Connect with us

top2

কারাগারে নেওয়ার পথে এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে ডিম নিক্ষেপ

Published

on

ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের কয়েকজন বিক্ষুব্ধ কর্মী।

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের আদেশের পর তানভীরকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রদল নেতাকর্মী তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে তিনি সেটি মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে উসকানিমূলক বক্তব্য থাকায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে সমালোচনার মুখে তানভীর পোস্টটি মুছে ফেলেন।

কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, এটা তাদের দলের পক্ষ থেকে আবেগের বহিঃপ্রকাশ। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দিইনি।

রিমান্ডের বিষয়ে ইকবাল বাহার বলেন, আমরা রিমান্ডের আবেদন করব। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে ওই পোস্ট দেওয়ার ঘটনায় গত ১ আগস্ট এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

শরীয়তপুরে সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল, ‘জুলাই যোদ্ধাদের’ লাঞ্ছিত করার অভিযোগ

Published

on

By

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুই ‘জুলাই যোদ্ধা’ ও এক ছাত্রনেতাকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা দেওয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ‘জুলাই যোদ্ধা’ জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে তাদের অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয়।

জাকির হোসেন মিন্টু অভিযোগ করে বলেন, জেলা প্রশাসকের আমন্ত্রণে অনুষ্ঠানে গেলেও প্রবেশের পর বিএনপির কয়েকজন নেতা তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং গালিগালাজ শুরু করেন। তাদের দাবি ছিল, শরীয়তপুরে কোনো ‘জুলাই যোদ্ধা’ নেই। পরে তাকে মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

একই অভিযোগ করেন ইমরান আল নাজির। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই হামলার ঘটনা ঘটলেও কেউ তা প্রতিরোধে এগিয়ে আসেননি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর। তার দাবি, ইমরান আল নাজিরসহ কয়েকজন ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তি করায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি বলেন, ৫ আগস্টের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে বিষয়ে আপত্তিকর মন্তব্য করায় তাদের অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, মূল অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তার ভাষ্য, অনুষ্ঠান চলাকালে ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে বা আসার পথে কোনো সমস্যা হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।

Continue Reading

top2

শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দিলে ভারতের ইন্ধন হিসেবে দেখা হবে: আসিফ মাহমুদ

Published

on

By

অলটাইম ডিজিটাল রিপোর্ট

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে সেটিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারতের প্রত্যক্ষ ইন্ধন হিসেবে বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের জন্য দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতের উচিত শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া। তার দাবি, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া বা না দেওয়ার সঙ্গে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে তিনি বলেন, ভারতও শেখ হাসিনাকে রাখতে আগ্রহী নয়।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও দুই বছর পরও সেই ব্যবস্থার সম্পূর্ণ অবসান নিশ্চিত করা সম্ভব হয়নি।

এনসিপির এই মুখপাত্রের মতে, গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে এখনো প্রয়োজনীয় সংস্কার ও রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।

Continue Reading

top2

তিন দিনের ছুটিতে গাজীপুর ছাড়ছেন লাখো মানুষ, মহাসড়কে তীব্র চাপ

Published

on

By

অলটাইম ডিজিটাল রিপোর্ট

টানা তিন দিনের ছুটি উপলক্ষে শিল্পাঞ্চল গাজীপুর ছেড়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরছেন লাখো কর্মজীবী মানুষ। ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়েছে। এ সুযোগে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

বুধবার (৫ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

শিল্প পুলিশ সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশ পেয়েছেন শিল্পকারখানার শ্রমিকরা। এ কারণে বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা ত্রিমোড়ে ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় ধীরগতির যানজট সৃষ্টি হয়। পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটাতে গাজীপুরে বসবাসকারী বিভিন্ন পেশার মানুষ এদিন বাড়ির পথে রওনা দেন।

ঘরমুখো মানুষের এই চাপকে কেন্দ্র করে কয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে বলে অভিযোগ ওঠে। চন্দ্রা এলাকার কয়েকটি বাস কাউন্টারে কৃত্রিম টিকিট সংকট দেখিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করেন যাত্রীরা।

যাত্রী তাসনীম হোসেন বলেন, তিন দিনের ছুটি পেয়েছেন বলে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছেন। কিন্তু বাস কাউন্টারে গিয়ে টিকিট পাননি। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে উঠতে হয়েছে।

অভিযোগের বিষয়ে চন্দ্রা এলাকার শাহ ফাতেহ আলী পরিবহনের কাউন্টার মালিক ইলিয়াস হোসেন বলেন, পরিবহনের তুলনায় যাত্রীর চাপ বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক গাড়ি কাউন্টারের নিয়ন্ত্রণের বাইরে থেকেও যাত্রী তুলছে, যার কারণে ভাড়া বেড়ে যাচ্ছে।

হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর হোসেন বলেন, ভোর থেকেই মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগেও পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

Continue Reading

Trending