Connect with us

ক্যাম্পাস

রাবির লতিফ হল বিতর্ক সংসদ ‘নবোদয়’ এর নেতৃত্বে হুরায়রা-নাবাইদ

Published

on

রাবি প্রতিনিধি 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম আবাসিক হল নবাব আব্দুল লতিফ হল বিতর্ক সংসদ (নবোদয়)-এর ২০২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাবাইদ ইসলাম।

গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় হল অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে সংগঠনের নিজস্ব ‘সংবিধান উন্মোচন’ করেন নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ও নবোদয়ের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আতাউল্লাহ।

ঘোষিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির শীর্ষ ৮ সদস্যের মধ্যে রয়েছেন— ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন) হিসেবে ফাহিম ফেরদৌস এবং ভাইস-প্রেসিডেন্ট (বিতর্ক) হিসেবে মো: শাকিবুল হাসান। নেতৃত্বের এই নতুন প্যানেল আগামী এক বছর হলের বিতর্ক অঙ্গনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে।

‘যুক্তির শক্তিতে উন্মোচন করো সত্যের পথ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. আতাউল্লাহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে বরণ করে নেন। নবোদয়ের আহবায়ক ও হল সংসদের বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু হুরায়রা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবোদয়ের যুগ্ন-আহবায়ক ফাহিম ফেরদৌস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতার্কিকদের দিকনির্দেশনা প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক বিতার্কিক জনাব মাহমুদ সাকি, রাকসুর বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব ইমরান লস্কর এবং সহ-বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব নয়ন মুরসালিন। এছাড়াও লতিফ হল সংসদের ভিপি নেয়ামত উল্লাহ, মাদারবক্স হল তর্কতীর্থের উপ-তর্কপতি সৈমিত্র কুমার দাস এবং এসএস হলের বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান স্বাধীন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, নিজস্ব সংবিধান প্রণয়ন এবং নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে নবোদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংস্কৃতিতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। বিতার্কিকদের এই মিলনমেলা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

শাবিপ্রবিতে জুলাই শহিদ দিবসে শহিদ রুদ্র সেনের ছবি না থাকায় ক্ষোভ

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ রুদ্র সেনের ছবি ক্যাম্পাসে না থাকায় অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাশিদ আবরার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, জুলাই শহিদ দিবসে ক্যাম্পাসে অন্যান্য শহিদদের ছবি টাঙানো হলেও বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ রুদ্র সেনের ছবি টাঙানো হয়নি। কেন তা টাঙানো হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠু জবাব দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শহিদ রুদ্র সেনের নামে বিশ্ববিদ্যালয়ে একটি লেকের নামকরণ করা হয়েছে। কিন্তু সেই লেকের একটি অংশ ভরাট করে গ্যারেজ নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া তিনি প্রশ্ন তোলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদের নামে কেন স্থায়ী স্মৃতিফলক নির্মাণ করা হয়নি। আলোচনা সভায় কেন রুদ্র সেনের নামে করা লেক ভরাট করা হচ্ছে এর সুষ্ঠু জবাব চেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদের শাবিপ্রবির সাধারণ সম্পাদক নাঈম সরকারও।

Continue Reading

ক্যাম্পাস

ইবির আল-কুরআন বিভাগের আয়োজনে নবীণ বরন অনুষ্ঠিত

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ভবনের দ্বিতীয় তলায় ২০১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.কে.এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দার আলী। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ব্যাগ, খাতা, কলম ইত্যাদি উপহার প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নিজেদের জন্য দোয়া প্রত্যাশা করেন।

এসময় সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।

Trending