Connect with us

top3

৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

Published

on

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবার চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

এ লক্ষ্যে শনিবার নাসা তাদের শক্তিশালী এসএলএস রকেট ও ওরিয়ন মহাকাশযান উৎক্ষেপণ মঞ্চে নিয়ে গেছে।

‘আর্টেমিস-২’ নামের এই মিশনে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী অংশ নেবেন। পরীক্ষায় সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি রকেটটি উৎক্ষেপণ হতে পারে। ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন, তবে চাঁদে অবতরণ করবেন না।

নাসা জানায়, এটি ভবিষ্যতে চাঁদে মানুষ নামানোর পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর আগে ২০২২ সালে আর্টেমিস-১ নামের মানবহীন মিশন সফলভাবে সম্পন্ন করা হয়েছিল।

এদিকে চীনও ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। এই প্রতিযোগিতার মধ্যেই নাসা তাদের চন্দ্র অভিযানের গতি বাড়িয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়?

Published

on

By

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া দল হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল। ১১৫টি ম্যাচে ১১টি লাল কার্ড দেখে শৃঙ্খলাভঙ্গের তালিকায় সবার ওপরে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপ শুরু হতেই শৃঙ্খলা নিয়ে বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হয়, যা সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসে বিরল ঘটনা।

তুলনায় ২০২২ কাতার বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ছিল মাত্র চারটি লাল কার্ড।
ইতিহাস ঘেঁটে দেখা গেছে, ব্রাজিলের পর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং ক্যামেরুন। দুই দলই বিশ্বকাপে ৯টি করে লাল কার্ড দেখেছে। তবে ম্যাচ সংখ্যার দিক থেকে ক্যামেরুন তুলনামূলকভাবে অনেক কম ম্যাচ খেলেই সমান সংখ্যক লাল কার্ড পেয়েছে।

এরপর ৮টি করে লাল কার্ড নিয়ে তালিকায় আছে নেদারল্যান্ডস, ইতালি এবং উরুগুয়ে। জার্মানি ও মেক্সিকো পেয়েছে ৭টি করে লাল কার্ড, আর ৬টি করে লাল কার্ড নিয়ে শীর্ষ দশে রয়েছে ফ্রান্স ও পর্তুগাল।

হলুদ কার্ডের দিক থেকেও আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, নেদারল্যান্ডস, ইতালি ও মেক্সিকোর মতো দলগুলো শীর্ষে অবস্থান করছে। মূলত দীর্ঘ সময় বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ এবং টুর্নামেন্টে বেশি সংখ্যক ম্যাচ খেলায় এসব দল এই তালিকায় এগিয়ে রয়েছে

Continue Reading

top3

পূর্ণাঙ্গ দলীয় অনুশীলনে ফিরলেন নেইমার, হাইতির বিপক্ষে খেলার সম্ভাবনা

Published

on

By

নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষা যেন শেষ হতে চলেছে। দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা সেলেসাও শিবিরে নতুন আশার সঞ্চার করেছে।

বুধবার (১৭ জুন) ২০২৬ বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন নেইমার। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্কে অনুষ্ঠিত অনুশীলনে তাকে বেশ প্রাণবন্ত দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন দলের দুই গুরুত্বপূর্ণ তারকা মারকিনিওস ও রাফিনিয়া।

অনুশীলন মাঠে উপস্থিত সাংবাদিক ও আলোকচিত্রীদের দিকে এগিয়ে গিয়ে মজার ছলে নেইমার বলেন, “আমাকে মিস করেছ?”

তার এই মন্তব্যে উপস্থিতদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। কয়েকজন সাংবাদিক তখন বলে ওঠেন, “অবশেষে অপেক্ষার অবসান! হালেলুইয়া!”

পূর্ণাঙ্গ দলীয় অনুশীলনে ফেরার পর এখন শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা বেড়েছে। তবে তিনি কত মিনিট খেলবেন কিংবা শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড মঙ্গলবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন। এরপর একদিনের ব্যবধানে দলীয় অনুশীলনে অংশ নিয়ে পুনর্বাসনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেন।

নেইমারের ফেরাকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন তার সতীর্থরাও। অনুশীলনের সময় করতালির মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়। এমনকি মজার ছলে ‘ইনিশিয়েশন টানেল’ তৈরি করে তাকে অভিনন্দন জানান ব্রাজিলের ফুটবলাররা।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে নেইমারের ফেরার খবর ব্রাজিল সমর্থকদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির। এখন দেখার বিষয়, হাইতির বিপক্ষে ম্যাচে মাঠে নেমে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন।

Continue Reading

top3

রোনালদোর চোখে চোখ রেখে জিততে চায় ডিআর কঙ্গো

Published

on

By

পাঁচ দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের মঞ্চে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। তবে শুরুতেই তাদের দিতে হচ্ছে এক কঠিন পরীক্ষা, যেখানে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি পর্তুগাল। তবে প্রতিপক্ষের শক্তির বিশালত্ব দেখে দমে না গিয়ে, বরং আত্মবিশ্বাসের সঙ্গে মাঠ লড়াইয়ের বার্তা দিয়েছেন কঙ্গোর অভিজ্ঞ ফরোয়ার্ড ইয়োয়ান উইসা।

৫২ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে আসা ডিআর কঙ্গো বাংলাদেশ সময় বুধবার রাত ১১টায় হিউস্টনে পর্তুগালের মুখোমুখি হবে। এর আগে কঙ্গো সর্বশেষ (এবং প্রথমবার) বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৯৭৪ সালের আসরে। তবে সে সময় দেশটির নাম ছিল ‘জায়ার’।

ফিফা র‍্যাঙ্কিং এবং মাঠের শক্তিমত্তা সব দিক থেকেই পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার পার্থক্যটা আকাশ-পাতাল। প্রতিপক্ষের এই শক্তিকে সমীহ করে ইয়োয়ান উইসা বলেন, ‘পর্তুগাল বিশ্বের সেরা দলগুলোর একটি এবং আমার মনে হয়, তারা বিশ্বকাপ জয়ের জন্য লড়ছে। তাই (তাদের বিপক্ষে লড়াইয়ে) আমাদের মানসিক ও শারীরিকভাবে দৃঢ় হতে হবে।’

এবারের পর্তুগাল দলটিতে তারকাদের মেলা। ফুটবল কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোর পাশাপাশি ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, ভিতিনিয়া, রাফায়েল লেয়াও ও জোয়াও ফেলিক্সদের মতো তারকাদের নিয়ে সব পজিশনেই তারা দারুণ শক্তিশালী।

পর্তুগিজ মহাতারকা রোনালদোকে নিয়ে আলাদাভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন উইসা। বর্তমানে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই উইঙ্গার ২০২১- ২০২৫ পর্যন্ত ব্রেন্টফোর্ডে কাটানোর সময় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে থাকা সিআর সেভেনের মুখোমুখি হয়েছিলেন। সেই স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের বিপক্ষে তিনি একটি পেনাল্টি গোল করেছিলেন, তাই হ্যাঁ, তার বিপক্ষে আমার তৃতীয়বারের মতো খেলা হবে। সব খেলোয়াড়ের কাছেই আদর্শ ফুটবলারদের একজন তিনি। তবে আগামীকাল আমরা তার চোখে চোখ রেখে লড়াই করব এবং আশা করি, তার বিপক্ষে আমরা জিতবও।

Continue Reading

Trending