Connect with us

জাতীয়

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

Published

on

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সব ধরনের আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে অফিশিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকার প্রথম কার্যদিবসে এই ফেসবুক পেজটি উদ্বোধন করে। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে রাখা হয়েছে প্রধানমন্ত্রীর ছবি।

এর আগে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিপরিষদের শপথের পর একই দিন রাতে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়। 

পরে আজ সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে এক পোস্টে এখন থেকে পেজটির সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

Published

on

By

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শুরু করবে সরকার। আগামী ৩ মে থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সেদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতপ চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে।

বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ৩ মে থেকে বোরো ধান ও গম কেনা শুরু হবে, ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ১৫ মে থেকে চাল কেনা শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ৩১ আগস্টের পর সময় বাড়ানোর প্রয়োজন হলে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চালের জাতীয় চাহিদা ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন। উৎপাদন এর কাছাকাছি, ঘাটতি নেই। এ বছর মৌসুম ভালো, আবহাওয়া রিপোর্ট অনুযায়ী দুর্যোগেরও আশঙ্কা নেই। সে হিসেবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে বলে আশা করছেন। জাতীয়ভাবে নিরাপত্তা মজুত রাখতে হয়, সেটি রাখা হচ্ছে।

Continue Reading

top1

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী

Published

on

By

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, সারাদেশে একযোগে স্বতঃস্ফূর্তভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কোথাও প্রশ্নফাঁস করার ঘটনা বা অভিযোগ পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী কোনো অভিযোগ এলে যাচাইয়ের জন্য সিসিটিভি ফুটেজ আর্কাইভের জন্য নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস যারা করবে, তারা যেই যন্ত্রটি ব্যবহার করবে, সেই যন্ত্র কারেকশন করার লোকও আছে। সাইবার ক্রাইম যেন আমার এ সেক্টরে না হয়, সেজন্য অনেক দিন ধরেই আমার পূর্বপ্রস্তুতি ছিল। প্রশ্নপত্র ও ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের সবার নম্বর সাইবার ক্রাইম অথোরিটির কাছে দিয়ে রেখেছিলাম। যদি কোনো কিছু ঘটে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিতে পারবে। কীভাবে ব্যবস্থা নেওয়া যায় তার সব সুবিধা বাংলাদেশে রয়েছে। ব্যবহার করছি না আমরা।

হঠাৎ কেন্দ্র পরিদর্শনের বিষয়ে মন্ত্রী বলেন, আমি যদি পেট্রোল নিয়ে, পতাকা উড়িয়ে যাই মানুষ আমাকে চিনে ফেলবে। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক সেজন্য। আমি পতাকা, পেট্রোল ব্যবহার করি না। আমি কোথায় যাই কাউকে বলি না। আগেই যদি জেনে যাই তাহলে লাভটা কী?

তিনি বলেন, ডিএমপির কমিশনার গতকাল আমাকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছিলেন, পরীক্ষা কেন্দ্রগুলো যেন সকাল ৮টা থেকে খোলা থাকে। যারা আগে আসতে চায়, দূর-দূরান্ত থেকে সেই ব্যবস্থা আমরা রেখেছি। তবুও যারা খানিকটা দেরি হয়েছে তাদের নিয়ে নিশ্চয়ই আমি আশা করব তারা যেন বিভ্রান্ত না হয়; ভয় না পায়। তাদের সহযোগিতা করাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ।

Continue Reading

top1

দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব

Published

on

By

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। সেই হিসাবে বাস-ট্রাকের জ্বালানি ‘ডিজেল’ মূল্য বৃদ্ধি পাওয়ায় ভাড়া সমন্বয় করতে সরকারকে অনুরোধ করেছেন বাস-ট্রাক মালিক সমিতির নেতারা।

রবিবারের (১৯ এপ্রিল) মধ্যে সমিতির পক্ষ থেকে দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আশা করছিলাম যে সরকার তেলের দাম যদি বৃদ্ধি করে, তবে সেই সঙ্গে গেজেটে উল্লেখ করে দেবে যে তেলের কারণে এত পয়সা করে প্রতি কিলোমিটার ইনক্লুড হবে।

কিন্তু সেটি হয়নি। আজ মালিকরা বেশি দামে তেল কিনছেন, কিন্তু ভাড়া নিচ্ছেন আগের রেটে। এভাবে তো মালিকরা লস দিয়ে বাস চালাবেন না। আমরা অলরেডি সরকারের সঙ্গে যোগাযোগ করেছি যে, আজকের মধ্যে এটা নিরসন করে দিতে।

এই বাস মালিক আরো বলেন, ‘গাড়ির মূল্যের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। ২০২২ সালে একটি বাসের চেসিসের দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা এবং বডি তৈরি করতে খরচ হতো প্রায় ১১ লাখ টাকা। বর্তমানে সেই একই চেসিসের দাম বেড়ে প্রায় ৩৬ লাখ টাকা এবং বডি তৈরির খরচ দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ টাকায়। অর্থাৎ শুধু এই দুই খাতেই মোট খরচ বেড়েছে প্রায় ২০-২১ লাখ টাকা।

এর সঙ্গে ব্যাংক ঋণের সুদের হারও ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে, ফলে কিস্তির চাপ আরো বেড়েছে মালিকদের ওপর।’

তিনি বলেন, ২০২২ সালে জ্বালানির দাম বাড়ার পর সরকার ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছিল। তখন প্রথমে প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হলেও পরে তা সমন্বয় করে ২ টাকা ১২ পয়সায় স্থির করা হয়। সেই সময় মালিক সমিতির পক্ষ থেকে ২ টাকা ৮০ পয়সা প্রস্তাব করা হলেও তা গৃহীত হয়নি। এরপর দীর্ঘ সময় ভাড়ার আর কোনো সমন্বয় হয়নি, যদিও খরচ ধারাবাহিকভাবে বেড়েই গেছে।

এবার অন্তত কিলোমিটারপ্রতি সাড়ে ৩ টাকা না হলে আর গাড়ি চালানো যাবে না।

Continue Reading

Trending