Connect with us

top2

প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছর কারাদণ্ড   

Published

on

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের করা মামলায় ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ২৩ মিনিটে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এজলাসে আসেন। এরপর তিনি দুদকের করা মামলায় এ রায় ঘোষণা করেন। পুতুল-জয়ের বিরুদ্ধে পৃথক দুই মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া শেখ হাসিনাকে এই দুই মামলাসহ মোট তিন মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে গত ২৩ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ। তবে পলাতক থাকায় শেখ হাসিনাসহ পরিবারের পক্ষে নেই কোনো আইনজীবী। এদিকে মামলা তিনটির একটিতে শেখ হাসিনাসহ আসামি ১২ জন, আরেকটিতে জয় ও শেখ হাসিনাসহ ১৭ জন, বাকি আরেকটি মামলাতে পুতুল ও শেখ হাসিনাসহ আসামি ১৮ জন।

এর আগে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এরপর ৩১ জুলাই শেখ হাসিনাসহ এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

এসব মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও গরিব দেখিয়ে অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩নং রাস্তার ৬টি প্লট শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেন।

জয় ও পুতুলের বিরুদ্ধে যে অভিযোগ: জয়ের নামে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে আইন লঙ্ঘন করে মাকে অবৈধভাবে প্রভাবিত করে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন। পরে রেজিস্ট্রি করে সরকারি জমি আত্মসাৎ করেন। এ ছাড়া পুতুল মাকে অবৈধভাবে প্রভাবিত করে রাজউকে কোনো আবেদন না করেই মায়ের কাছে আবদার করে আবেদন পেশ করেন। এরপর ১০ কাঠার প্লট বরাদ্দ নেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব আসামি মোহাম্মদ সালাহউদ্দিন নিজে ও অন্যকে শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নথি বিনষ্ট করেছেন অথবা গায়েব করেছেন মর্মে দুদকের তদন্তে উঠে এসেছে।

যদিও জুলাই আন্দোলন দমনের চেষ্টায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনাকে এরই মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

উল্লেখ থাকে, এর আগে সরকারপ্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়। তবে আওয়ামী সরকারের পতনের পর আপিল বিভাগ থেকে খালাস পান তিনি। এর আগে রাষ্ট্রপ্রধান হিসেবে হুসাইন মুহাম্মদ এরশাদেরও দুর্নীতির কয়েকটি মামলায় সাজার রায় হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা ২০মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, তার নির্বাচনী এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না।

অবিলম্বে এ নির্বাচন বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান অধ্যাপক রেজাউল করিম

Continue Reading

top2

৩ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত

Published

on

By

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এই অনুরোধ জানায় দলটি।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে আগারগাঁওয়ে কমিশন ভবনে জামায়াতের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যান। তাদের মাঝে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। সেখানে ইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা কুমিল্লা-৮, শরিয়তপুর-২, পটুয়াখালী-১ এ তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছি।

উল্লেখ্য, চলমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি জালভোট ও তিন জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সমন্বয় সেলের তথ্য থেকে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত দেশে ১৪টি স্থানে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। দেশের সব কেন্দ্রের মধ্যে ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

সূত্র থেকে আরো জানা গেছে, সারাদেশে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে তিনটি জায়গায়। এছাড়া ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে ৪টি স্থানে এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।

Continue Reading

top2

সকাল সকাল ভোটকেন্দ্রে আসার আহ্বান তাসনিম জারা

Published

on

By

সকাল সকাল ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান

পোস্টে তিনি লিখেন, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সকাল পরিবার নিয়ে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন, কিছুক্ষণ আশপাশে থাকুন। মানুষ দেখলে ষড়যন্ত্রকারীরা সরে পড়ে।
উৎসবের জোয়ারে কোনও অশুভ পরিকল্পনা থাকলে তা ভেসে যাবে।

এর কিছুক্ষণ আগে পৃথক পোস্টে তাসনিম জারা বলেন, “আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারও নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায়- তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না। ”

সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচিতি শক্তিশালী, বিশেষ করে তরুণ ভোটার ও শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে। তবে বাস্তব রাজনীতিতে তিনি নতুন।

চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক জ্ঞানের ওপর ভিত্তি করে তিনি তার নির্বাচনী বার্তা সাজিয়েছেন শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন ও নারীর ক্ষমতায়ন।

তবে অনেক ভোটার প্রশ্ন করছেন, দীর্ঘদিন দেশে না থাকায় তিনি কী স্থানীয় সমস্যা ও রাজনীতির বাস্তবতা পর্যাপ্তভাবে বুঝতে পাবেন আর কীভাবেই বা তা সমাধান করবেন।

নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব

Continue Reading

Trending