Connect with us

সর্বশেষ

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

Published

on


কুবি প্রতিনিধি

কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অপ্রতিম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, ‘আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কেউ অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না।’

আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালে ন্যায়বিচার নিশ্চিত করতে কোনো ব্যাঘাত ঘটবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি আসামির পক্ষে কেউ না দাঁড়াই, তাহলে রাষ্ট্র নিজেই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করবে। কারণ একতরফা বিচার হলে সেখানে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার সম্ভাবনা থাকে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা: প্রতিরোধ, প্রস্তুতি এবং জরুরি করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে প্রথম পর্ব ও বটতলায় দ্বিতীয় পর্ব আয়োজনের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালা পরিচালিত হয়। এতে টেকনিক্যাল সহযোগী হিসেবে কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল অংশ নিয়ে ল্যাবরেটরি নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি ও তাৎক্ষণিক করণীয় সম্পর্কে শতাধিক শিক্ষার্থীকে হাতেকলমে বাস্তব জ্ঞান প্রদান করে।

সায়েন্স ক্লাবের সভাপতি মো. জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহজাহান আলী ও কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হুসাইন। এতে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আহসানুল হক। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও সায়েন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রথম পর্ব পরিচালনা করেন রিসোর্স পার্সন অধ্যাপক ড. মো. আহসানুল হক। এতে তিনি ‘ল্যাবরেটরির নিরাপত্তা পদ্ধতি’ নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধিদলের পরিচালনায় ‘অগ্নিনিরাপত্তা, জরুরি করণীয় ও বাস্তব প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ভবনে আগুন লাগলে তা নেভানো, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, সিলিন্ডারে আগুন লাগলে নেভানোর নিয়ম, ড্রামসদৃশ বস্তুর ভেতরের আগুন নেভানো এবং আগুন নিয়ন্ত্রণে ভেজা চটের ব্যবহার ইত্যাদি কৌশল শেখানো হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমরা অনেক কিছু জানতে পেরেছি। অগ্নিকাণ্ডের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে; এসব থেকে নিজেরা নিরাপদ থাকার পাশাপাশি চারপাশের মানুষকে নিরাপদ রাখার চেষ্টা করব। এছাড়া ল্যাবরেটরি নিরাপত্তার বিষয়ে যা শেখানো হয়েছে, তা আমরা বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করব।’

কর্মশালা শেষে সায়েন্স ক্লাবের সভাপতি মো. জুনাইদুল মোস্তফা কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অগ্নিনিরাপত্তা ও ল্যাবরেটরি নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের আদ্যোপান্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে।’

রিসোর্স পার্সন অধ্যাপক ড. মো. আহসানুল হক বলেন, ‘আমাদের দেশে বরাবরই নিরাপত্তা বিষয়টি উপেক্ষিত, যা একটি জাতীয় সমস্যা। সাম্প্রতিক সময়ের চিত্র দেখলে বোঝা যায়, ল্যাবরেটরি বা বাইরে প্রতিনিয়ত যেসব দুর্ঘটনা ঘটছে, তার পেছনে সচেতনতার অভাবই বড় কারণ। এই সংকটকালে আমাদের কী করা উচিত আর কী উচিত নয়, তা এ ধরনের একটি আয়োজনের মাধ্যমে হাতেকলমে শেখানো হয়েছে। এটি একটি দারুণ উদ্যোগ।’

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিস উদ্ধারকাজে প্রথম সারিতে থাকে, কারণ তারা এ বিষয়ে মানসম্মত প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলাদেশে যেকোনো দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ এগিয়ে আসে, কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় আন্তরিকতা সত্ত্বেও উদ্ধারকাজে প্রত্যাশিত সাফল্য আসে না। দুর্ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে মাঝে মাঝে কিছু বিলম্ব বা বিড়ম্বনা তৈরি হয়। তাই দেশসেবার এই পেশায় যারা যুক্ত আছেন, তাদের পাশাপাশি আমরা যদি প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে দুর্ঘটনাকবলিত এলাকায় সহায়তা করতে পারি, তবে যেকোনো বিপর্যয় থেকে দেশের মানুষ ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে।’

Continue Reading

top3

বেরোবি এবং আইসিএমএবি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Published

on

By

বেরোবি প্রতিনিধি

শিক্ষা, গবেষণা এবং পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুর আলম সিদ্দিক এবং
আইসিএমএবি-এর সহ-সভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা শিক্ষা প্রসারে যৌথ উদ্যোগ গ্রহণ, শিক্ষার্থীদের আইসিএমএবি কোর্স ওয়েভারসহ বিভিন্ন পেশাগত দিকনির্দেশনা প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইসিএমএবি-এর সুযোগ-সুবিধা ও পেশাগত দিকগুলো আরও গভীরভাবে কাজে লাগানোর সুযোগ পাবেন।

Continue Reading

ক্যাম্পাস

শাবিপ্রবিকে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) একটি মাইক্রোবাস উপহার হিসেবে দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করেন ব্যাংকের প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে মাইক্রোবাসটি ব্যবহৃত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড জি এম রবিউল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম, ব্যাংকের আইডিপি বিভাগের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, বিজিবির সিলেট ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. নূরুল হুদা, সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স এন্ড ড্রোন ওয়্যারফেয়ারের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, শাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Continue Reading

Trending