Connect with us

জাতীয়

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ মারা গেছেন।

শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১ টা ২৯ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৭৮ বছর বয়সে মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় দেশে আসবে। পরদিন ৩০ মার্চ বেলা ১১টায় প্রথম নামাজের জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, প্রবর্তনের আলোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

By

বর্তমান পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা অনুধাবন করেছি তা হলো বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়। বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা ও আবেদন আছে।

শনিবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি জানতে পেরেছেন যে, বর্তমানের পোশাক নিয়ে অনেক সদস্যই সন্তুষ্ট নন। তাই ঐতিহ্যসম্মত ও গ্রহণযোগ্য একটি নতুন পোশাক প্রবর্তনের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ করছে। এ লক্ষ্যে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং কাঠামোগত সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়েও কাজ চলছে।

অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু, আলী হোসেন ফকির, জিএম আজিজুল রহমান এবং বসু দেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব।

দীর্ঘ প্রশিক্ষণে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক বিভাগে পুরস্কার অর্জন করেন শিক্ষানবিস এএসপি মো. ফাহিম ফয়সাল। এছাড়া বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড পান মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড পান শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হন বাপী কুমার দাশ।

Continue Reading

top1

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

Published

on

By

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে সব পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেবে সরকার।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্তে হয়, ‘দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

ট্যাগ অফিসারগণ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।’

উক্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

Continue Reading

top1

জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে, জানাল পাম্প মালিক সমিতি

Published

on

By

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, আগামীকাল শনিবার থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত। আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।

জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে জানানো হয়, মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিবৃতিতে জানানো হয়, আগামীকাল (শনিবার) থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

Continue Reading

Trending