Connect with us

সারাদেশ

৪৯তম বিসিএস পরীক্ষা আজ, প্রতি পদের জন্য লড়ছেন ৪৫৬ প্রার্থী

Published

on

আজ শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯তম বিসিএস (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। এর আগেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষার আসনবিন্যাস, সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে।

বিশেষ এ বিসিএস শিক্ষার জন্য নির্ধারিত। সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী। অর্থাৎ প্রতিটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে ৪৫৬ জন পরীক্ষার্থী।

সময়সূচি ও কেন্দ্র: আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১৮৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার্থীদের করণীয়: সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর পর কোনো পরীক্ষার্থী হলে ঢুকতে পারবেন না।প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা) কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।পরীক্ষাকেন্দ্রে বই, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ ডিভাইস, গয়না ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া হিয়ারিং এইড ব্যবহার করা যাবে না।দৃষ্টিপ্রতিবন্ধীসহ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য বাড়তি সময়ও দেওয়া হবে।

পরীক্ষা পদ্ধতি: এ পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।

পরীক্ষার সময় দুই ঘণ্টা। পিএসসি জানায়, কোনো অবস্থাতেই পরীক্ষার হল পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবদল নেতা আটক, গাছে বেঁধে রাখলো জনতা

Published

on

By

চাঁপাইনবাবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাসকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (০১ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বালুটুঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত নেতা চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য ও ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের আবু বাক্কারের ছেলে আব্দুর রহমান বিশ্বাস।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে বালুটুঙ্গি এলাকার প্রবাসী মো. বুলুর স্ত্রী মোসা. আনিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। পরে আটককৃত যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাস ও প্রবাসীর স্ত্রী আনিকাকে গাছের সঙ্গে বেঁধে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম, সিফাত আলী, মাহবুব আক্তার সময় সংবাদকে জানান, এলাকার কয়েকজন যুবক ফুটবল বিশ্বকাপ দেখার সুবাদে বাইরে অবস্থান করছিল। এসময় যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাসকে রাতের অন্ধকারে ওই বাড়িতে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে অনুসরণ করতে থাকে। পরে আনিকার ঘরের মধ্যে তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে বাড়ির বাইরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, সকালে উঠে আমিও প্রবাসীর স্ত্রী এক নারীর ঘরে যুবককে আটকের ঘটনা শুনেছি। স্থানীয়রা আটকের পর তাদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এমনকি আটকের পর তাদেরকে পুলিশে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায় জেলা যুবদলের সদস্য আব্দুর রহমান বিশ্বাসের। জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন মুঠোফোনে সময় সংবাদকে জানান, আমিও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। খোঁজ-খবর নেয়ার জন্য তাকে (আব্দুর রহমান বিশ্বাস) ফোন দিলে বন্ধ পেয়েছি। বিষয়টি যেহেতু আপত্তিকর, তাই আশা করি দল এব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আব্দুর রহমান বিশ্বাসের জেলা যুবদলের সদস্য পদটি নিশ্চিত করেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তাদের দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এনিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Continue Reading

top3

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Published

on

By

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি যুবদলের বহিস্কৃত নেতা মোকলেসুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০১ জুলাই) রাতে গাজীপুরের হারিকেন কোম্পানি এলাকা থেকে সাঘাটা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোকলেসুর রহমান মুকুল বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক (সদ্য বহিস্কৃত)। এদিকে

‎নিহত সাইফুল্লাহ বারী উপজেলার শিমুলতাইড় গোরস্থানপাড়া গ্রামের হাবিবুর রহমান মাওলানার ছেলে। তিনি রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসার আল কোরআন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন সাইফুল্লাহ বারী।

‎বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

তিনি জানান, সাইফুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি মোকলেসুর রহমান মুকুলসহ আশরাফ, রবিউল, শাহ আলম এবং একজন অজ্ঞাতনামা আসামি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেল পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

‎এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান ২২ জুন সাঘাটা থানায় মামলা করেন। মামলায় ছয় জনের নাম উল্লেখসহ আরও ১৪ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

‎ঘটনার পর একই রাতে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে রাজধানী ঢাকাসহ গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

Continue Reading

সর্বশেষ

প্রেমের টানে চীন থেকে যশোরে যুবক

Published

on

By

হাজার হাজার মাইলের দূরত্ব, ভিন্ন দেশ, ভিন্ন ভাষা। কিন্তু কোনো বাধাই থামাতে পারেনি দুই তরুণ-তরুণীর ভালোবাসাকে। প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা যুবক লি বিং। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মন্টু মোল্লার মেয়ে তন্দ্রা খাতুনকে। ব্যতিক্রমী এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই চাইনিজ জামাইকে এক নজর দেখতে তন্দ্রাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার কৌতূহলী মানুষ।

তন্দ্রা খাতুন যশোর সদর উপজেলার তথ্যকেন্দ্রে কর্মরত। তিনি জানান, প্রায় আট মাস আগে ‘হ্যালোটক’ অ্যাপের মাধ্যমে লি বিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে ‘উইচ্যাট’-এ নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

তন্দ্রা বলেন, “সে আমার টানে চীন থেকে বাংলাদেশে এসেছে। গত ১৮ জুন বাংলাদেশে আসে। পরদিন সন্ধ্যায় যশোর জজ কোর্টে ইসলামী রীতি অনুযায়ী আমাদের বিয়ে হয়। বিয়ের আগে সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আগে সে কোনো ধর্ম পালন করত না। বিয়ের পর দুই দিন হোটেলে ছিলাম। এখন সে আমাদের বাড়িতে আছে। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ভিসার সব প্রক্রিয়া শেষ হলে আমি তার সঙ্গে চীন চলে যাব।”

চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা লি বিং জানান, তিনি একটি স্মার্ট লক (তালা) উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

বাংলাদেশে এসে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লি বিং বলেন, “আমার স্ত্রী খুব ভালো। বাংলাদেশের বাতাস খুব ভালো। আমার স্ত্রীর পরিবার ও আত্মীয়-স্বজন খুবই আন্তরিক ও দয়ালু। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি বাংলাদেশকে খুব পছন্দ করছি। বিয়ের পর আমি খুবই আনন্দিত।”

তন্দ্রার মা শিউলি বেগম বলেন, “মোবাইল ফোনে তাদের পরিচয় হয়েছিল। ছেলেটি আমার মেয়েকে বিয়ে করার জন্য চীন থেকে বাংলাদেশে এসেছে। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা খুশি মনেই মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছি।”

প্রতিবেশী কুলসুম বেগম বলেন, “আমাদের এলাকায় আগে কখনও চীনের কোনো ছেলে এসে বিয়ে করেছে বলে শুনিনি। বিষয়টি খুবই ব্যতিক্রমী। তাই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চাইনিজ জামাইকে দেখতে আসছেন। সবাই আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করছেন।”

স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া পরিচয় থেকে দুই দেশের দুই তরুণ-তরুণীর এই বিয়ে এখন যশোরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিন্ন সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্ব পেরিয়ে গড়ে ওঠা এই সম্পর্ককে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

Continue Reading

Trending