Connect with us

ক্যাম্পাস

এক পথচারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে

Published

on

ইবি প্রতিনিধি

মাঝরাতে এক পথচারীকে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে শিক্ষার্থীদের দাবি— কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হলে উভয়ের মানিব্যাগ ও মোবাইল পড়ে যায়। সেখান থেকে তুলে ফেরত দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিবেণী রোডে ‘ভাই ভাই’ মেসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পথচারীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। আহত পথচারীর নাম শওকত জামান (৩০)। তিনি শেখপাড়ার (শৈলকূপা) উত্তর পদমদীর ইদ্রিস আলী বিশ্বাসের সন্তান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘আসিফ’ মেসে থাকেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪-২৫ বর্ষের ৪ শিক্ষার্থী। রাত ২ টায় শেখপাড়া বাজারে চা খেতে বের হয়ে ফেরার পথে পথচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি থেকে মারধর পর্যায়ে চলে যায়। পাশ থেকে ঘটনাস্থলে লোক এসে দেখে ভুক্তভোগী পথচারীর মাথায় আঘাত লেগে রক্ত বের হচ্ছিল। প্রক্টররিয়াল বড়ি ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে আহত পথচারীকে উদ্ধার করে মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রক্টর অফিসে উভয় পক্ষের সঙ্গে বসে মীমাংসা করে দেয়।

আহত পথচারী শওকত বলেন, “আমি বালু ব্যবসায়ী। ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলাম। রাস্তায় এক শিক্ষার্থী ১মিনিট কথা বলার জন্য রিকুয়েষ্ট করে মোবাইলটা খুঁজে নেন। আমি মোবাইল দিলাম। কিন্তু কল না দিয়ে মোবাইল নিয়ে সামনে আগাচ্ছিলেন। তখন বুঝতে পেরে গালি দিলাম—এটা সত্য কথা। আরেকজন মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং পাশের থেকে টেবিলের ভাঙা-খুটি দিয়ে মারেন। মানি ব্যাগে ৪০ হাজার টাকা ছিল। এখন ১০ হাজার পাইছি আরও ৩০ হাজার পাচ্ছি না।”

অভিযুক্ত এক শিক্ষার্থী বলেন, “শেখপাড়া বাজার থেকে চা খেয়ে ফেরার পথে ‘ভাই ভাই’ মেসের সামনে আমাকে উদ্দেশ্য করে বকাবকি করছিলেন তিনি। তখন আমি বললাম, ভাই বকতেছেন কেন? তখন তিনি ধাক্কা মারে এবং আমি মাটিতে পড়ে যায়। তখন বন্ধুরা উদ্ধার করেন।”

অভিযুক্ত আরেক শিক্ষার্থী বলেন, “ এক বন্ধুর সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়, তখন গিয়ে দেখি দুইজনই মাটিতে পড়ে আছে। ওই সময় মাটিতে ফোন আর মানিব্যাগ পড়ে যায়। তখন কুঁড়ে নিয়ে মোবাইল আর মানিব্যাগ ফেরত দিই। আমাদের সবার মোবাইলে ব্যালেঞ্জ আছে, আমরা কেন মোবাইল নিতে চাইবো? ছিনিয়ে নেওয়ার অভিযোগ অসত্য ও বানোয়াট।”

জানতে চাইলে কর্তব্যরত ইবি মেডিকেল চিকিৎসক জানান, একজনকে আনা হয়েছিল। মাথায় পেরেকের চিহ্ন। তবে ভিতরে বেশি ঢুকেনি। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ”ঘটনা অবগত হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মী ও প্রক্টররিয়াল বডি উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ানো হয়েছে। রাত ৩ থেকে ভোর ৪ টা পর্যন্ত তাদের উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মীমাংসা করা হয়েছে।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

শাবিপ্রবিকে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) একটি মাইক্রোবাস উপহার হিসেবে দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করেন ব্যাংকের প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে মাইক্রোবাসটি ব্যবহৃত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড জি এম রবিউল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম, ব্যাংকের আইডিপি বিভাগের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, বিজিবির সিলেট ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. নূরুল হুদা, সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স এন্ড ড্রোন ওয়্যারফেয়ারের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, শাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Continue Reading

ক্যাম্পাস

ববিতে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের যাত্রা শুরু

Published

on

By

মাফিদুল হাসান, ববি

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ শনাক্তকরণ এবং এর ক্ষতিকর পরিবেশগত প্রভাব নিয়ে উচ্চতর গবেষণার নতুন দ্বার উন্মোচিত হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকালে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আনুষ্ঠানিকভাবে ‘মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার’-এর উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গবেষণাগারের উদ্বোধন করেন।

রসায়ন বিভাগে স্থাপিত এই গবেষণাগারে পরিবেশগত বিভিন্ন নমুনা থেকে মাইক্রোপ্লাস্টিক নিখুঁতভাবে শনাক্ত ও বিশ্লেষণের জন্য আধুনিক ‘ফোরিয়ের-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর)’ [FTIR] ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে। “বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে একটি গবেষণা” শীর্ষক বিশেষ উপ-প্রকল্পের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশীদ দিনটিকে ববি’র জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করে বলেন, “গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন দিগন্ত খুলে দিল। দেশের উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ নির্ণয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ই প্রথম এই কাজ শুরু করল। এই গবেষণাগারের মাধ্যমে শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ই নয়, পুরো উপকূলীয় অঞ্চলে উন্নত গবেষণা ও সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হবে।”

উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে, যিনি গবেষক ও শিক্ষকদের এফটিআইআর প্রযুক্তির হাতে-কলমে ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ববি’র রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রকল্পের গবেষক, শিক্ষক ও কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই অত্যাধুনিক গবেষণাগারটি দেশের উপকূলীয় পরিবেশ রক্ষা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত জোগাতে অগ্রণী ভূমিকা পালন করবে।

Continue Reading

top3

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি

Published

on

By

বাকৃবি প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও ক্যাম্পাসের মশার প্রজননস্থল ধ্বংসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউটের দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম রোভার স্কাউটের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন বর্ষের রোভার স্কাউট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, রোভার স্কাউটিং তরুণদের মধ্যে নেতৃত্ব, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, দলগত সহযোগিতা ও মানবিকতার মতো গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে তরুণরা আদর্শ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত হয়। দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বাকৃবির রোভার স্কাউটরা দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকে।

কর্মসূচির অংশ হিসেবে রোভার স্কাউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকেরা জানান, রোভার স্কাউটের ডেন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সোমবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এর মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Continue Reading

Trending