Connect with us

top1

অপহরণের শিকার ঢাবির আরেক ছাত্র, বললেন হাত-পা-চোখ বাঁধার দুঃসহ গল্প

Published

on

ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে অপহরণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সিফাত আহাম্মেদ। রবিবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের পর মুক্তি পেয়ে তিনি নিজের ভয়াবহ অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দেন দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধিকে।

সিফাত আহাম্মেদ বলেন, ‘গতকাল পরীক্ষা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ভার্সিটির বাসে মোগরাপাড়া পর্যন্ত আসি। সেখান থেকে লোকাল বাসে উঠতে রাস্তার পাশে দাঁড়িয়ে একটিকে সিগন্যাল দিই, কিন্তু বাসটি থামেনি। ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা দুইজন লোক হঠাৎ আমাকে ধরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে একটি প্রাইভেটকারে তোলে। ছুরি বের করে আমার হাত-পা বেঁধে ফেলে।

আমি চিৎকার করলে তারা বলে, ‘চিৎকার করলেই মেরে ফেলব।’ এরপর চোখ, হাত ও পা বেঁধে গলায় দড়ি পেঁচিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখে, যেন না নড়তে পারি, না কথা বলতে পারি।’

তিনি আরও জানান, অপহরণকারীরা তার কাছ থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন কেড়ে নেয় এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে মানিব্যাগে থাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখে ২ লাখ টাকায় সমঝোতার প্রস্তাব দেয়। তারা তার সব ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নেয় এবং ডাচ-বাংলা অ্যাকাউন্টে থাকা ৫০ হাজার টাকা বিকাশে পাঠাতে বলে।

সিফাত বলেন, ‘আমি বললাম, ডাচ-বাংলা এটিএম কার্ড থেকে বিকাশে টাকা পাঠানো যায় না। তখন তারা আমার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা আনতে বলে। একে একে কয়েকজন বন্ধুকে ফোন দিতে বাধ্য করে, কিন্তু কারও কাছেই টাকা ছিল না। কিছুক্ষণ পর তারা বলে, যাদের ফোন দিয়েছিলে আবার কল দে, ১০–১৫ হাজার টাকা জোগাড় করতে বল।’

তিনি আরও জানান, এক পর্যায়ে তার মামা ফোন করলে অপহরণকারীরা তাকে ১০ হাজার টাকা চাইতে বলে। কিন্তু মামার অসুস্থতা বুঝতে পেরে তারা আর তাকে চাপ দেয়নি।

পরে চান্দিনা এলাকায় পৌঁছে অপহরণকারীরা বলে, ‘তুই যদি ১০-১৫ হাজার টাকা দিতে পারিস, তোকে ছেড়ে দিব। আমরা তোর ক্ষতি করিনি, তুইও আমাদের ক্ষতি করবি না। কাউকে কিছু বলবি না।’ এরপর সিফাতকে চোখ, হাত ও কোমর বেঁধে গাড়ি থেকে নামিয়ে বলে, সামনে ৫ মিনিট হাঁটলে তাদের ‘লোক’ এসে তাকে নিয়ে যাবে।

অপহরণকারীদের গাড়ি চলে যাওয়ার পর তিনি হাত খোলার চেষ্টা করলেও শক্ত করে বাঁধা থাকায় পারেননি। কিছুক্ষণ পর রাস্তার পাশে এক তরুণকে দেখে সাহায্য চান। ‘ওই ছেলে দৌড়ে গিয়ে কাঁচি এনে আমার হাতের বাঁধন কাটেন। তখন জিজ্ঞেস করি, এটা কোথায়? তিনি বলেন, চান্দিনা’-বলেন সিফাত।

তার হাতে একটি ফোন অপহরণকারীরা যাওয়ার সময় দিয়ে যায়। যেটা প্রথমে বন্ধ ছিল। পরে চালু করলে দেখেন ফোনের সব ব্যাংকিং অ্যাপস, মেসেজ ও মেসেঞ্জার ডিলিট করা। তিনি নতুন করে অ্যাপ ইনস্টল করে দেখেন তার ৬০ থেকে ৬২ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

সিফাত বলেন, ‘আমার মামা গত মাসে বিদেশ থেকে নতুন ফোনটা এনে দিয়েছিল, দাম প্রায় ৪০ হাজার টাকা। মানিব্যাগে খুচরা ১৫০ টাকা রেখেছে, বাকি সব নিয়ে গেছে। সেই টাকা দিয়েই আমি বাড়ি ফিরেছি।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

১৫৬ দিনে হাম ও উপসর্গে ৯১৮ শিশুর মৃত্যু

Published

on

By

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।

একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২ জন। নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৫৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৯৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন ঢাকার এবং ২ জন সিলেটের বাসিন্দা।

এ নিয়ে গত ১৫৬ দিনে (৫ মাস ৩ দিন) হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯১৮ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৯ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার ৭৮০ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টা ভর্তি হওয়া ৯০৩ জনসহ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন।

নতুন সুস্থ হওয়া ৯৬৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ ছেড়েছে ১ লাখ ২১ হাজার ১৮০ জন। 

Continue Reading

top1

রাজধানীতে চালু হলো ‘মহিলা বাস’ সার্ভিস

Published

on

By

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকায় চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। বিআরটিসির উদ্যোগে চালু হওয়া ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ প্রাথমিকভাবে রাজধানীর ১০টি রুটে চলাচল করবে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত অনুষ্ঠানে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিসি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৩টি রুটে মোট ১৪টি বাস দিয়ে মহিলা বাস সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলবে। ঢাকার বাসগুলো ১৬০টি স্টপেজে যাত্রীসেবা দেবে। চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টি স্টপেজ রাখা হয়েছে।

এই বাসগুলো মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। নারী যাত্রীদের পাশাপাশি বাসে কর্মরত নারী চালক ও সহকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাসগুলোতে সিসি ক্যামেরা ও জিপিএস সংযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, ‘মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই সেবা শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে এর মান উন্নত করতে হবে।’

তিনি জানান, ঢাকার গণপরিবহনকে পরিবেশবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি) কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে। 

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Continue Reading

top1

চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ দিল বিএসসিএল

Published

on

By

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য চালু হওয়া বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিসে’ পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ স্থাপন করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মঙ্গলবার ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধনের সময় একটি বাসে স্থাপিত এই স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়।

বিএসসিএলের উদ্যোগে বাসটিতে Starlink-এর হাই পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

চলন্ত অবস্থায় উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার সম্ভাবনা যাচাই এবং দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যেই এ কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসসিএল।

এ উদ্যোগের মাধ্যমে যাত্রীদের জন্য উন্নত ডিজিটাল সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে বাসসহ বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসসিএল বলছে, দেশের গণপরিবহনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারের প্রযুক্তিনির্ভর উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করছে।

Continue Reading

Trending