Connect with us

ক্যাম্পাস

ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র উদ্যোগে ফিলিস্তিনের পশ্চিম গাজার একটি শরণার্থী শিবিরে ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ৫০০০ লিটার বিশুদ্ধ পানির এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২০০ এরও বেশি পরিবার উপকৃত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ২৫ হাজার বাংলাদেশি টাকা।

হ্যান্ডস ফর হিউম্যানিটির সাধারণ সম্পাদক রায়হান কবির বলেন, “আমরা দীর্ঘদিন ধরে গাজার শরণার্থী শিবিরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এর মধ্যে নগদ অর্থ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহায়তা রয়েছে। সংগঠনটি তুলনামূলকভাবে নতুন হলেও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সবার সহযোগিতা পেলে গাজার মানুষের পাশে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।”

সংগঠনটির সভাপতি আমির ফয়সাল বলেন, “ফিলিস্তিনের পাশাপাশি দেশের অভ্যন্তরেও আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছি। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো আমাদের কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনের গাজায় এ নিয়ে মোট ১৩টি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। এর পাশাপাশি বাংলাদেশেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ইবি পূজা উদযাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

Published

on

By

ইবি প্রতিনিধি :

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পূজা উদযাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ১১৬ নম্বর কক্ষে এ এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় নবীন শিক্ষার্থীদের গীতা, ফুল ও শুভেচ্ছা বার্তা দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সজীব বিশ্বাসের সঞ্চালনায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক বাপ্পা সরকার, কমিউনিকেশন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার পাল, কোষাধ্যক্ষ দুরন্ত রায় মিলনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক তপন কুমার পাল বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য আনন্দ, আবেগ ও স্মৃতির। বিশ্ববিদ্যালয় শুধু সার্টিফিকেট অর্জনের জায়গা নয়। নিজেকে গড়ে তোলা ও মানুষকে বোঝার জন্য অন্যতম মাধ্যম এ শিক্ষাপ্রতিষ্ঠান। আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়, এটি একটি সুন্দর সম্পর্কে নতুন ঠিকানায় নিয়ে যাওয়ার মুহূর্ত। আশা করি, নবীনদের অংশগ্রহণে আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।’

Continue Reading

ক্যাম্পাস

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষার কমিটি গঠন

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৮৫তম সভায় এ কমিটি গঠন করা হয়।  কমিটিতে সভাপতি হিসেবে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী এবং সদস্যসচিব হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম জাকারিয়া মনোনীত হয়েছেন।

নতুন এ কমিটি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারির ২৬ ও ২৭ তারিখে অনুষ্ঠিত হবে।

Continue Reading

ক্যাম্পাস

বিশ্বের শীর্ষে ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইবির ৬ শিক্ষক

Published

on

By

ইবি প্রতিনিধি

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬ জন শিক্ষক গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে সম্প্রতি এ তালিকা প্রকাশ করে।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা তৈরিতে গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান ও প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে এ তালিকাটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

২০২৬ সালের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া ৬ গবেষক হলেন— মিজানুর রহমান (৮৪,৪৪৭), রুহুল আমিন ভূঁইয়া (১,৪৫,২৮৫), হাবিবুর রহমান (১,৭২,৩৮৯), শাহিন আলি (১,৯৮,২২৫), মোহাম্মদ মিজানুর রহমান (২,৮৪,৭২৭) ও নজরুল ইসলাম (৪,২০,২৪৫)।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যে ৬ জন স্থান পেয়েছেন, তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এটা নিশ্চয়ই আনন্দের খবর। আশা রাখছি, আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইবি থেকে গবেষকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

শিক্ষকদের এই স্বীকৃতি আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন ও এইচ-ইনডেক্সের ভিত্তিতে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।

Continue Reading

Trending