Connect with us

top2

প্রকাশ হলো এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

Published

on

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশিত হয়।

একই সঙ্গে যেসব নম্বর থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে, সেসব নম্বরেও এসএমএস দিয়ে ফল জানানো হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুনঃনিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পরের দিন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

২০২৫ সালে সারা দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮.৮৩ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১.১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ

Published

on

By

উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত হওয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে কড়াইল বস্তি থেকে। ১০ মার্চ কড়াইল বস্তিতে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানান।

আগের সিদ্ধান্ত ছিল ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তবে বগুড়া-৬ (সদর) আসনে সেদিন উপনির্বাচনের ভোট হবে। এ কারণে বগুড়া সফর স্থগিত করেছেন তারেক রহমান।

বগুড়ায় কার্ড বিতরণ কর্মসূচি চালুর নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। নির্বাচনে জয়ের পরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরুর উদ্যোগ নেওয়া হয়।

এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার

Continue Reading

top2

চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

By

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০৩ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের মূল্যবৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।

এর পরপরই বাজারে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন তারেক রহমান।

অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Continue Reading

top2

‎বাঁচানো গেল না গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটা সেই শিশুকে

Published

on

By

‎চট্টগ্রামে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কে জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরা (৭) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা রমিজ আলী।

এর আগে গত রোববার দুপুরে ইকোপার্কে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় কয়েকজন যুবক। সেখান থেকে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়। তখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু হঠাৎ গভীর রাতে শ্বাসনালিতে সমস্যা দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাকে দ্রুত নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। এক পর্যায়ে ডাক্তার সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে ‎তার চাচা রমিজ আলী বলেন, আমার নিষ্পাপ ভাতিজিকে বাঁচাতে পারলাম না। কে আমাকে চাচ্চু বলে ডাকবে? যে বা যারা আমার ভাতিজিকে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Continue Reading

Trending