top2

উত্তরাঞ্চলের ৩ জেলায় তারেক রহমানের সফর আজ

Published

on

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উত্তরের তিন জেলায় যাচ্ছেন শনিবার (৭ ফেব্রুয়ারি)। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন। সেখানে জনসভা শেষে নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় প্রথম জনসভা করবেন। তাই প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ।

ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের অনেক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার পর তা বাস্তবায়নে আরও সহজ হবে।

পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হবে।

ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। স্থানীয়রা জানান, এখানে তারেক রহমানের নানার বাড়ি। এখানে তিনি এলে এই এলাকার উন্নয়ন হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version