ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, আইসিসির পর্যবেক্ষণ প্রমাণ করে ভারতে বিশ্বকাপ খেলার নিরাপত্তা ঝুঁকি আছে। তাই তাদের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের খেলার সুযোগ নেই।