Connect with us

ক্যাম্পাস

রাবিতে ইউনিস্যাবের ‘ঈদ ফর স্ট্রিট চিল্ড্রেন’: শতাধিক পথশিশুর মুখে হাসি

Published

on

সমাজের মূলধারার সঙ্গে সুবিধাবঞ্চিত পথশিশুদের ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ ফর স্ট্রিট চিল্ড্রেন’। ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী অঞ্চলের উদ্যোগে শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক, খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে (টিএসসিসি) এক জমকালো আয়োজনের মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আয়োজনে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক শিশু অংশ নেয়। নতুন পোশাক আর উপহার পেয়ে আনন্দে মেতে ওঠে তারা। আয়োজকরা জানান, ঈদের দিন যেন কোনো শিশু আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং সমাজের সবার সঙ্গে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারে, তা নিশ্চিত করতেই এই দীর্ঘমেয়াদী উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক, অধ্যাপক সাজ্জাদুর রহিম, অধ্যাপক জহুরুল আনিস এবং ইউনিস্যাব রাজশাহী বিভাগের লাইফটাইম অ্যালামনাই রাশেদুল ইসলাম সজীব।

ইউনিস্যাব রাজশাহী বিভাগের আঞ্চলিক সম্পাদক রাশেদুজ্জামান রাকিব বলেন, “ঈদ মানেই আনন্দের উৎসব। কিন্তু আমাদের চারপাশে অনেক শিশু আছে যারা এই আনন্দ থেকে বঞ্চিত। ‘ঈদ ফর স্ট্রিট চিল্ড্রেন’ আমাদের একটি সিগনেচার ইভেন্ট। এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে। তরুণ স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও সাধারণ মানুষের সহযোগিতায় এবারের আয়োজন সফল হয়েছে।”

ইউনিস্যাব সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় শিশুদের পোশাকের পাশাপাশি তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে। এই আয়োজনের জন্য গত ২২ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, নগরীর বিভিন্ন এলাকা এবং অনলাইনে তহবিল সংগ্রহ করা হয়। সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যদের অনুদানও এতে বড় ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ইউনিস্যাব জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী অঞ্চল। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’, ‘ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট’ এবং ‘ছায়া জাতিসংঘ (UNYSAB MUN)’-এর মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট সফলভাবে আয়োজন করে আসছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

শাবিপ্রবিকে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) একটি মাইক্রোবাস উপহার হিসেবে দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করেন ব্যাংকের প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে মাইক্রোবাসটি ব্যবহৃত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড জি এম রবিউল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম, ব্যাংকের আইডিপি বিভাগের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, বিজিবির সিলেট ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. নূরুল হুদা, সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স এন্ড ড্রোন ওয়্যারফেয়ারের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, শাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Continue Reading

ক্যাম্পাস

ববিতে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের যাত্রা শুরু

Published

on

By

মাফিদুল হাসান, ববি

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ শনাক্তকরণ এবং এর ক্ষতিকর পরিবেশগত প্রভাব নিয়ে উচ্চতর গবেষণার নতুন দ্বার উন্মোচিত হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকালে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আনুষ্ঠানিকভাবে ‘মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার’-এর উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গবেষণাগারের উদ্বোধন করেন।

রসায়ন বিভাগে স্থাপিত এই গবেষণাগারে পরিবেশগত বিভিন্ন নমুনা থেকে মাইক্রোপ্লাস্টিক নিখুঁতভাবে শনাক্ত ও বিশ্লেষণের জন্য আধুনিক ‘ফোরিয়ের-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর)’ [FTIR] ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে। “বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে একটি গবেষণা” শীর্ষক বিশেষ উপ-প্রকল্পের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশীদ দিনটিকে ববি’র জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করে বলেন, “গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন দিগন্ত খুলে দিল। দেশের উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ নির্ণয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ই প্রথম এই কাজ শুরু করল। এই গবেষণাগারের মাধ্যমে শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ই নয়, পুরো উপকূলীয় অঞ্চলে উন্নত গবেষণা ও সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হবে।”

উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে, যিনি গবেষক ও শিক্ষকদের এফটিআইআর প্রযুক্তির হাতে-কলমে ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ববি’র রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রকল্পের গবেষক, শিক্ষক ও কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই অত্যাধুনিক গবেষণাগারটি দেশের উপকূলীয় পরিবেশ রক্ষা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত জোগাতে অগ্রণী ভূমিকা পালন করবে।

Continue Reading

top3

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি

Published

on

By

বাকৃবি প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও ক্যাম্পাসের মশার প্রজননস্থল ধ্বংসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউটের দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম রোভার স্কাউটের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন বর্ষের রোভার স্কাউট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, রোভার স্কাউটিং তরুণদের মধ্যে নেতৃত্ব, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, দলগত সহযোগিতা ও মানবিকতার মতো গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে তরুণরা আদর্শ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত হয়। দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বাকৃবির রোভার স্কাউটরা দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকে।

কর্মসূচির অংশ হিসেবে রোভার স্কাউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকেরা জানান, রোভার স্কাউটের ডেন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সোমবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এর মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Continue Reading

Trending