Connect with us

ক্যাম্পাস

বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫

Published

on

অভিষেক দত্ত,  বুটেক্স প্রতিনিধি 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হলো ‘জেনরা ফ্যাশন ওডিসি–২০২৫: ক্যাম্পাস এডিশন’। আয়োজনটি ফ্যাশন ব্র্যান্ড জেনরা’র উদ্যোগে এবং বুটেক্স ফ্যাশন সোসাইটি’র সহ-আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১০টায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিনের স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় ‘ইন্টারলেসিং বাংলাদেশ’স ফ্যাশন ডেসটিনি’ শীর্ষক একটি ওপেন ওয়ার্কশপ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লুচিজ-এর চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি ও মাস্কো ডিজাইন হাবের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী তৌহিদুল আলম। যেখানে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়।  

বিকাল ৪টার পর শুরু হয় প্রতিযোগিতার মূল আকর্ষণ ‘জেনরা গ্র্যান্ড রানওয়ে শো’, যা তিনটি বিশেষ বিভাগে অনুষ্ঠিত হয়।  এতে প্রতিযোগীরা তিনটি ক্যাটাগরিতে তাদের পোশাক ডিজাইন উপস্থাপন করবেন। ক্যাটাগরি তিনটি হলো স্ট্রিট ওয়্যার – রাস্তাঘাট বা দৈনন্দিন ফ্যাশনভিত্তিক পোশাক (যুব সমাজের মাঝে জনপ্রিয়, আরামদায়ক ও আধুনিক স্টাইলের পোশাক যেমন হুডি, টি-শার্ট, স্নিকার্স ইত্যাদি), ট্র্যাডিশনাল ওয়্যার-ঐতিহ্যবাহী পোশাক (যেমন শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, লুঙ্গি ইত্যাদি, যা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক) এবং সাসটেইনেবল ওয়্যার-টেকসই পোশাক

(যে পোশাক পরিবেশবান্ধব উপকরণে তৈরি হয় এবং যা দীর্ঘস্থায়ী, পুনর্ব্যবহারযোগ্য ও কম ক্ষতিকর) 

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘হেরিটেজ টু রানওয়ে: দ্য এক্সপেডিশন অব বাংলাদেশি ফ্যাশন’ শীর্ষক ইন্টারঅ্যাকটিভ প্যানেল ডিসকাশন, যেখানে দেশের প্রখ্যাত ফ্যাশন উদ্যোক্তা, ডিজাইনার এবং পেশাজীবীরা তরুণ প্রজন্মের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করেন। 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও মাত্রা অ্যাডভার্টাইজিং এজেন্সির সহ-প্রতিষ্ঠাতা আফজাল হোসেন, বিবিয়ানার প্রতিষ্ঠাতা লিপি খন্দকার, বিশ্বরঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা, ঢাকা কিচ-এর প্রতিষ্ঠাতা কুহু প্লামন্দন, প্রথম আলো হাল ফ্যাশনের কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, মাস্কো গ্রুপের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং-এর জেনারেল ম্যানেজার শেখ মামুন ফেরদৌস, কে ক্রাফ্টের ব্যবস্থাপনা পরিচালক খালিদ মাহমুদ খানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “আমি আজকের অয়োজন নিয়ে খুবই অনন্দিত। আজকের অয়োজনের দুইটা সেশনে থাকতে পেরে আমার খুবই ভালো লেগেছে। বুটেক্স ফ্যাশন সোসাইটি সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আশা করি পরবর্তীতে আরও বড় পরিসরে ফ্যাশন শো আয়োজন করা হবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আমরা চেষ্টা করি যাতে ক্যাম্পাসে বিভিন্ন আয়োজন হয়, এতে শিক্ষার্থীরা সুনাগরিক হতে পারে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের আলাদা একটা পরিচিতি আছে, আমরা চেষ্টা করবো পোশাকের ডিজাইনে ভিন্নতা আনার।”

মাস্কো গ্রুপের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং-এর জেনারেল ম্যানেজার শেখ মামুন ফেরদৌস বলেন, “ফ্যাশন একটি পরিবর্তনশীল বিষয়; বছর পর বছর এটি তার চক্র পুনরাবৃত্তি করে। দেশজ ব্র্যান্ডগুলোর একই সিগনেচার ক্যারি করে ফ্যাশান মার্কেট ধরে রাখাটা অনেকটা চ্যালেঞ্জিং বিষয়। এই সিগনেচারে ভিন্নতা আনতে না পারলে ব্যবসা, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দারাবে। বিদেশের ফ্যাশান ব্র্যান্ডগুলো এই সিগনেচারের ভিন্নতা নিয়ে কাজ করে। তাই জেনারেশন অনুযায়ী আমাদেরও ফ্যাশানে ভিন্নতা আনতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইনের প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রাহমান বলেন, “বুটেক্স ফ্যাশন সোসাইটি’র আয়োজকরা গত দুইদিন থেকে অনেক পরিশ্রম করেছে যার ফলাফল আমারা র‍্যাম্প ওয়াকে দেখতে পেরেছি। বুটেক্স ফ্যাশন সোসাইটি’র আয়োজক এবং অংশগ্রহণকারীদের আমি অভিনন্দন জানাই আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। সামনের দিনগুলোতে অংশগ্রহণকারীরা ফ্যাশান সেক্টরকে লিড দিবে এটা আমি আশা করি।”

