Connect with us

top1

ইরানের তেহরানে ইসরায়েলের হামলা

Published

on

ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার সকালে এ হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলার সময়ই আইডিএফ দেশজুড়ে একটি জাতীয় সতর্কবার্তা জারি করে নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছে অবস্থান করার নির্দেশ দেয়। বার্তায় বলা হয়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় নিয়ে জনগণকে প্রস্তুত রাখতেই এ সতর্কতা দেওয়া হয়েছে।

আইডিএফ জানায়, এটি জনসাধারণকে সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে আগাম সতর্ক করার অংশ। তবে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত আসছে…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে : আলজাজিরা

Published

on

By

ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় যুক্তরাষ্ট্রও অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। আলজাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী এই হামলায় সক্রিয়ভাবে যুক্ত ছিল।

হামলার সময় তেহরানসহ দেশটির কয়েকটি জায়গায় বিস্ফোরণ শোনা গেছে। ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জনগণকে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্রের সম্ভাবনার বিষয়ে সতর্ক করতে দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এ হামলার মাধ্যমে ইরানের ওপর চাপে রাখতে সাহায্য করেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। নিরাপত্তা সূত্র বলছে, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো আলোচনার সুযোগ নেই।

এরপরই সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা ইসরায়েলি সীমান্ত থেকে দেখা দেয়। ইতোমধ্যে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করা হয়েছে এবং সতর্কবার্তা জারি করা হয়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে এসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে অংশ নিয়েছিলেন। তবে এখন পরিস্থিতি আরও উত্তেজক এবং সংঘর্ষ অনিবার্য বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্টরা।

সূত্র : আলজাজিরা, এপি

Continue Reading

top1

পাকিস্তানের পাশে যুক্তরাষ্ট্র, চাপে কি ক্ষমতা হারাবে তালেবান?

Published

on

By

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের তালেবান শাসকদের হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’-এর প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) একই দিনে ইসলামাবাদ ঘোষণা করে, সাম্প্রতিক সীমান্তসংঘাতের জেরে দুই প্রতিবেশী দেশের মধ্যে কার্যত ‘খোলা যুদ্ধ’ পরিস্থিতি তৈরি হয়েছে।

গত সপ্তাহান্তে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পর বৃহস্পতিবার সীমান্তজুড়ে পাল্টা আক্রমণ শুরু হলে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা মুহাম্মাদ আসিফ পরিস্থিতিকে ‘ওপেন ওয়ার’ বলে উল্লেখ করেন। উভয় পক্ষই ভারী হতাহতের দাবি করেছে। 

সর্বশেষ এই সংঘাত তালেবানদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবানের পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। পাকিস্তানের কঠোর অবস্থান এবং ওয়াশিংটনের স্পষ্ট কূটনৈতিক সমর্থনের প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, তালেবান তাদের ক্ষমতার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে—যা তাদের ক্ষমতার অবসানের সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি করছে। 

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘তালেবানের মতো বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠীর হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।’ মার্কিন কূটনীতিক এ্যালিসন হুকার জানান, তিনি পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচের সঙ্গে কথা বলেছেন। 

যুক্তরাষ্ট্র তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং অভিযোগ করে যে তারা সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানকে ভয়াবহ হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।’ একই সঙ্গে হতাহতের ঘটনায় দুঃখও প্রকাশ করেছে ওয়াশিংটন।

পারমাণবিক অস্ত্রধারী এবং সামরিক সক্ষমতায় আফগানিস্তানের তুলনায় অনেক শক্তিশালী পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তান পাকিস্তানি তালেবান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে।

Continue Reading

top1

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

Published

on

By

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এতে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ এবং ব্যবসায়ী মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সপরিবার প্রধানমন্ত্রীকে ইফতারে অংশ নেওয়ার আমন্ত্রণ

Continue Reading

Trending