Connect with us

ক্যাম্পাস

বুটেক্সে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড জয়ী ড. আব্বাস উদ্দিন শায়ককে সংবর্ধনা

Published

on

অভিষেক দত্ত,  বুটেক্স প্রতিনিধি 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক “গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আইটিইটি’র আহ্ববায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার এবং আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও  শিক্ষার্থীরা। তাঁরা তাদের বক্তব্যে ড. আব্বাস উদ্দিন শায়কের সাফল্যকে সাধুবাদ জানান এবং তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে জানান, ড. আব্বাস যে বিষয়টি নিয়ে কাজ করেছেন, তা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাঁর কাজ ডিকার্বনাইজিং এবং ওয়েব প্রসেস নিয়ে, যা খুবই ব্যবহার উপযোগী। এই কাজটিতে তৈরি নতুন ধারণা যদি বাস্তবে প্রয়োগ করা যায়, তাহলে বাংলাদেশের জন্য এটি বিরাট উপকার বয়ে আনবে।

ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার বলেন, ড. আব্বাসের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তির অর্জন নয় বা ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একক অর্জন নয়, বরং এটি বুটেক্স তথা পুরো বাংলাদেশের একটি অর্জন। তাঁর সাথে আমার একসাথে কাজ করার সুযোগ হয়েছিল এবং তখন আমি দেখেছি সে কতটা বিনয়ী ও জ্ঞানী।

ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম বলেন, ডক্টর আব্বাসের সেই আন্তর্জাতিক পুরস্কারটি কার্বনের সাথে সম্পর্কিত। তিনি যেরকম আমাদের বিশ্বের মধ্যে পরিচয় করিয়ে দিতে পারছেন, এটা আমাদের সবার জন্যই  অনুপ্রেরণা। আপনাদের সবার সহযোগিতা পেলে হয়তো আমরা কোনো একদিন আমাদের বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের ১ থেকে ৫০ নম্বর বিশ্ব তালিকার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারব।

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড জয়ী ড. আব্বাস উদ্দিন শায়ক সকলকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কেউ কাজ করে না; যদি কেউ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করে, তবে সেই অ্যাওয়ার্ডটাই পাওয়া যায় না। বরং নিজের মতো কাজ করতে করতেই কোনো এক সময় হয়তো এটি এসে যায়।

তিনি ডিকার্বনাইজেশন ল্যাবের উৎপত্তি এবং লক্ষ্য নিয়ে বলেন, ডিকার্বনাইজেশন ল্যাবের যাত্রা শুরু হয় প্যারিস চুক্তির টার্গেট পূরণ এবং টেক্সটাইল শিল্পকে পরিবেশবান্ধব করার লক্ষ্য নিয়ে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষণকারী শিল্প বলা হয়। এই শিল্পকে ডিকার্বনাইজেশন করা বা দূষণমুক্ত করাই মূল লক্ষ্য।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন তার সমাপনী বক্তব্যে বলেন, এই অ্যাওয়ার্ডটি কেবল বিভাগের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমি দৃঢ়ভাবে আশা করি যে ড. আব্বাস প্রাপ্ত এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে একটি বড় পরিবর্তন নিয়ে আসবেন এবং এই কাজের মাধ্যমে তিনি বুটেক্সকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবেন।

উল্লেখ্য, ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এর বিশ্বের সেরা ১০ উদ্ভাবকের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০ মে যুক্তরাজ্যের লন্ডনের ওল্ড বেল-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তার যুগান্তকারী আইডিয়া ‘ডিকার্বনাইজেশন ল্যাব’ এর জন্য তাকে স্বীকৃতি দেয়া হয়। তিনি ২৩ অক্টোবর, ২০২৫ সুইডেনের ক্রাউন প্রিন্সেস থেকে “গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫” গ্রহণ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

ক্যাম্পাস

২ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী

Published

on

By

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর মৃত্যু হয়েছে বাসার ছাদ থেকে পড়ে। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে মনে করছেন সহপাঠীরা।

জানা গেছে, জাককানইবির রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

অপরদিকে ‘আত্মহত্যা’ করা দীপা দাস গোবিপ্রবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয় দীপার। পরে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে পাশের ঘরে গিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো। আমিও জানতে পেরেছি যে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Continue Reading

Trending