Connect with us

top1

ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

Published

on

পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আজ ফের ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এর আগে, নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছাত্রদলের সভাপতি ছাড়াও ছিলেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

আলোচনা শেষে নেতাকর্মীদের উদ্দেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের কাছে তিনটি ইস্যু নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশন সেই বক্তব্য শুনেছে। বিষয়গুলো তারা যৌক্তিকভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে। এরই পরিপ্রেক্ষিতে আজকের মতো অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় আগামীকাল বেলা ১১টায় আবারও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। এরপর যদি কোনো ষড়যন্ত্র ও মব তৈরি করা হয় তাহলে ছাত্রদল বসে থাকবে না।

তিনি বলেন, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী মব সৃষ্টি করেছে। তারা বলেছে ছাত্রদল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না। তারই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মব তৈরি করা হয়েছে। বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা এগুলো বিবেচনা করবে, এমনটাই প্রত্যাশা।

এর আগে, রোববার বেলা ১১টা থেকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটির কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

top1

রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময় নির্ধারণ

Published

on

By

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন।

এ সময়ের পর ব্যাংকগুলো গ্রাহক লেনদেন বন্ধ করলেও আনুষঙ্গিক দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিও নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

এ ছাড়া রমজান মাসে শেয়ারবাজারের লেনদেন সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস এবং লেনদেন সময়সূচি আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসবে।

প্রতিবছর পবিত্র রমজান মাস উপলক্ষে গ্রাহকদের সুবিধা এবং ধর্মীয় অনুশীলনের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে এ ধরনের পরিবর্তন আনা হয়।

Continue Reading

top1

থানার ওসি যেন মন্ত্রীকে ফোন না করে: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

By

যেকোনো মূল্যে কমান্ড চেইন বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। থানার ওসি যেন কখনো সরাসরি মন্ত্রীকে ফোন না করেন—এমন কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি কোনো ধরনের তদবির ও দুর্নীতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিও অংশ নেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। পরে তাঁর বক্তব্যে তিনি বলেন, যেকোনো মূল্যে চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। থানার ওসির ফোন যেন সরাসরি মন্ত্রীর কাছে না আসে। এসব বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান।

গত ১৭ বছরের পুলিশি কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে বৈঠকে মন্ত্রী জানান, অতীতে যা ঘটেছে, তা নিয়ে তিনি পেছনে ফিরতে চান না। তিনি নিজেও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন। তবে সামনে এগিয়ে গিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। তিনি কাজের মূল্যায়নে বিশ্বাসী বলেও জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য হবে না এবং দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এই কর্মকর্তা আরও জানান, সড়কে জনগণের ভোগান্তির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, জনগণকে দুর্ভোগে ফেলে কোনো কর্মসূচি নেওয়া যাবে না। প্রয়োজনে রাস্তার এক লেন চালু রেখে কর্মসূচি পরিচালনার বিষয়টি বিবেচনায় রাখতে হবে বলে পুলিশকে তিনি নির্দেশ দেন।

Continue Reading

top1

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন নতুন প্রধানমন্ত্রী

Published

on

By

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। বুধবার রাত পৌনে দশটায় দেওয়া তার ভাষণটি বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রচার করছে।

গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। এরইমধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

Continue Reading

Trending