Connect with us

top3

আইসিসির প্রতিনিধি আসছেন আজ

Published

on

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে দুজন প্রতিনিধি আসতে চেয়েছিলেন বাংলাদেশে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চ পর্যায়ে দেখা করে আগামী টি২০ বিশ্বকাপের বর্তমান চিত্রটা তুলে ধরার লক্ষ্য তাদের। বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনে লজিস্টিক ও কৌশলগত দুর্বলতা অনুধাবন করে বাংলাদেশ সরকারকে ভারতে দল পাঠাতে রাজি করাতে শেষ চেষ্টা করে দেখতে চান তারা। সেই কৌশলে বোধহয় একটু ধাক্কা লেগেছে।

ভিসা জটিলতায় একজনের আসা হচ্ছে না। আইসিসির ওই ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আজ ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড। আইসিসি দুর্নীতি দমন বিভাগ ও নিরাপত্তা বিভাগের প্রধান তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি২০ বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সব ম্যাচ হওয়ার কথা ভারতে। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলতে হবে কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি নেপালের বিপক্ষে খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নিরাপত্তা ঝুঁকি থাকায় বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ৪ জানুয়ারি নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিসিকে ইমেইল করেছে বিসিবি। ৮ জানুয়ারি নিরাপত্তা ঝুঁকির বাস্তব চিত্র তুলে ধরে আন্তর্জাতিক নিউজ লিঙ্ক পাঠিয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। সেখানেই ভারতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির নিজস্ব নিরাপত্তা বিশ্লেষণ ও গাইডলাইন দিতে বলা হয়। বিসিবি সেটা দিয়েছে কিনা জানা যায়নি। তবে চিঠি চালাচালি যতই হোক না কেন, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। গ্রুপিং পরিবর্তন করে হলেও শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ সরকার নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে দেওয়া হতে পারে আয়ারল্যান্ডের জায়গায়। এক্ষেত্রে আইসিসির সভার অনুমোদন লাগবে। এই জটিলতাগুলো বোঝাতেই বাংলাদেশে আসছেন আইসিসি প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড।

আইসিসি প্রতিনিধি আজ বিসিবি ও সরকারের সঙ্গে আলাদা আলাদা মিটিং করতে পারেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, আইসিসির প্রতিনিধির সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে মিটিং হবে তাঁর। তবে এর সমাধান আসিফ নজরুল দিতে পারবেন কিনা জানা নেই। এ জন্য সরকার প্রধানেরও অনুমোদন লাগতে পারে। যদিও বিসিবি সভাপতি পরিষ্কার বলেছেন, শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলার দাবিতে অনড় থাকবে বাংলাদেশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

Published

on

By

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি।

তিনি বলেন, ‘কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হেনেছে।’

তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দরকর্মী আহত হননি বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ

Continue Reading

top3

জবাবদিহিতার সংস্কৃতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

Published

on

By

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্রে কার্যকর জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতির মুখে পড়ত না।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয়; বরং এটি গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা।

তিনি আরও বলেন, বগুড়াবাসী দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো তালিকা করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি নিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আধুনিক সমাজে গণমাধ্যম ছাড়া উন্নয়ন ও অগ্রগতি কল্পনা করা যায় না। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারও করা হবে।

মন্ত্রী আরও জানান, সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাংবাদিক নেতা গণেশ দাসসহ অনেকে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ

Continue Reading

top3

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, ২ সেনা আহত

Published

on

By

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগেছে, এতে দুই সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এটি কোনো যুদ্ধজনিত আগুন নয়। আগুনের সূত্রপাত জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে হয়েছে। তবে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আগুনের পরেও রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে। বর্তমানে ইউএসএস জেরাল্ড ফোর্ডের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ১১টি বিমানবাহী রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ড সবচেয়ে বড় ও আধুনিক হিসেবে পরিচিত। এটি ইরান যুদ্ধে মোতায়েন করা হলেও কৌশলগত কারণে অবস্থান পরিবর্তন করা হয়েছে।

সূত্র: আল–জাজিরা।

Continue Reading

Trending