Connect with us

top2

ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বিসিবি

Published

on

আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি তাতে এখনও অটল রয়েছে সংস্থাটি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাফ জানিয়ে দেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। তিনি জানান, বিসিবি ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এবং নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।’ তিনি আরও জানান, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে।

দ্বিতীয় দফায় বিসিবির দেয়া চিঠির জবাব আইসিসি কবে নাগাদ দিতে পারে সে ব্যাপারে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সহজ অঙ্ক হিসাব করলে আজকে (গতকাল) তো দুবাই বন্ধ। তাই হয়তো সোম-মঙ্গলবারের দিকে (জবাব পাওয়া যাবে)। তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান তো। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।’

গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতের অন্য ভেন্যুগুলো ভারতেরই অংশ। তবে এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

Published

on

By

লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

জানা গেছে, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছেন র‍্যাব ও বিজিবি সদস্যরা।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

top2

ঢাকা মহানগরীর নির্বাচন সুষ্ঠু করতে সরকারের ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনে ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’ গঠন করেছে সরকার। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, নির্বাচনী এলাকা ১৭৭ (ঢাকা-৪) হতে ঢাকা-১২ (১৮৫), ঢাকা-১৪ (১৮৭) এবং ঢাকা-১৬ (১৮৯) হতে ঢাকা-১৮ (১৯১) আসনসহ মোট ১৩টি আসনের আওতাধীন এলাকায় এই টিম কাজ করবে।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে এই কমিটির আহ্বায়ক এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফজলুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক, পরিচালক (স্থানীয় সরকার) মো. আব্দুর রহিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) সালমা খাতুন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এস. এম নজরুল ইসলাম।

কমিটিতে আরও আছেন— ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জ আনসার ও ভিডিপির পরিচালক মোহা. ইয়াছিন আরাফাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি এম আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আদেশে টিমের সাতটি কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে—

১. গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ যথাযথভাবে পালন হচ্ছে কিনা, বা ভঙ্গ হচ্ছে কিনা বা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করবে এই টিম।

২. নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী ব্যয় বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় করেছে কিনা অথবা অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করবে।

৩. আচরণ বিধিমালা ভঙ্গের কোনো বিষয় নজরে আসা মাত্রই বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ অথবা নির্বাচনী তদন্ত কমিটি (ইলেক্ট্রোরাল ইনকোয়ারি কমিটি/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)-কে জানাতে হবে।

৪. নির্বাচনী বিধি-নিষেধ ভঙ্গের ক্ষেত্রে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি আদালতেও অভিযোগ দায়ের করা যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে উদ্ভূত সমস্যাবলি তাৎক্ষণিকভাবে নিরসনের পরামর্শ প্রদান করবে এই টিম।

৫. প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বা তাঁদের পক্ষে অন্য কেউ আচরণ বিধিমালার কোনো বিধি ভঙ্গ করলে বা ভঙ্গ করার চেষ্টা করলে বা বিধিমালার কোনো বিধি বিশেষ করে নির্বাচনী ব্যয় সংক্রান্ত বিধি-বিধান (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৪৪ক) যথাযথভাবে প্রতিপালন না করলে তাৎক্ষণিকভাবে প্রার্থী বা তাঁর প্রতিনিধি বা সংশ্লিষ্ট কমিটি বা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা প্রযোজ্য ক্ষেত্রে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করবে।

৬. কমিটির সদস্যদের কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন একীভূত করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতির ওপর প্রতিদিন পূর্ণাঙ্গ প্রতিবেদন রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবে এই কমিটি।

৭. রিটার্নিং অফিসার কর্তৃক তাৎক্ষণিকভাবে বিধিমতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা বা টিম কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবস্থা নিতে পারবে টিম।

Continue Reading

top2

কারাফটকে শেষ দেখা, পাশাপাশি দাফন সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের

Published

on

By

বাগেরহাটে উদ্ধার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সী শিশু সন্তানের মরদেহ জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।

এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে স্বল্প সময়ের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পান কারাবন্দী সাদ্দাম। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ২৪ জানুয়ারি রাত ১১টার দিকে জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার শিশু সন্তান নাজিমকে পাশাপাশি দাফন করা হয়।

এর আগে ২৩ জানুয়ারি দুপুরে সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহও উদ্ধার করা হয়।

নিহত নারীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি। তিনি বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

স্বজনদের আবেদনের পরও প্যারোলে সাদ্দামের মুক্তির অনুমতি মেলেনি। তবে ২৪ জানুয়ারি কারা কর্তৃপক্ষ কয়েকজন নিকট আত্মীয়ের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতদের মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয়।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা ৭টার দিকে দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয়স্বজন মরদেহ নিয়ে কারাগারে পৌঁছান। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর আবার বাইরে বের করে দেওয়া হয়।

কারাফটকের সামনে থেকেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান সাদ্দাম। প্রায় পাঁচ মিনিটের মতো সময় তিনি স্ত্রী ও সন্তানের সামনে থাকতে পেরেছিলেন বলে স্বজনেরা জানান।

পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন স্বর্ণালী। পুলিশ জানায়, তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং শিশুটির মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

Continue Reading

Trending