Connect with us

আন্তর্জাতিক

ইরান চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন ট্রাম্প

Published

on

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাব্য চুক্তি নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৯ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, ইরান চুক্তি নিয়ে খুব দ্রুতই আমরা সিচুয়েশন রুমে বৈঠবে বসতে যাচ্ছি। তবে সম্ভাব্য যেকোনও চুক্তির অন্যতম শর্ত হলো, ইরান কখনও পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে না। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত রাখা এবং সেখানে স্থাপিত সব মাইন অপসারণের বিষয়টিও চুক্তির অংশ হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ তুলে নেওয়া হবে। এর ফলে সেখানে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলো পুনরায় নিজ নিজ গন্তব্যে যাতায়াত করতে পারবে। তবে নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই চুক্তির আওতায় কোনও ধরনের আর্থিক লেনদেন হবে না বলেও জানান তিনি।

এর আগে মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য চুক্তির খসড়া কাঠামো নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে। তবে এটি এখনও দুই দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

তবে ট্রাম্পের বক্তব্যের পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে সত্য ও মিথ্যার মিশ্রণ রয়েছে। ইরানি সূত্রগুলোর মতে, ট্রাম্প সম্ভাব্য চুক্তির কিছু বিষয়কে নিজের মতো করে উপস্থাপন করেছেন।

ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির কোনও পরিকল্পনা করছে না।

এদিকে বৃহস্পতিবার (২৮ মে) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তির ভাষা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তার ভাষায়, উভয় পক্ষ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে, তবে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।

সূত্র : আল জাজিরা

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের পাল্টা হামলা, বাজছে সাইরেন

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এর জেরে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনসহ কয়েকটি দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। দেশজুড়ে শোনা বিস্ফোরণের শব্দ মূলত এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না গিয়ে নিজ নিজ বাসা বা নিকটস্থ নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে বাহরাইনেও বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

মার্কিন হামলা ও ইরানের পাল্টা পদক্ষেপে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এতে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আগামী নভেম্বরের আগাম নির্বাচনের আগে এই পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ইরানের দাবি, কয়েকটি জাহাজ অননুমোদিত পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনা অমান্য করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অভিযান শুরু করা হয়। এর আগে ইরান সতর্ক করে বলেছিল, কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।

তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।

Continue Reading

top1

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহত ৬

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনজুড়ে রাশিয়ার সর্বশেষ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শনিবার (১১ জুলাই) কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানান, সকালে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পর দ্বিতীয়টি ঘটে।

কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানীতে মিসাইল হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাতভর রাশিয়া ১২০টি ড্রোন ও ১২টি মিসাইল নিক্ষেপ করেছে। এর মধ্যে ছয়টি ছিল ব্যালিস্টিক মিসাইল।

তার দাবি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন এবং ছয়টি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক মিসাইলগুলো ঠেকানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, সতর্কতামূলক সাইরেন বাজার আগেই ব্যালিস্টিক মিসাইলগুলো বেসামরিক স্থাপনায় আঘাত হানে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, হামলায় কিয়েভের কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন, অফিস এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, পূর্বাঞ্চলীয় সামি শহরের মেয়র জানিয়েছেন, সেখানে বিমান থেকে নিক্ষেপ করা বোমার আঘাতে এক শিশুকন্যাসহ চারজন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণাঞ্চলের ওডেশায় পৃথক মিসাইল হামলায় আরও দুজন প্রাণ হারান।

সূত্র: এএফপি

Continue Reading

top1

খামেনির জানাজাস্থলের পাশে হামলায় দুই ইরানিসেনা নিহত

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে নিরাপত্তা টহলের সময় হামলায় বাসিজ স্বেচ্ছাসেবী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) খোরাসান রাযাভি প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থানীয় ইউনিট ইমাম রেজা গার্ড কর্পস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি বিষয়টি নিশ্চিত করেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, নিহত দুই সদস্যের নাম সাইয়্যেদ সাজ্জাদ আলাভি ও মেহদি হোনারমান্দ। তারা মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের সারাফরাজান স্কয়ার এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাত হামলাকারীদের হামলায় তারা প্রাণ হারান।

হামলার সময় আহত হওয়া এক পথচারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইমাম রেজা গার্ড কর্পস জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

Continue Reading

Trending