Connect with us

top1

ইরান যুদ্ধে বাড়ছে মার্কিন হতাহতের সংখ্যা

Published

on

ইরানে চলমান সংঘাতে মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ হিসাবে নিহত ও আহতের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে পেন্টাগন।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইরানে চলমান যুদ্ধে গত শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৩৬৫ জন। খবর আলজাজিরা

হতাহতদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন স্থলবাহিনীতে। আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জনই সেনাবাহিনীর সদস্য। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমান বাহিনীর ৩৬ জন এবং মেরিন বাহিনীর ১৯ জন সদস্য আহত হয়েছেন।

এদিকে, একই দিনে ইরানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও ঘটেছে। তবে ওই ঘটনায় কোনো সেনা হতাহত হয়েছেন কিনা বা তা এই পরিসংখ্যানের মধ্যে অন্তর্ভুক্ত কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

Published

on

By

ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দেশটির আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে অভিযান চালাতে দেশটিতে প্রবেশ করেছে তারা। শুক্রবার (০৩ এপ্রিল) রাতে এ অভিযান শুরু হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এতে থাকা দুই ক্রু সদস্য নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধারে দ্রুত তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে দুটি সামরিক হেলিকপ্টার ও নিম্ন উচ্চতায় উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নেয়। তবে ইরানি বাহিনীর গুলিতে উভয় হেলিকপ্টারই ক্ষতিগ্রস্ত হয়, যদিও তারা নিরাপদে ইরাকের দিকে ফিরে যেতে সক্ষম হয়।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দুর্ঘটনার পর একজন মার্কিন ক্রু সদস্যকে উদ্ধার করা গেলেও অন্যজনের অবস্থান এখনো অজানা। ইরানের স্থানীয় গণমাধ্যমে তাকে খুঁজে বের করতে তল্লাশি চালানোর দৃশ্য প্রচার করা হয়েছে এবং তাকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।

এদিকে ইরানের দফায় দফায় হামলায় টিকতে না পেরে প্রাণ বাঁচাতে এবার সাগরে ঝাঁপ দিলেন মার্কিন যুদ্ধবিমানের এক পাইলট। এফ-১৫ যুদ্ধবিমানের দুই ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের সামরিক বাহিনীর হামলার শিকার হয় এ-১০ মডেলের একটি বিমান। পরে প্রাণে বাঁচতে বিমানটির পাইলট সাগরে ঝাঁপ দেন।

সিবিএসের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়ে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫ই বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

Continue Reading

top1

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবি ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়-সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে শাখা ছাত্রদল। শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপিত এই ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা সহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এদিন হেল্প ডেস্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম, সুপেয় পানি এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। এসময় সেখানে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আহ্বায়ক কমিটির সদস্য নুর উদ্দিন ও রাফিজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সার্বিক কার্যক্রমের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়। আজকের ভর্তি কার্যক্রমকে সহজতর করার জন্য আমরা এখানে অভিভাবক কর্নার করেছি। যেখানে অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য আমরা সুপেয় পানি, প্রাথমিক ওষুধ এবং কলমের ব্যবস্থা করেছি। আমরা চাই একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আজকের কার্যক্রম যেন সমাপ্ত হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দেশে একটি সুন্দর শিক্ষাব্যবস্থা ও শিক্ষিত জাতি দেখতে চাই। আর এর জন্য প্রয়োজন নকলমুক্ত শিক্ষাব্যবস্থা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষামন্ত্রী এমনই একটি নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তুলবেন।’

Continue Reading

top1

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

Published

on

By

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম।এক লাফে দাম বাড়ানো হয়েছে ৩৮৭ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এই দাম ঘোষণা করে।

এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৩৪১ টাকায় বিক্রি করা হচ্ছিল। তবে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা।

বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২২ কেজি সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা।

পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

Continue Reading

Trending