Connect with us

ক্যাম্পাস

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও চারজনের অর্থদণ্ড

Published

on

অভিষেক দত্ত, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সম্প্রতি সংঘটিত দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় তিনজনকে সাময়িক বহিষ্কার, দুইজনকে ১০ হাজার এবং চারজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৯ নভেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ১৬তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বুটেক্স স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের মধ্যকার খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ চলাকালীন ফ্যাশন ডিজাইন বিভাগের এক খেলোয়াড়কে মারধরের অভিযোগে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ শিক্ষার্থী ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের এক শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, বর্ষণ বনিক, মো. আল হাজ হোসেন, ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আসির সাদিক, আল-ফাহিম এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান।

এ ঘটনার রেশ ধরে পরের দিন ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে ৪৯তম ব্যাচের এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অভিষেকের সঙ্গে শারীরিক সংঘর্ষ ঘটে। এ ঘটনায় অভিযুক্ত করা হয় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বিন কবির নির্ঝর, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের মৃদুলকে।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ও সার্বিক বিষয় পর্যালোচনার পর বুটেক্স শৃঙ্খলা বোর্ড প্রবিধান ২০১৫-এর ধারা ৩(ঘ) অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি প্রদান করা হয়। প্রথম দিনের ঘটনায় মো. সাইফুল ইসলাম ও আসির সাদিককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বর্ষণ বনিক, আল-ফাহিম, আল হাজ হোসেন ও মুশফিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। দ্বিতীয় দিনের ঘটনায় আল মাহমুদ বিন কবির নির্ঝরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আর সাইদুর রহমান ও আব্দুল কাদের মৃদুলকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তারা ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

তবে প্রশাসনের এ রায়কে পক্ষপাতদুষ্ট ও ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন কিছু শিক্ষার্থী। অন্যদিকে অনেকেই প্রশাসনের দ্রুত সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনার সময় সেখানে ছিলামই না। আমাকে শুধু বলা হচ্ছে, স্যার আমাকে দৌড়ে আসতে দেখেছেন। এই দেখার ওপর ভিত্তি করেই শাস্তি দেওয়া হয়েছে। আমি এমন একাধিক সাক্ষী পেশ করতে পারব যারা বলতে পারবেন আমি কারও গায়ে হাত তুলি নি। মাঠের অন্য প্রান্ত থেকে দৌড়ে আসার সময় মারামারি প্রায় শেষের দিকে ছিল। কিন্তু আমাকে বলা হয়েছে আমি খেলোয়াড় রাফিদকে ঘুষি মেরেছি। 

তিনি আরো বলেন, প্রশাসন আশা করি দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন এবং আমাদের আত্মপক্ষ সমর্থনের বিষয়টি বিবেচনা করবেন। খুব শিগগিরই আমাদের সেমিস্টার ফাইনাল, অথচ চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি পরীক্ষায় বসতে পারছি না। তাই প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত পরবর্তী প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়া হোক।

অর্থদণ্ডপ্রাপ্ত শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান বলেন, আমিতো ভুক্তভোগী, আমাকে মারা হয়েছে, কিন্তু আমাকেই জরিমানা করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ এলে আমি নিজেকে ডিফেন্ড করব, স্যারদের বিস্তারিত জানাব। তবে কোনো অন্যায় আমি মেনে নেব না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানিয়েছি। যাদের শাস্তি দেওয়া হয়েছে, তাদের শোকজ করা হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তাদের আবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে আরেকটি কমিটি গঠন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শাস্তি নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক শিক্ষার্থী প্রশাসনের দ্রুত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা ভবিষ্যতে সাদৃশ্যপূর্ণ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সহায়ক হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে শাখা ছাত্রশিবির সভাপতির হুঁশিয়ারি

Published

on

By

ইবি প্রতিনিধি

জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা রেখে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুব আলী।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে রাতে ফেসবুক স্টাটাসে হুঁশিয়ারি বার্তা দেন তিনি।

শিবির সভাপতি লিখেন, আমরা দোয়া করছি যে সমস্ত সূর্যসন্তানেরা ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তা’আলা তাঁদের শাহাদাত কবুল করুন। আর যারা এতে অংশগ্রহণ করে গাজী হয়েছেন, আল্লাহ তাঁদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে জান্নাতবাসী হিসেবে কবুল করুন।

১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত যারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তা’আলা তাঁদের সকলকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

তিনি আরও লিখেন, আমাদের শহীদরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু আমরা সাংবিধানিকভাবে স্বাধীনতা অর্জন করলেও বাস্তবে সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ এখনো পাইনি। সর্বশেষ ২৪ জুলাইয়ের আন্দোলনের পর প্রত্যাশা ছিল, হয়তো এবার আমরা সত্যিকারের স্বাধীনতা উপভোগ করতে পারব। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশাও খর্ব হয়েছে।

তিনি বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে লিখেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার পর দেশের (প্রদত্ত ভোটের) প্রায় ৭০% ভোটারের ম্যান্ডেটকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণার পথে এগোচ্ছে যা অত্যন্ত হতাশাজনক। আমরা প্রত্যাশা করি, জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যেভাবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, একইভাবে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবেন।অন্যথায়, এ দেশের জনগণের সাথে প্রতারণার যে পরিণতি, তা ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।আল্লাহ আমাদের দেশকে সত্যিকারের স্বাধীনতা ও ইনসাফের পথে পরিচালিত করুন। আমীন।

Continue Reading

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

Trending