Connect with us

রাজনীতি

৫ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াতসহ ৮ দল

Published

on

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি জমা দেয়। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।

এর আগে ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন থেকে দলে দলে মিছিল নিয়ে পদযাত্রাটি মৎস্য ভবন এলাকায় পৌঁছলে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনার উদ্দেশ্যে রওনা হয়।

তার আগে, এদিন প্রথমে শাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াতসহ আট দল। এরপরই পল্টন অভিমুখে পদযাত্রা করে তারা। পদযাত্রায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো।সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রয়োজনে আবার জীবন দেব, তবুও জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব৷ ঘি আমাদের লাগবেই৷

জামায়াতসহ ৮ ইসলামী দলের ৫ দফা দাবিগুলো হলো—১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা।২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

মধ্যরাতে অবরুদ্ধ সারজিস আলম, এলাকায় উত্তেজনা

Published

on

By

পঞ্চগড়ে এনসিপি পৌর শাখার সদস্যসচিব আমিনুর রহমান নিলুর কাছে চাঁদাবাজি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি আমিনুর রহমান নিলুর বাড়িতে যান। এ সময় স্থানীয়রা ভোটকে কেন্দ্র করে সেখানে টাকার বস্তা থাকার অভিযোগ তুলে সারজিস আলমকে ঘিরে ধরে প্রশ্ন করেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সারজিস আলম নিজের অবস্থান ব্যাখ্যা করে পুনরায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সারজিস আলম বলেন, এনসিপির পঞ্চগড় পৌর শাখার সদস্যসচিব আমিনুর রহমান নিলু চাঁদাবাজির শিকার হয়েছেন। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিচ্ছি। চাঁদাবাজির পক্ষে সব প্রমাণ আমাদের কাছে রয়েছে।

তিনি আরও বলেন, কিছু ফেসবুক পেজ ও আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সময়ই এর সাক্ষী হবে। এভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে ধীরে ধীরে ফ্যাসিবাদ তৈরি হয়। আমরা কারও কাছ থেকে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ প্রত্যাশা করি না। মূলধারার গণমাধ্যমের উচিত সত্য তুলে ধরা।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এবং আবার স্বৈরাচার তৈরি হলে এর পরিণতি ভালো হবে না।

Continue Reading

top3

ভোট ডাকাতদের গণধোলাই দেব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Published

on

By

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

‘শাপলা কলি’ প্রতীকের এই প্রার্থী বলেন, কয়েকটি কেন্দ্রে অনিয়মের আশঙ্কার তথ্য পাওয়া গেছে। তার ভাষ্য, ‘আজ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে বলে খোঁজ পেয়েছি। শাহজাহানপুরেও একটি কেন্দ্রে ২০-৩০ জন লোক অবস্থান করছিল, অথচ গেট খোলা ছিল।’ তিনি জানান, বিষয়টি পুলিশকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, ‘যদি কোনো ভোট ডাকাত নামে, আমরা ধরে প্রতিরোধ করব।’ একই সঙ্গে তিনি সাধারণ ভোটারদের মোবাইল ফোনে অনিয়মের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ভোটাররা কেন্দ্রে এসে ভোট দেবেন এবং ‘শাপলা কলি’র জয় হবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, নির্বাচিত হলে সংসদে কাজ করবেন, না হলেও মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন।

এর আগে এক ফেসবুক লাইভে নির্বাচিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহের কথা জানান তিনি। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সুযোগ পেলে সারা দেশে অভিযান চালানোর কথাও উল্লেখ করেন।

মধ্যরাতে কেন্দ্র পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, শান্তিবাগ স্কুল, সিদ্ধেশ্বরী স্কুল ও মতিঝিলের কয়েকটি স্কুল ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব তথ্য প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Continue Reading

top3

ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার

Published

on

By

ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার
ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছো মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, জব্দকৃত ২৩টি রেজাল্ট শীট জব্দ ও ছিড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শীট তৈরি করতে বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে, বলেও জানান তিনি। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

Continue Reading

Trending