Connect with us

top1

বিশ্বকাপে কেমন হলো বাংলাদেশ দল

Published

on

স্বপ্ন এবার বিশ্বজয়ের! আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলের নেতৃত্বে থাকছেন ওপেনার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মারকুটে ব্যাটার সাইফ হাসানকে।

এবারের দল ঘোষণায় সবচেয়ে বড় চমক মেহেদি হাসান মিরাজ ও জাকের আলির বাদ পড়া। সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকলেও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি তারা। তাদের পরিবর্তে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।

ব্যাটিংয়ে বড় ভরসা টপ-অর্ডার

টাইগারদের ব্যাটিংয়ে মূল স্তম্ভ হতে যাচ্ছেন তানজিদ তামিম, পারভেজ ইমন ও লিটন দাস। পরিসংখ্যান বলছে, তানজিদ তামিম গত এক বছরে দুর্দান্ত ফর্মে আছেন।

ব্যাট হাতে তামিম, ২৭ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৭৭৫ রান। অধিনায়ক লিটন দাসের ব্যাটও ২০২৫ সালে ১৩২ স্ট্রাইক রেটে কথা বলেছে, যা দলের আত্মবিশ্বাস বাড়াবে।

মিডল অর্ডার ও ফিনিশিং ভরসা যারা

মিডেল অর্ডারে দলের হাল ধরবেন সহ-অধিনায়ক সাইফ হাসান। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি ইনিংস গড়ার দায়িত্ব থাকবে তার কাঁধে।

এছাড়াও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের কার্যকর ব্যাটিং এবং ফিনিশার হিসেবে শামীম হোসেনের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। সোহানের চেয়ে সাম্প্রতিক ফর্মে এগিয়ে থাকায় শামীমকেই মূল ফিনিশারের দায়িত্ব দেওয়া হতে পারে।

শ্রীলঙ্কার কন্ডিশন ও বোলিং শক্তি

শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে রিশাদ হোসেন ও শেখ মেহেদীকে রাখা হয়েছে মূল একাদশের ভাবনায়। পেস আক্রমণে অভিজ্ঞ তাসকিন আহমেদ ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের সাথে গতির ঝড় তুলতে প্রস্তুত তানজিম সাকিব।

বিশ্বকাপে সম্ভাব্য শক্তিশালী একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

নির্বাচনকেন্দ্রিক যেকোনো সহিংসতায় দায়ী হবে আ.লীগ : অন্তবর্তী সরকারের বিবৃতি

Published

on

By

আসন্ন জাতীয় নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে ‘নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানি’ রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথাও জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি’ বলে দাবি করা হয়েছে।

সরকার বলছে, দিল্লিতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানি দিয়েছেন।

এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা তার বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকার মনে করে, নয়াদিল্লিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি।

‘এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি একটি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত’—উল্লেখ করা হয় বিবৃতিতে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বের এই বেপরোয়া উসকানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরকার বলছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো সে দায়িত্ব পালন করেনি। উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

Continue Reading

top1

দেশে আগের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে

Published

on

By

দেশে আগের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এক নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর যেমন আপনাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল সেই রকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকলে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন।

কেউ যাতে জনগণের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে আহ্বান জানান তিনি।

একইসাথে বিএনপি ক্ষমতায় আসলে চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা আরো বাড়াবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া ক্ষমতায় আসলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

Continue Reading

top1

নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কঠোরহস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের

Published

on

By

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি দৃঢ় হাতে দুর্নীতি দমন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

তিনি জানান, অতীতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ–অপকর্ম করেছে তাদের ছাড় দেওয়া হয়নি। এমনকি দলীয় কেউ হলেও ছাড় দেয়নি বিএনপি সরকার। জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় গেলে, ‘কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে।’

এ সময় তারেক রহমান আওয়ামী লীগের ১৯৯৬–২০০১ আমলের দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরেন এবং জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত দুর্নীতির সূচক কমেছে। দুর্নীতির কড়াল গ্রাস থেকে দেশকে মুক্ত করেছিলেন খালেদা জিয়া।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘দুর্নীতির টুটি চেপে ধরা হবে।

Continue Reading

Trending