Connect with us

ক্যাম্পাস

বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে টেক্সভার্স ২০২৫: টেক্সটাইল গবেষণায় নতুন দিগন্ত

Published

on

অভিষেক দত্ত , বুটেক্স প্রতিনিধি 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’। দীর্ঘ ছয় বছর পর পুনর্গঠনের পর বুটেক্স সায়েন্স ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

২৪ অক্টোবর, শুক্রবার দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ প্রজন্মকে টেক্সটাইল খাতে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাধারার প্রতি উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা বিকাশে সুযোগ করে দেওয়া।

দিনব্যাপী এ আয়োজনে দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এগুলো হলো—পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট এক্সিবিশন, আর্টিকেল রাইটিং, টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরি), ভিডিও কম্পিটিশন এবং ট্রেজার হান্ট।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, আইটিইটি’র যৌথ আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ. টি. এম. শামসুদ্দিন খান, র‍্যাডিক্যাল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ. কে. এম. মোহসিন আহমেদ এবং আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক এ. এস. এম. হাফিজুর রহমান নিক্সন।

বিচারকরা অংশগ্রহণকারীদের গবেষণাধর্মী উপস্থাপনা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে মূল্যায়ন করেন। প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ ঘোষণা করা হয়।

পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে টিম ওয়াটার হায়াসিন্থ, টিম এমিথিস্ট ও টিম ড্রপিং-২।

প্রজেক্ট এক্সিবিশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে টিম এরিজ, টিম ইকোফ্লেইম পং ও টিম গিয়ার সিফটার্স।

টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র ক্যাটাগরি) তে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে নাজরানা মেহনাজ দিবা, মো. সাদমান ওয়াসিফ ও ইশতিয়াক আল আমিন। টেক্সটাইল অলিম্পিয়াড (জুনিয়র ক্যাটাগরি) তে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে চৌধুরী আজমিন মাহমুদ, মো. আবদুন নুর ও মো. নূর হোসেন রাব্বি। ভিডিও কম্পিটিশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ যথাক্রমে টিম স্পানডেক্স ও টিম পেপার উইভার্স। ট্রেজার হান্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ যথাক্রমে মিস্ট্রি ভয়েজার্স, দ্য এজওয়াকার্স ও টিম অরাম।

সমাপনী পর্বে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন টেক্সটাইল খাতে গবেষণার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল খাতে গবেষণার পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। তাই দেশের যেসব বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে, তাদের গবেষণামুখী উদ্যোগে আরও এগিয়ে আসতে হবে। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হওয়ারও আহ্বান জানান।

ক্লাবের মডারেটর ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস. কে. মোহাম্মদ রাফি বলেন, শিক্ষার্থীদের টেক্সটাইল গবেষণার ক্ষেত্র অন্বেষণে উৎসাহিত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে টেক্সভার্স ২০২৫ আয়োজনের মাধ্যমে। এই প্রতিযোগিতাটি আয়োজনের মধ্য দিয়ে আমরা সেই যাত্রার সূচনা করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে এবং তাদের গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে চাই।

ক্লাবের সভাপতি মো. নাহিদ হাসান বলেন, টেক্সভার্স ২০২৫ আয়োজনের মাধ্যমে বুটেক্স সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করার চেষ্টা করেছে। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখব।

দিনব্যাপী উৎসবমুখর এই আয়োজনে বুটেক্স ক্যাম্পাস ছিল প্রাণবন্ত। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, সৃজনশীল উপস্থাপন ও উদ্ভাবনী মনোভাব আয়োজনে যুক্ত করেছে নতুন মাত্রা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ব্যতিক্রম উপায়ে নতুন সদস্য সংগ্রহ শুরু করল ইবির ‘ব্যতিক্রম জোট’

Published

on

By

ইবি প্রতিনিধি

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত সংগঠনটির সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে।

শনিবার (২২ আগস্ট) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম পূরণের পাশাপাশি সরাসরি বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদস্য সংগ্রহের ফর্ম নিতে পারবেন।

সংগঠনটির পরিচালক আবু সুফিয়ান বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন ও প্রতিভাবান শিক্ষার্থীদের সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি। তারা ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের শিল্পীসত্তা ও প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে।”

সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার লক্ষ্যে কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কাওয়ালি, অভিনয়, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন তারা।

Continue Reading

ক্যাম্পাস

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Published

on

By

আনাস মাহমুদ-বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (RCCI)-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়, শিক্ষার্থী উন্নয়ন এবং শিল্প-শিক্ষা সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। অনুষ্ঠানে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং RCCI -এর সভাপতি এমদাদুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী তাঁর বক্তব্যে একাডেমি ও ইন্ডাস্ট্রির যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষার্থীদের শুধু পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করা এখন সময়ের দাবি। তিনি বলেন, রংপুর চেম্বারের সঙ্গে এই সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ, সহযোগী অধ্যাপক মোঃ শাহীনুর রহমান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ আশরাফুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ রাসেল উদ্দিন, সহকারী অধ্যাপক ফাহিমুল কাদের সিদ্দিকী, সহকারী অধ্যাপক শরীফা আক্তার নিপা, প্রভাষক মোঃ সোবহান আলী, বিভাগের শিক্ষার্থীবৃন্দ, RCCI -এর পরিচালক রশিদুল সুলতান বাবলু, পরিচালক কামাল হোসেন, ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ জানায়, এই সমঝোতার মাধ্যমে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হবে এবং শিক্ষার্থীরা পেশাগত ক্ষেত্রে নিজেদের আরও দক্ষভাবে প্রস্তুত করার সুযোগ পাবে।

Continue Reading

ক্যাম্পাস

নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

Published

on

By

ববি প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ মামুন অর রশিদ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) এক অভিনন্দন বার্তায় ববি উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নব দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

বার্তায়, মহামান্য রাষ্ট্রপতির বিচক্ষণ দিক নির্দেশনায় দেশের উচ্চশিক্ষা খাত আরও গতিশীল হবে, বিশেষ করে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রায়োগিক ব্যবহার এবং আন্তর্জাতিক মানের গুণগত গবেষণার প্রসার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য ।

অভিনন্দন বার্তায় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বলেন, একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আমাদের প্রত্যাশা, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন। এ সময় ববি উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

Continue Reading

Trending