Connect with us

সর্বশেষ

বরিশালে বাড়ছে এইডস রোগী, বেশির ভাগই সমকামী

Published

on

বরিশালে এইচআইভি সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। হাসপাতালের পরীক্ষার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য অংশ তরুণ ও শিক্ষার্থী।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১১ জন শিক্ষার্থী।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ২০৪ জনের এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকদের ভাষ্য, এসব রোগীর বেশির ভাগই পুরুষের সঙ্গে পুরুষের যৌনসম্পর্কে যুক্ত ছিলেন। একজন আক্রান্ত ব্যক্তির স্ত্রীর শরীরেও সংক্রমণ শনাক্ত হয়েছে।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, নভেম্বর ও ডিসেম্বরে যাদের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, তাদের অধিকাংশের ক্ষেত্রেই পুরুষের সঙ্গে পুরুষের যৌনসম্পর্কের তথ্য পাওয়া গেছে।

হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মাশরুর বিন আজাদ বলেন, আগে এই অঞ্চলে এইচআইভি সংক্রমণের হার তুলনামূলক কম ছিল। তবে সাম্প্রতিক সময়ে পরীক্ষার মাধ্যমে নতুন রোগী শনাক্ত হওয়ার সংখ্যা বেড়েছে। তার মতে, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

ডা. মাশরুর বলেন, চিকিৎসা গ্রহণের সময় রোগীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তদের বড় একটি অংশের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সমকামী ব্যক্তির সংখ্যা বা এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট পরিসংখ্যান সরকারিভাবে নেই বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া তথ্য বলছে, বরিশালে ৫ থেকে সাড়ে ৭ হাজারের মতো মানুষ সমাজ নিষিদ্ধ নানা কর্মকাণ্ডে জড়িত। এইডস প্রতিরোধে সরকারি কর্মসূচি চললেও তা নিয়ন্ত্রণে কতটুকু ভূমিকা রাখছে এ নিয়ে রয়েছে প্রশ্ন। গত এক বছরে দেশে প্রায় দুই হাজার এইডস রোগী শনাক্ত হয়েছে যা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন পারিবারিক শৃঙ্খলা ভেঙে পড়া আর সামাজিক অবক্ষয় তরুণদের এইডসের দিকে ঠেলছে। আর সচেতনতা ছাড়া সংক্রমণ প্রতিরোধ সম্ভব নয় বলে দাবি চিকিৎসকদের।

সরকারি ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহা. ইব্রাহিম খলিল বলেন, তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। পারিবারিক ও সামাজিক পর্যায়ে যোগাযোগ ও তদারকি কমে যাওয়ার পাশাপাশি অনলাইনে বিভিন্ন ঝুঁকিপূর্ণ প্রভাবও আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, এইচআইভি সংক্রমণ হঠাৎ করে বাড়ে না, এটি দীর্ঘ সময় ধরে বিস্তার লাভ করে। শুধু দক্ষিণাঞ্চল নয়, দেশের অন্যান্য এলাকাতেও সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সচেতনতা বৃদ্ধি এবং পরীক্ষার পরিধি বাড়ানো প্রয়োজন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Published

on

By

ভারি বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কিছু শিক্ষার্থী। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি এবং কিছুক্ষণের মধ্যে আবারও বসবো। চেষ্টা করব কীভাবে এই সমস্যার সমাধান করা যায়।’

তিনি বলেন, ‘আমরা লেটেস্ট ওয়েদার রিপোর্ট এখনো পাইনি। এটার জন্যই অপেক্ষা করছি। কারণ, ঢাকাতেও ভারি বৃষ্টি বর্ষণ হয়েছে। কিছুক্ষণ আগেও বিষয়গুলো নিয়ে উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনা করছিলাম।’

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মন্ত্রী বলেন, ‘৬৪ জেলার ডিসি এবং সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো মনিটরিং করে আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। শিডিউলগুলো নিয়মিত আপডেট করছি এবং যে সব পরীক্ষাগুলো পিছিয়ে যাবে; সে পরীক্ষাগুলো নেওয়ার পরিকল্পনা করছি।’

তিনি আরও জানান, ‘কোথাও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে তা স্থগিত করা হবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে।’ 

Continue Reading

top1

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

Published

on

By

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন গত এপ্রিলে অনুষ্ঠিত ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫’ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় দেশব্যাপী মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হয়।

নীতিমালা অনুযায়ী, মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত থাকলেও চূড়ান্তভাবে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।

ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। অন্যদিকে, সাধারণ বৃত্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রীর সংখ্যা ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪ দশমিক ৭১শতাংশ)।

প্রাথমিক বৃত্তির ফল দুপুরে, জানবেন যেভাবে

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশব্যাপী মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৫ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছিল, যার মধ্যে ছাত্র ২ লাখ ৫৬ হাজার ১১৭ জন এবং ছাত্রী ২ লাখ ৮৮ হাজার ৯২৪ জন। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন (৬৫ দশমিক ১১ শতাংশ)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু মেধা যাচাইয়ের প্রক্রিয়া নয়, বরং এটি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মন্ত্রণালয়।

Continue Reading

top3

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিল ফিফা

Published

on

By

ক্রীড়া ডেস্ক:

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে ম্যাচের সমতাসূচক প্রথম গোলটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। নরওয়ের দাবি, গোলের আগে বল স্পাইডারক্যামেরার ঝুলন্ত তারে লেগেছিল। সে ক্ষেত্রে খেলা থামানোর নিয়ম থাকলেও রেফারি তা করেননি।

রোববার (১২ জুলাই) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের নেওয়া লম্বা কিক মাঝমাঠে যাওয়ার সময় বলটি স্পাইডারক্যামেরার তারে লাগে বলে দাবি করে নরওয়ে। ওই বল থেকেই আক্রমণ গড়ে তুলে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।

ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, বল যদি মাঠের ওপরের কোনো ঝুলন্ত বস্তু বা তারে আঘাত করে, তাহলে রেফারির খেলা থামানোর কথা। গোল হজমের পর নরওয়ের গোলরক্ষক রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ডাগআউটে থাকা কোচ স্টেলে সোলবাকেনও সহকারী রেফারির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তবে ম্যাচ কর্মকর্তারা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও দেখে অনেকেই দাবি করেন, বলটি সত্যিই তারে লেগেছিল। ভিএআর ঘটনাটি পর্যালোচনা করেছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

তবে ম্যাচ শেষে ফিফা জানায়, কানেক্টেড বল প্রযুক্তির (Connected Ball Technology) সেন্সরের তথ্য বিশ্লেষণে বলে কোনো অস্বাভাবিক কম্পন বা ‘হার্টবিট’ শনাক্ত হয়নি। ফলে বলটি ক্যামেরার তারে লেগেছিল বা এর গতিপথ পরিবর্তিত হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলমান বিশ্বকাপেই এর আগে কানেক্টেড বল প্রযুক্তির সহায়তায় পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল।

Continue Reading

Trending