Connect with us

top1

ভূরুঙ্গামারীতে বিএনপির শাহিন সিকদারের বহিষ্কারাদেশ বহাল, ভুলবশত হয়েছিল: রিজভী

Published

on

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২৬ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের বিভিন্ন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে এর কিছুক্ষণ পরই আরেকটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করে দলটি স্পষ্ট জানিয়ে দেয় যে, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার) এবং খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু–এর বহিষ্কারাদেশ বহাল রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত ওই সংশোধনী বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—ভুলবশত প্রকাশিত আগের বিজ্ঞপ্তিতে এই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য ছিল, যা সঠিক নয়। সংশ্লিষ্ট সবাইকে অবগত করার জন্য জানানো হচ্ছে যে তাদের বহিষ্কারাদেশ বহাল ও কার্যকর রয়েছে।ঘটনাটি ভূরুঙ্গামারী ও খুলনা—দুই অঞ্চলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, “দলীয় সিদ্ধান্তে এ ধরনের ভুল ঘোষণা দলের সাংগঠনিক শৃঙ্খলায় বিভ্রান্তির সৃষ্টি করে। সংশোধনী বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ হওয়ায় পরিস্থিতি স্পষ্ট হয়েছে।”

ভূরুঙ্গামারীর সাধারণ জনগণ ও দলীয় সাধারণ কর্মীরা বিষয়টিকে ভিন্ন ভিন্নভাবে দেখছেন।এক স্থানীয় বাসিন্দার ভাষায়, “শাহীন সিকদার বহুদিন ধরেই রাজনীতিতে সক্রিয়। আচমকা বহিষ্কারাদেশ প্রত্যাহার—আবার তা বাতিল হওয়া—মানুষকে বিভ্রান্ত করেছে।”

অন্য এক তরুণ কর্মী বলেন, “দলের ভেতর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিষয়ে পরিষ্কার বক্তব্য থাকা জরুরি ছিল। সংশোধনী বিজ্ঞপ্তি দিয়ে দল ঠিকটাই করেছে।”

এদিকে অনেকেই মনে করছেন, দলের অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব ফেলবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারের বেশি সেনা: যুক্তরাষ্ট্র

Published

on

By

ইরানে চলমান হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি জানান, অভিযানে প্রায় ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী এবং কয়েকটি কৌশলগত বোমারু বিমান মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান হিসেবে ব্র্যাড কুপার বলেন, মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে এটিই যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি। তিনি আরও জানান, অতিরিক্ত সামরিক সহায়তাও পাঠানো হচ্ছে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে কুপারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি, যেগুলো থেকে আমাদের ওপর হামলার আশঙ্কা রয়েছে।”

তিনি দাবি করেন, ইরানের নৌ সক্ষমতাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে তাদের কার্যকর সাবমেরিনও রয়েছে।

অ্যাডমিরাল কুপার ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, সমুদ্রতল, আকাশপথ ও সাইবারস্পেস—সব ক্ষেত্রেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত রয়েছে।

Continue Reading

top1

ইরানে ভয়াবহ হামলা চলছে, সহস্রাধিক নাগরিক নিহত

Published

on

By

ইরানে হামলার মাত্রা ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনায় চলছে ব্যাপক হামলা। এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১।

এইচআরএএনএ আরও জানিয়েছে, বেসামরিক মানুষ আহত হওয়ার সংখ্যা ৫ হাজার ৪০২ এ পৌঁছেছে। এর মধ্যে ১০০ শিশু। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসাকেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

ধারণা করা হচ্ছে, আরও কয়েকশ মানুষ নিহত হয়েছেন। দেশের প্রায় সব স্থানে বিপর্যয় পরিস্থিতি দেখা দেওয়ায় তথ্য সংগ্রহে বেগ পাচ্ছেন অধিকারকর্মীরা।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়াকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রোসি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমার প্রতিবেদনে আমি সবসময়ই স্পষ্ট থেকেছি। দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও, অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা এবং আমাদের পরিদর্শকদের বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।’

Continue Reading

top1

বিদায়ের আগে বিশেষ গেজেট: এক বছরের জন্য নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে এক বিশেষ সরকারি গেজেটের মাধ্যমে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘ভিভিআইপি’ (ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন) মর্যাদা দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন।

গেজেট ও আইনি ভিত্তি

গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই গেজেটটি জারি করা হয়। এতে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২(ক) প্রয়োগ করা হয়েছে। উল্লেখ্য, এই আইনে বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের পাশাপাশি সরকার ঘোষিত যেকোনো ব্যক্তিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। সাধারণত বিদায়ী সরকারপ্রধানরা স্বয়ংক্রিয়ভাবে এসএসএফ নিরাপত্তা পান না; এর জন্য পৃথক গেজেট জারির প্রয়োজন হয়।

ওয়েবসাইট থেকে আড়াল ও গোপনীয়তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশ গভার্নমেন্ট প্রেসের (বিজি প্রেস) ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারির অনলাইন আর্কাইভে এই গেজেটটির তালিকা নেই। সাধারণত সরকারি সব গেজেট স্বচ্ছতার স্বার্থে ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ বিষয়ে বিজি প্রেসের উপ-পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের রিকোয়ারমেন্ট বা নির্দেশনার কারণেই এটি ওয়েবসাইটে আপলোড করা হয়নি। তবে তিনি দাবি করেন, যথাযথ প্রক্রিয়া মেনেই এটি মুদ্রিত হয়েছে এবং গোপনীয়তার স্বার্থে কোনো গেজেট অনলাইনে না রাখার সুযোগ রয়েছে।

ভিভিআইপি হিসেবে যে সুবিধা পাবেন

‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা, ২০২৫’ অনুযায়ী, এই মর্যাদাপ্রাপ্ত ব্যক্তির জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা বলয়:

বাসভবন ও কর্মস্থল: স্থায়ীভাবে এসএসএফ নিরাপত্তা মোতায়েন থাকবে।

ভ্রমণ: দেশ-বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সমন্বয়ে বিশেষ প্রোটোকল।

যাচাই: ভিভিআইপির সংস্পর্শে আসা যেকোনো ব্যক্তির ব্যাকগ্রাউন্ড এসএসএফ কর্তৃক কঠোরভাবে যাচাই করা হবে।

তল্লাশি: তার উপস্থিতিতে আয়োজিত যেকোনো অনুষ্ঠানের স্থান নিরাপত্তা তল্লাশির আওতায় থাকবে।

প্রেক্ষাপট

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেন। বর্তমানে সচিব মো. সাইফুল্লাহ পান্না জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকলেও এই গেজেট বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

Continue Reading

Trending