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্যাটাগরিতে ডিজাইন জমা দেওয়ার সুযোগ পেয়েছেন, যেখানে প্রতিটি ক্যাটাগরিতে সর্বনিম্ন দুইটি এবং সর্বোচ্চ তিনটি ডিজাইন গ্রহণযোগ্য ছিল। ডিজাইনাদের মধ্যে তৃতীয় স্থান পেয়েছেন বুটেক্সের টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী রেজওানা রাহমান মিম, দ্বিতীয় স্থান পেয়েছেন বাংলাদেশের ফ্যাশন ও টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের আলমা খানম এবং প্রথম স্থান পেয়েছেন বাংলাদেশের ফ্যাশন ও টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ সায়মুন হক নাঈম। পরবর্তীতে অতিথিদের মধ্যে ক্রেস্ট বিতরণ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনটি শেষ করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

লন্ডনী প্রেমিককে বান্ধবীদের ‘গোপন ছবি’ পাঠানো সেই ছাত্রী বিকাশে টাকা নিতেন

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর সহপাঠী ও রুমমেটদের ‘গোপন ছবি’ তুলে লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর ঘটনায় তোলপাড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২১-২২ বর্ষের ওই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার ও ব্যবহৃত মোবাইল জব্দ করেছে প্রক্টরিয়াল বডি। পাশাপাশি দ্রুত তদন্তপূর্বক শাস্তি নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করে কর্তৃপক্ষ। এবার সরাসরি দায় স্বীকার করে মুখ খুলেছেন অভিযুক্ত শিক্ষার্থী তোবাউল জান্নাতী ঐশী।

তবে একের পর এক বিভিন্ন প্রেমিকের সঙ্গে থাকা ছবি প্রতিবেদকের হাতে এসেছে। বাংলাদেশ ছাড়াও প্রবাসী প্রেমিকের কাছ থেকে নিয়মিত বিকাশে টাকা নিতেন সেই অভিযুক্ত ছাত্রী।

বান্ধবীদের অভিযোগ, ওই শিক্ষার্থী নিজে গোপনে নষ্টামি করে আমাদের সবাইকে ফাঁসাচ্ছে। প্রেমিকের সঙ্গে কুষ্টিয়ার বিলাসবহুল হোটেল দিশা টাওয়ারে ডেটিং এ যান। প্রবাসী প্রেমিকের সঙ্গেও গিয়েছিল। রাইস কুকারের জন্য টাকা নেয় প্রেমিকের কাছ থেকে। ও যখন রুমে থাকে তখনও আমাদের বরাত ‘রুমে আছে কারেন্ট নাই’ বলে ফাঁকি দিত। বিষয়টা এমন অনেক জনের মন রক্ষা করে প্রবাসী প্রেমিকের টাকায় চলে।

এদিকে প্রবাসী প্রেমিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার সঙ্গে প্রতারণা করছে। বিয়ে করবে বলে যা চেয়েছে তাই দিয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একবার গিয়েছি। ছবি আমি পাঠাতে বলিনি, সে নিজ উদ্যোগে অনেক মেয়ের ছবি পাঠাতো। এমনকি তাঁর খালাতো বোনের ছবিও। এছাড়া অনেক প্রেমিকের সঙ্গে এমনটা সম্পর্ক রয়েছে। অন্তত লাখের কাছাকাছি টাকা দিয়েছি।

অভিযুক্ত শিক্ষার্থী বলেন, আমাকে খুশি করার জন্যই হয়তো কিছু উপহার দিয়েছিল। কিন্তু পরে সে বান্ধবীদের কাছে দাবি করেছে যে, সে আমার পেছনে অনেক টাকা খরচ করেছে। ছেলেটি যখন দেশে আসার কথা জানাল, আমি বলেছিলাম ঠিক আছে, দেশে এলে দেখা হবে। সে দেশে আসার পর কুষ্টিয়ার দিশা টাওয়ারে আমাদের দেখাও হয়। তখন আমার রুমের বান্ধবীরা খুব উচ্ছ্বসিত ছিল এবং সেখানে আমার আরেকজন ছেলে বন্ধুও উপস্থিত ছিল। বান্ধবীরা তখন আমাকে চাপ দেয় ওকে বিয়ে করার জন্য। কিন্তু আমি বারবার বলেছি, এই মুহূর্তে আমি বিয়ে করব না। তবে সবার সামনে কথা হয়েছিল যে, আমি বাসায় গিয়ে তার বিষয়ে কথা বলব, কারণ ছেলেটিকে আমার ভালোই লেগেছিল।

