Connect with us

রাজনীতি

নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার, খসড়া চূড়ান্ত

Published

on

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় একগুচ্ছ বিধিনিষেধ থাকলেও প্রার্থীরা তা অমান্য করতো। সেই বিষয়টি মাথায় রেখে ঐকমত্য প্রস্তাবনার প্রেক্ষিতে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার থাকছে না। তবে বিলবোর্ড ব্যবহার থাকছে। এ ছাড়াও, বেশকয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ খসড়া চূড়ান্ত করেছে ইসি।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে বর্তমান কমিশনের ৭ম সভায় আলোচিত হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে।

সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, প্রচার-প্রচারণায় পরিবেশবান্ধব বিষয়ের ব্যবহার বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্তসহ এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিয়মকানুন সন্নিবেশ করা হয়েছে।

এসময় ইসি সানাউল্লাহ বলেন, ‘বৈঠকে নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্তন-পরিবর্ধন হতে পারে। এ ছাড়াও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানায় কমিশন।কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী প্রচারকাল ৩ সপ্তাহই থাকবে। কোনো প্রার্থী যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দায়িত্বে থাকেন, তবে প্রার্থিতা পাওয়ার পর তাকে পদত্যাগ করতে হবে।

নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত হচ্ছে। আচরণবিধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা পরিচালনার জন্য নির্দেশনা এবং অস্ত্রের সংজ্ঞায় দেশীয় অস্ত্র যুক্ত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের তালিকায় উপদেষ্টা পরিষদের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এ ছাড়া, টিভি মিডিয়ায় কমন প্ল্যাটফর্মে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার উপস্থাপনের সুযোগ এবং ডায়ালগ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতিও দিয়েছে কমিশন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তারা শুরু: জামায়াত আমির

Published

on

By

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তার শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, শ্রমিক সামাজের প্রত্যাশা-চাহিদা রাষ্ট্রের কাছে মামুলি। কিন্তু দুঃখের বিষয় সামান্য চাহিদাটুকু এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রব্যবস্থা, কোনো সরকার পরিপূর্ণ করতে পারেনি। তার কারণ যারা রাষ্ট্র ব্যবস্থায় যান, তারা শ্রমিকদের মধ্য থেকে উঠে আসেনি। তারা সোনার চামচ ও রূপার কাঠি হাতে নিয়ে উঠেছে। তারা শ্রমিকদের দুঃখ বুঝবে কীভাবে তারা বেশির ভাগই ব্যবসায়ী মালিক।

তিনি বলেন, সরকার বেশির ভাগ ক্ষেত্রেই জনগণকে মানবিক মর্যাদা দিতে ব্যর্থ হন। শ্রমিকদের প্রতি তারা সম্মান দেখাতে ব্যর্থ হন।

জামায়াত আমির বলেন, বিগত নির্বাচনে জাতিকে আমরা বলেছিলাম নেতৃত্ব আমরা তরুণ ও যুবকদের হাতে তুলে দেব। আমরা চাই যৌবনের এই শক্তিটা জাতি গঠনের কাজে লাগুক। আমাদের এই বয়সে যতটুকু পেরেছে দিয়েছি, ভবিষ্যতে তরুণরাও দেবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের চিকিৎসার ব্যয়ভার সরকার ও মালিকপক্ষকে নিতে হবে। তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলতে হবে। তাদের জন্য যে হাসপাতাল দিয়েছে সেই হাসপাতাল যথেষ্ট নয় আরও উন্নতমানের হাসপাতাল দিতে হবে।

শফিকুর রহমান বলেন, শ্রমিকদের যে বেতন ভাতা দেওয়া হয় তা দিয়ে তাদের পেটের জোগান দেওয়া যায় না। এই টাকা দিয়ে তারা চিকিৎসা করবে কীভাবে। শ্রমিকদের সন্তানদের মানুষ করা শিক্ষিত নাগরিক গড়ে তোলা পরিপূর্ণভাবে সরকারকেই নিতে হবে।

Continue Reading

top1

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

পরে মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।’

ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এর আগে ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরান হন তিনি।

এছাড়াও তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। গানটির শিরোনাম ‘ইচ্ছেরা’ (বাংলা সংস্করণ) এবং হিন্দি সংস্করণের শিরোনাম ‘বেপানা দিল’। বর্তমানে তাকে অনেকেই অ্যাক্টিভিস্ট ও মডেল উভয় পরিচয়েই চেনেন।

Continue Reading

top1

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

Published

on

By

‘শেরপুরের স্থগিত আসনে ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, ভোটকেন্দ্রে হামলা, দখল, জামায়াত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে’ রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে প্রমাণ হয়েছে—দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী দুঃশাসন এমনকি বিএনপির আমলে মাগুরার নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।

তিনি বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। একই সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।

এছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Continue Reading

Trending