Connect with us

আন্তর্জাতিক

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি দিল ইরান

Published

on

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে। এ বিষয়ে ইতোমধ্যে অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাহাজগুলো নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি নাগরিকদের সহায়তা করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক বিবৃতি প্রসঙ্গে কিছুটা অসন্তোষও প্রকাশ করেন তিনি।

তার ভাষায়, শুধু উদ্বেগ প্রকাশ নয়, এ ধরনের পরিস্থিতিতে স্পষ্ট নিন্দা জানানোও প্রত্যাশিত।

কূটনৈতিক সম্পর্কের দিকটি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ইরানের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। কঠিন সময়ে একে অপরের পাশে থাকার প্রত্যাশা আমাদের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

Published

on

By

যুক্তরাষ্ট্রের এককিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্যাঞ্চলের ইস্পাহানে এটি ভূপাতিত করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইস্পাহান শহরের আকাশে একটি মার্কিন তৈরি এমকিউ-৯ ড্রোন এবং পারস্য উপসাগরের কাসেম দ্বীপের ওপর একটি লুকাস ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ভোরের দিকে ইসফাহানের আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে। এটি মার্কিন-ইসরায়েলি বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। এটি একটি দীর্ঘ সময় নজরদারি চালানোর সক্ষমতাসম্পন্ন মানববিহীন আকাশযান।

একই দিনে পৃথক আরেক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে কেশম দ্বীপের আকাশে একটি লুকাস ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানি সূত্র জানিয়েছে, লুকাস ড্রোনটি যুক্তরাষ্ট্রে তৈরি হলেও এটি মূলত ইরানের কামিকাজি ড্রোন শাহেদের আদলে তৈরি।

ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৪৭টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে। এর আগে প্রায় আট মাস আগে দেশটির ওপর আকস্মিক হামলা চালানো হয়েছিল। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন বলে দাবি করা হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ শতাধিক বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

এর জবাবে ইরান দ্রুত পাল্টা আক্রমণ শুরু করেছে এবং ইসরায়েল-অধিকৃত অঞ্চল ও বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

Continue Reading

top1

ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

Published

on

By

ইসরায়েলে একযোগে হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলের ১০০টিরও বেশি শহরে সতর্কসংকতে বেজে উঠে। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে একসঙ্গে ইসরায়েলের ১০০টিরও বেশি শহরে সতর্কসংকেত বেজে উঠে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে

Continue Reading

top1

চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

Published

on

By

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান (সেনাপ্রধান) লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনী ‘ভেতর থেকে ভেঙে পড়ার’ বা ‘পতনের’ ঝুঁকিতে রয়েছে।

গত বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভা এক বৈঠকে জামির বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্যদলের তীব্র সংকট।

ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ-এর এক প্রতিবেদনের তথ্যমতে, সেনাপ্রধান জামির সতর্ক করে বলেছেন, রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী আর বেশি দিন এই চাপ ‘সহ্য করতে পারবে না’।

ইসরায়েলি সেনাপ্রধান অতি গোঁড়া (হারেডি) ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধি করার মতো কাঠামোগত সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন।

পরিস্থিতির তীব্রতা তুলে ধরে বৈঠকে জামির বলেন, ‘আইডিএফ নিজের ভেতরেই ধসে পড়ার আগে আমি ১০টি বিষয়ে লাল পতাকা (বিপদ সংকেত) তুলে ধরেছি।’ এই বক্তব্যের সত্যতা জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাপ্রধান উল্লেখ করেন, বর্তমানে গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীরসহ অনেক সক্রিয় ফ্রন্টে সেনাবাহিনী কাজ করছে, ফলে সৈন্যের চাহিদা ক্রমে বেড়ে চলেছে।

জামির আরও সতর্ক করেন, পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ায় সেখানে ইসরায়েলি দখলদার বাহিনীকে অতিরিক্ত ইউনিট মোতায়েন করতে হয়েছে। এটি ইতিমধ্যে ক্লান্ত ও চাপে থাকা সেনাদের ওপর আরও বেশি বোঝা চাপিয়ে দিয়েছে।

ইসরায়েলের সেনাপ্রধান জোর দিয়ে বলেন, সংকট নিরসনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আইনগুলো সরকার এখনো পাস করেনি, যা বর্তমান বাহিনীর ওপর চাপের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে।

কঠোর এক মূল্যায়নে জামির সতর্ক করে বলেন, সেনাবাহিনী শিগগিরই, এমনকি স্বাভাবিক পরিস্থিতিতেও তাদের দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়তে পারে।

ইসরায়েলি সেনাপ্রধান আরও যোগ করেন, বর্তমান চাপ অব্যাহতভাবে চলতে থাকলে ইসরায়েলের সামরিক প্রস্তুতিতে মারাত্মক ধস নামতে পারে।

সূত্র: জেরুজালেম পোস্ট, মিডল ইস্ট মনিটর

Continue Reading

Trending