প্রসঙ্গত, অভিযুক্ত শিক্ষার্থী (ঐশী) হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই আবিদ নামে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির কাছে পাঠাতেন। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। এরপর হলটিতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। এবং জানাজানি হলে হল ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হন। জরুরি সভা ডেকে সংশ্লিষ্ট ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার, সদস্য হিসেবে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Continue Reading

top3

জাকসু সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা

Published

on

By

জাবি প্রতিনিধি

প্রশাসনিক হস্তক্ষেপ, সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতার অভাব এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি পদত্যাগের কারণ তুলে ধরেন। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তিনি ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে জানান, আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন।

শেখ জিসান আহমেদ জানান, তিনি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন এবং কোনো দল বা প্যানেলের অংশ ছিলেন না। নির্বাচনের পরও তিনি স্পষ্ট করেছিলেন, স্বাধীনভাবে কাজ করতে না পারলে পদত্যাগ করতে দ্বিধা করবেন না।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক নির্বাচন নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, টিএসসির শিক্ষকদের সঙ্গে আলোচনা করে উপস্থাপক নির্বাচন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার তালিকায় পরিবর্তন আনা হয়। অনুষ্ঠান শুরুর মাত্র দুই ঘণ্টা আগে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আরও দুজনকে উপস্থাপক হিসেবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়। পরে মঞ্চে গিয়ে তিনি মোট সাতজন উপস্থাপক দেখতে পান।

এ ঘটনাকে রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট দাবি করে শেখ জিসান প্রশ্ন তোলেন, একটি অনুষ্ঠানে সাতজন উপস্থাপক রাখার প্রয়োজন কেন হলো।

আরেকটি ঘটনায় তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন ছাত্রনেতার নাম মাইক্রোফোনে ঘোষণা করতে বলা হয়। নাম ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে চাপ দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

শেখ জিসানের অভিযোগ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সিদ্ধান্তকে যথাযথ সম্মান দেয়নি এবং কাজের স্বাধীনতাও দেয়নি।

তিনি আরও জানান, হাতে ফ্র্যাকচার থাকা সত্ত্বেও গত ১৫ দিন দায়িত্ব পালন করেছেন। তবে তার কাজের যথাযথ মূল্যায়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

পদত্যাগের ঘোষণা দিয়ে শেখ জিসান বলেন, যেখানে ছাত্রনেতাদের উদ্দেশ্য রাজনৈতিক ক্ষমতা অর্জন, সেখানে তিনি ক্ষমতায় থেকেও ক্ষমতা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে ক্ষমতার চেয়ে আত্মমর্যাদা বেশি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

দায়িত্ব পালনকালে তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে পোস্টের শেষাংশে তাদের কাছে ক্ষমাও প্রার্থনা করেন জাকসুর এই সাংস্কৃতিক সম্পাদক।

Continue Reading

top3

ঢাবিতে নারীদের হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি, সংহতি সর্ব মিত্র চাকমার

Published

on

By

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা ক্যাম্পাসে অবাধ যাতায়াত এবং হলের বিদ্যমান বিধিনিষেধ পুনর্বিবেচনার দাবির প্রতি সংহতি জানিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি নারী শিক্ষার্থীদের ন্যায্য দাবি, নিরাপদ ক্যাম্পাস ও সমঅধিকারভিত্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।

সর্ব মিত্র চাকমা বলেন, মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও স্বাধীন মতপ্রকাশের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এখনো বিভিন্ন বৈষম্যমূলক নীতি ও প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে। নিরাপত্তার অজুহাতে তাদের চলাচল সীমিত করা বা আবাসিক সুবিধায় বৈষম্য সৃষ্টি করা প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করার অর্থ কোনো শিক্ষার্থীর মৌলিক অধিকার বা স্বাধীনতা সংকুচিত করা নয়। বরং এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ক্যাম্পাস ২৪ ঘণ্টা সব শিক্ষার্থীর জন্য নিরাপদ, প্রবেশযোগ্য ও অবাধ যাতায়াতের উপযোগী হয়।

বিবৃতিতে নারী শিক্ষার্থীদের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপদ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে নারী শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চারটি দাবি জানানো হয়েছে। এগুলো হলো—নারী শিক্ষার্থীদের প্রতি বিদ্যমান বৈষম্যমূলক নীতি ও বিধিনিষেধ পুনর্বিবেচনা ও সংস্কার; আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে ২৪ ঘণ্টা ক্যাম্পাসে প্রবেশ ও অবাধ যাতায়াত নিশ্চিত করা; নিরাপত্তার নামে অধিকার সীমিত না করে পর্যাপ্ত আলোকসজ্জা, নজরদারি ও জবাবদিহিমূলক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা; এবং ক্যাম্পাসকে সব শিক্ষার্থীর জন্য সমান, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করা।

Continue Reading

Trending