Connect with us

top2

আর্জেন্টিনা দলে নতুন মুখ, ফিরলেন এঞ্জো ফার্নান্দেজ

Published

on

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করার পর আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য চমক রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো।

যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলতে শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেন স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসিও আছেন দলে।

দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন মার্কোস সেনেসি, যিনি ২০২২ সালের জুনে জাতীয় দলের হয়ে একমাত্র ম্যাচটি খেলেছিলেন।

আনিবাল মরেনো (২৮) বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলছেন। রিভার প্লেটের হয়ে খেলেন মাত্র ২১ বছর বয়সী রিভেরো। আর গোলরক্ষক ফাকুন্দো (২৮) আছেন আর্জেন্টাইন ক্লাব রেসিংয়ে।

ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দে পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ এর পরদিনই এমএলএসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ আছে মায়ামির।

এ বিষয়ে ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো জানান, “আমরা এ নিয়ে আলোচনা করছি, আপনারা শিগগিরই জানতে পারবেন।”

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৮ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকে পথচলা শেষ করেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়ালতার বেনিতেস (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো (রেসিং)ডিফেন্ডার: গন্সালো মন্তিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লাউতারো রিভেরো (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আনিবাল মরেনো (পালমেইরাস), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এঞ্জো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ)ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রেয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

বিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Published

on

By

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস এবং ইউরোপের দেশ আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এতে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ইউরোপিয়ান কোনো দলের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড এ দুটি ম্যাচে খেলাবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে ৩০ মে পর্যন্ত সময়সীমা পাচ্ছেন আর্জেন্টাইন কোচ।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত এই একবারই মুখোমুখি হয়েছে দুই দল। এবার দুটি দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আলাবামার জর্ডান-হের স্টেডিয়ামে। আমেরিকান ফুটবলের এ ভেন্যুর ৮৭ বছরের ইতিহাসে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

অন্যদিকে, এর আগে তিনবার হন্ডুরাসের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে ৭ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র ১ গোল

Continue Reading

top2

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’

Published

on

By

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক হামলায় উপসাগরীয় অঞ্চলজুড়ে অন্তত এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মাত্রা এতটাই বেশি যে এখন এগুলো উপকারের চেয়ে বরং মার্কিন বাহিনীর জন্য উল্টো ঝুঁকি তৈরি করছে।

গত মাসে দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়, ইরানের হামলায় ঘাঁটিগুলো ‘প্রায় বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে। তবে ট্রাম্প প্রশাসন এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ স্বীকার করেনি।

জাতীয় সংসদে আরও ১০ বিল পাসজাতীয় সংসদে আরও ১০ বিল পাস
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ‘প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্স’-এর পরিচালক মার্ক লিঞ্চ আরব সেন্টার ওয়াশিংটন ডিসির বার্ষিক সম্মেলনে বলেন, ‘ঘাঁটিগুলো মার্কিন আধিপত্যের ভৌত স্থাপত্য। ইরান এক মাসের মধ্যে এটিকে কার্যত অকেজো করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার কোনো পূর্ণাঙ্গ ও সঠিক প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি না।’

বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমানে অবস্থিতি ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেন্টাগন এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো নিজেরাই কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। গত মাসে এসব দেশের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের কোনো ছবি বা ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলার জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষা দিতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

Continue Reading

top2

আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা

Published

on

By

দক্ষিণ লেবাননের একটি শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং একজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘লেবানন জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)’ এ তথ্য জানিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক চাপ সত্বেও ইসরায়েল আবার হামলা করল।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সূত্র হামলার খবরটি নিশ্চিত করেছে। ইসরায়েলের বাহিনী এর সঙ্গে যুক্ত।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলের হানাউইয়া শহরে চালানো এই বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী শহর আইতা আল-শাবের আবাসিক এলাকাগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, টাইর জেলার অন্তত তিনটি এলাকায় ইসরায়েলি আর্টিলারি থেকে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, চলমান এই হামলার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে

Continue Reading

Trending