Connect with us

খেলাধুলা

ফিফার বিরুদ্ধে মার্কিন শিল্পীর মামলা

Published

on

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রচারণার জন্য ডালাস শহরের একটি ঐতিহাসিক তিমির ম্যুরাল মুছে ফেলার অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন মার্কিন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড।

ডালাসের কেন্দ্রস্থলে একটি ভবনের দুই দেওয়াল জুড়ে আঁকা ‘হোয়েলিং ওয়াল ৮২’ নামের ম্যুরালটি ১৯৯৯ সালে সম্পন্ন করেন ওয়াইল্যান্ড। প্রায় ১ হাজার ৫৮০ বর্গমিটার আয়তনের এই শিল্পকর্মটি তিন দশকের কাছাকাছি সময় ধরে শহরের অন্যতম পরিচিত নিদর্শন হিসেবে দাঁড়িয়ে ছিল। 

তবে গত মাসে বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন শিল্পকর্ম স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে ম্যুরালটির ওপর রং করা শুরু হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

রেকর্ড দামে বিক্রি পেলের বিশ্বকাপ ফাইনালের জার্সি

Published

on

By

স্পোর্টস ডেস্ক

১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে ফুটবল কিংবদন্তি পেলের পরা ঐতিহাসিক জার্সিটি নিলামে রেকর্ড ৪৯ লাখ মার্কিন ডলারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। বিশ্বখ্যাত নিলাম সংস্থা সোথেবিস জানিয়েছে, পেলের ব্যবহৃত কোনো স্মারকের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ বিক্রিমূল্যের নতুন রেকর্ড।

নিউইয়র্কে আয়োজিত নিলামে জার্সিটি কিনতে মোট ১০টি বিড জমা পড়ে। শেষ পর্যন্ত ৪৯ লাখ ডলারে বিক্রি হয় ঐতিহাসিক এই জার্সি। ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচে ব্যবহৃত হওয়ায় এর মূল্য এতটা বেড়েছে বলে মনে করা হচ্ছে।

পেলের প্রকৃত নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারানোর ম্যাচে তিনি দুটি গোল করেছিলেন। মাত্র ১৭ বছর বয়সে সেই কীর্তি গড়ে তিনি এখনো বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার। ওই জয়ের মধ্য দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল।

২০২২ সালে মারা যাওয়া পেলে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত। সোথেবিস এক বিবৃতিতে জানায়, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বহুল ব্যবহৃত ছবির মধ্যে অন্যতম, আর সেই ইতিহাসেরই অংশ এই জার্সি।

এর আগে ২০০৪ সালে একই জার্সিটি নিলামে ৭০ হাজার ৫০৫ পাউন্ড, অর্থাৎ সে সময়ের হিসাবে প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

তবে পেলের এই জার্সি সবচেয়ে দামি ফুটবল স্মারকগুলোর একটি হলেও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া স্মারক নয়। সেই রেকর্ড রয়েছে বেসবল কিংবদন্তি বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা ‘কলড শট’ জার্সির, যা ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। এছাড়া মাইকেল জর্ডান ও দিয়েগো ম্যারাডোনার ব্যবহৃত জার্সিও শতকোটি টাকায় নিলামে বিক্রি হয়েছে।

Continue Reading

top2

মেসিকে তখন কী বলেছিলেন বেলিংহাম?

Published

on

By

৯০ মিনিটের খেলায় ফাউল হয়েছে ২৬টি। ১৫টি করেছে আর্জেন্টিনা, ১১টি ইংল্যান্ডের। সেই ফাউল ঘিরে খেলার মাঝেই লিওনেল মেসির সঙ্গে ঝামেলায় জড়ান জুড বেলিংহাম। ও্ই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে মেসি ও বেলিংহাম দুজনকেই রেগে রয়েছেন মনে হলেও, খেলার পরে বেলিংহাম জানান একটি ফাউল ঘিরে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছিল। ইংলিশ তরুণ তারকা এই ঘটনাকে ‘অতিরঞ্জিত’ না করার আহ্বান জানিয়েছেন।

বেলিংহাম জানান, পুরো ঘটনাটি ছিল একটি ফাউলকে কেন্দ্র করে হওয়া সাধারণ আলোচনা, ‘আসলে আমরা শুধু একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এতে খারাপ কিছু ছিল না। আমি জানি, সবাই এটাকে বড় বিষয় বানানোর চেষ্টা করবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।’

ঠিক কী নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছিল তাও জানিয়েছেন বেলিংহাম, ‘আমার মনে হয়েছিল, এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, ‘আমার ওপর হওয়া ফাউলের কী হবে?’ আমি তখন বললাম, ‘তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো।’ ব্যস, এতটুকুই!’।

ম্যাচ চলাকালে দুজনের ওই সংক্ষিপ্ত বাক্যবিনিময় নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, বেলিংহাম স্পষ্ট করে দিয়েছেন যে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ বা তিক্ততা নেই। বরং ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথাই তুলে ধরেন।

বেলিংহাম বলেন, ‘অবশ্যই হেরে যাওয়ার কষ্টটা অনেক। কিন্তু মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য বিশেষ সৌভাগ্যের।’

Continue Reading

top1

এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

Published

on

By

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবার বিশ্ব ক্রিকেটের প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।

স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইসিসি বোর্ডের অনুমোদনেই নতুন এই উপকমিটি গঠন করা হয়েছে, যার লক্ষ্য বিশ্বজুড়ে দ্রুত বিস্তৃত হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন বিষয় তদারকি ও নীতিগত দিকনির্দেশনা দেওয়া।

তামিমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন ক্রিকেট নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গোল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

যদিও কমিটির কার্যপরিধি, দায়িত্বের মেয়াদ কিংবা প্রথম বৈঠকের সময়সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি।

একই সভায় বিসিবির নবনির্বাচিত সভাপতি হিসেবে তামিম ইকবালকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে আইসিসির নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এদিকে, আইসিসি একই সঙ্গে একটি গভর্ন্যান্স রিভিউ কমিটি গঠন করেছে। এর চেয়ারম্যান হয়েছেন ভারতের দেবজিৎ সাইকিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ।

বার্ষিক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আর্থিক সহায়তায় ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্তও অনুমোদন করেছে আইসিসি বোর্ড।

Continue Reading

Trending