Connect with us

তথ্য ও প্রযুক্তি

মোবাইল নেটওয়ার্ক সমস্যা দূর করতে যা যা করতে হবে

Published

on

দৈনন্দিন জীবনে মোবাইল একটি অবিচ্ছেদ্য অংশ হয়েছে। মোবাইল চালাতে হলে নেটওয়ার্ক প্রয়োজন পড়ে থাকে। যা সচেতনতা ও পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে অনেকাংশ।

📶 মোবাইলে নেটওয়ার্ক সমস্যা দূর করতে যা করতে পারেন—

ফোন রিস্টার্ট দিন।

মোবাইল বন্ধ করে চালু দিলে সমস্যা যায় কিনা দেখুন।

এয়ারপ্লেন মোড অন-অফ করুন: কয়েক সেকেন্ডের জন্য এয়ারপ্লেন মোড চালু করে বন্ধ করুন। এটি নতুন করে নেটওয়ার্ক খুঁজে পায়।

সিম কার্ড চেক করুন: সিম খুলে পরিষ্কার করে ভালোভাবে লাগিয়ে দেখুন।

অন্য ফোনে সিম তুলে পরীক্ষা করুন। নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন : Settings > System > Reset > Reset network settings : Settings > General > Transfer or Reset iPhone > Reset > Reset Network Settings

ম্যানুয়ালি নেটওয়ার্ক খোঁজ করুন: Mobile network > Network operators > Search networks.

সেটিংস চেক করুন (ডেটা না চললে) Mobile Network > Access Point Names.

সফটওয়্যার আপডেট করুন: পুরনো সফটওয়্যারের কারণে সমস্যা হতে পারে। Software Update থেকে আপডেট দিন।

লোকেশন চেক করুন্: নেটওয়ার্ক কভারেজ বিহীন এলাকায় থাকলে এই সমস্যা হতে পারে।

অন্য সিম দিয়ে দেখুন বা আপনার সিম অন্য ফোনে তুলে দেখুন নেটওয়ার্ক আসে কিনা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে রাজারবাগে ডিবির অভিযান

Published

on

জামায়াত ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাত ১২টার পর জামায়াত ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশে অবস্থিত সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযান শেষে সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

Continue Reading

top3

৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

Published

on

By

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবার চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

এ লক্ষ্যে শনিবার নাসা তাদের শক্তিশালী এসএলএস রকেট ও ওরিয়ন মহাকাশযান উৎক্ষেপণ মঞ্চে নিয়ে গেছে।

‘আর্টেমিস-২’ নামের এই মিশনে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী অংশ নেবেন। পরীক্ষায় সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি রকেটটি উৎক্ষেপণ হতে পারে। ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন, তবে চাঁদে অবতরণ করবেন না।

নাসা জানায়, এটি ভবিষ্যতে চাঁদে মানুষ নামানোর পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর আগে ২০২২ সালে আর্টেমিস-১ নামের মানবহীন মিশন সফলভাবে সম্পন্ন করা হয়েছিল।

এদিকে চীনও ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। এই প্রতিযোগিতার মধ্যেই নাসা তাদের চন্দ্র অভিযানের গতি বাড়িয়েছে।

Continue Reading

top3

ফেসবুক অ্যাকাউন্টের লগইন তথ্য চুরির জন্য নতুন ফাঁদ

Published

on

By

ফেসবুক ব্যবহারকারীদের লগইন তথ্য চুরির লক্ষ্যে সাইবার অপরাধীরা নতুন ও সূক্ষ্ম এক ধরনের ফিশিং কৌশল ব্যবহার করছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেলিক্স।

প্রতিষ্ঠানটির দাবি, গত ছয় মাসে ‘ব্রাউজার-ইন-ব্রাউজার’ (বিআইবি) নামে পরিচিত এই কৌশলের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ট্রেলিক্সের গবেষকদের তথ্যমতে, এই হামলায় ব্যবহারকারী যখন সাইবার অপরাধীদের নিয়ন্ত্রিত কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, তখন স্ক্রিনে ফেসবুকে লগইন করার একটি ভুয়া ব্রাউজার পপআপ উইন্ডো ভেসে ওঠে। বাস্তবে এটি আইফ্রেম ব্যবহার করে তৈরি করা একটি নকল ইন্টারফেস।

ভুয়া ওই লগইন উইন্ডোর শিরোনাম ও ওয়েব ঠিকানা দেখতে ফেসবুকের আসল লগইন পেজের মতো হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের পক্ষে প্রতারণা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ব্যবহারকারী সেখানে ফেসবুকের ইউজারনেম ও পাসওয়ার্ড লিখলেই তা সরাসরি সাইবার অপরাধীদের হাতে চলে যায় বলে সতর্ক করেছে ট্রেলিক্স।

বিপুলসংখ্যক ফিশিং পেজের মাধ্যমেও ফেসবুক অ্যাকাউন্টের লগইন তথ্য চুরি করা হচ্ছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা। মেটার আদলে তৈরি ভুয়া পেজগুলোতে বেশির ভাগ সময় ফেসবুকের কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তোলার পাশাপাশি অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিতের হুমকি দিয়ে ব্যবহারকারীদের তথ্য হালনাগাদ করতে বলা হয়।

এসব হামলা প্রচলিত ফেসবুক ফিশিংয়ের তুলনায় অনেক বেশি জটিল ও বিপজ্জনক। ট্রেলিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ ক্লাউড অবকাঠামো এবং ইউআরএল ছোট করার প্রযুক্তির অপব্যবহার করে প্রতারকেরা প্রচলিত নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দিচ্ছে।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, নিরাপত্তাসংক্রান্ত কোনো সতর্কবার্তা বা অ্যাকাউন্ট নীতিমালা লঙ্ঘনের নোটিশ পেলে ইমেইল বা বার্তার ভেতরে থাকা লিংকে ক্লিক না করে আলাদা ট্যাব থেকে ফেসবুকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এ ছাড়া অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষার জন্য মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন–সুবিধা নিয়মিত চালু রাখতে হবে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

Continue Reading

Trending