Connect with us

top3

এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ: এমপি মাসুদ সাঈদী

Published

on

পিরোজপুর–১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, এবারের নির্বাচন তার দৃষ্টিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় পিরোজপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে।

তিনি বলেন, “বাংলাদেশের নির্বাচন মানেই অতীতে নানা ধরনের সন্ত্রাস, সহিংসতা, মামলা ও আতঙ্কের ঘটনা ঘটত। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার সারা দেশে বড় ধরনের কোনো রক্তাক্ত ঘটনা ঘটেনি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডও হয়নি। এজন্য নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য।” মাসুদ সাঈদী আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য একটাই—দেশ ও জনগণের কল্যাণ। কিন্তু ১৯৭১ সালে স্বাধীনতার সময় যে লক্ষ্য ছিল—শোষণ ও বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ সমাজ গঠন—তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে আমাদের দীর্ঘ সময় ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। ফলে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবে রূপ পায়নি।”

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “নির্বাচন কমিশন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করেছেন বলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। আজকের এই সভা থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃবৃন্দ, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি

Published

on

By

রাজধানীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২৩ মে) বিকেলে প্রতিবেদনটি মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার চার্জশিট প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে রোববার (২৪ মে) আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হতে পারে।

Continue Reading

top3

কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

Published

on

By

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক এখনো খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

শনিবার (২৩ মে) সকাল ৬টা পর্যন্ত প্রায় ২০০ শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শানসি প্রদেশ চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল। প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাসকারী এই প্রদেশে গত বছর প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে দীর্ঘদিন ধরেই শানসির খনি শিল্পে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলের বিভিন্ন কয়লা খনিতে বহু দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

Continue Reading

top3

ব্যর্থতা ঢাকতে ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছে সরকার: সাদিক কায়েম

Published

on

By

দেশের চলমান জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সরকার ও ছাত্রদলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ছাত্রদলকে দায়ী করেছেন।

সাদিক কায়েম তার স্ট্যাটাসে উল্লেখ করেন যে, বর্তমান সরকার যখন জ্বালানি ব্যবস্থাপনা, কূটনৈতিক দুর্বলতা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে, তখন সেই ব্যর্থতা আড়াল করতেই তারা ছাত্রদলের লাঠিয়াল বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়েছে। তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে রামদা ও চাপাতি নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে এবং ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে শিক্ষার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও হত্যাচেষ্টা চালানো হচ্ছে।

ঘটনার বিস্তারিত বিবরণে তিনি জানান, একটি ফেসবুক স্ক্রিনশটকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়, যা পরে ফ্যাক্ট চেকিং প্লাটফর্মে ভুয়া প্রমাণিত হয়েছে। এ ঘটনার বিচার ও নিরাপত্তার আবেদন জানাতে গিয়ে শাহবাগ থানায় গিয়ে ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, উবায়দুর রহমান হাসিবসহ ডাকসু ও হল সংসদের একাধিক নেতা ছাত্রদলের হামলার শিকার হয়েছেন। হামলায় মুসাদ্দিক, জুবায়ের, আলভি, সাদিক, জুমা ও সালমাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলেও তিনি জানান।

সাংবাদিকদের ওপর হামলার বিষয়টিও ডাকসু ভিপি তার স্ট্যাটাসে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১৬ জন ক্যাম্পাস সাংবাদিককে ছাত্রদল হেনস্তা করেছে। তিনি আক্ষেপ করে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। পুরো বিষয়টিকেই তিনি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার একটি পূর্বপরিকল্পিত অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

পরিশেষে, সাদিক কায়েম সরকারের মন্ত্রী এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় তাদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ছাত্রদলের এই বেপরোয়া কর্মকাণ্ড অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধেই ব্যাকফায়ার করবে এবং বর্তমান প্রজন্ম ক্যাম্পাসে কোনো ধরনের কর্তৃত্ববাদী বা অস্ত্রনির্ভর রাজনীতি মেনে নেবে না

Continue Reading

Trending