বেরোবি প্রতিনিধি
রাজনীতি নিষিদ্ধ বেগম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যাতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।
১০ জুলাই শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের কৃষ্ণচুড়া ও দেবদারু সড়ক হয়ে আবু সাঈদ ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।
এসময় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন,সাধারণ সম্পাদক জহির রায়হান সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা যে জিয়া জনতার,সে জিয়া মরে নাই,জাতীতাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ সহ নানা স্লোগান দেন।
ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল বলেন,”৫ ই আগস্টের পরে এ বিশ্ববিদ্যালয়ে অনেকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে। সেই তদন্ত কমিটিগুলোর এখনো কোনো সুরাহা হয়নি।আমরা ছাত্রদল এখান থেকে জানিয়ে দিচ্ছি সেগুলো দ্রুত পেশ করে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহণ করতে হবে।তা যদি না হয় ছাত্রদল তা রাজপথের মাধ্যমে তা আদায় করে নিবে।”
এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আমরা চেষ্টা করবো আমাদের যারা ত্যাগী নেতাদের আমরা বাদ দিয়েছি কমিটিতে তাদের যেন মুল্যয়ন হয়।। এ ক্যাম্পাসে ছাত্রলীগের আমাদের নতুন কমিটির পর থেকে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সোচ্চার ভুমিকা পালন করবে।
বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনীতি ছাত্রদলের মাধ্যমে বাস্তবায়ন হবে।প্রতিটি নেতাকর্মী ছাত্রদের নিয়ে শিক্ষার্থীবান্ধব কাজ করবে।শিক্ষার্থীদের পড়ালেখা থেকে শুরু করে অনন্য যেসব সুযোগ সুবিধা ছাত্রদল তা বাস্তবায়ন করবে।জুলাই আন্দোলনের সময় ছাত্রদলের সবসময় রাজপথে ভুমিকা ছিলো বলে জানান তিনি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়।