Connect with us

সর্বশেষ

কুষ্টিয়ার ওপরওয়ালা এখন আমি: আমির হামজা

Published

on

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘মনে হচ্ছে কুষ্টিয়ায় ওপরওয়ালা কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং, যা কিছু হবে আমাকে জানাবেন।’

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল নিয়ে তার কাছে একাধিক লিখিত অভিযোগ এসেছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে এবং অনিয়ম-ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং বিষয়গুলো ‘কন্ট্রোলের বাইরে’ ছিল বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওপরওয়ালার দোষ দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। মনে হচ্ছে, কুষ্টিয়ায় ওপরওয়ালা কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। যা কিছু হবে, আমাকে জানাতে হবে।’

সভা-পরবর্তী বক্তব্যে এমপি আরও বলেন, স্বাস্থ্যখাতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কিছু ‘কালো হাত’ সক্রিয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, ‘দুই নম্বরি যদি কেউ করতে চায়, সরাসরি বলবেন -মাওলানার কাছে টাকা দেওয়া আছে। আপনারা উনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে কুষ্টিয়ায় চলে, আমি দেখব।’

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে তিনি জেলার মানুষের ‘আবেগের জায়গা’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু করাই এখন প্রধান লক্ষ্য। বর্তমানে কয়েকটি বিভাগ চালু থাকলেও বাকি বিভাগগুলোও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, এ লক্ষ্যে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টাব্যাপী সভায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘দুইটি বিষয়ে আজ সিদ্ধান্ত হয়েছে, তবে এগুলো দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। সামনে আরও সাত-আটটি বিষয় রয়েছে,’ -বলেন তিনি।

এমপি আশা প্রকাশ করেন, আগামী কিছুদিনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ইসরায়েলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত

Published

on

By

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এ তথ্য জানায়।

প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর বিবিসি।

এর আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। শুক্রবার (১০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানান তিনি।

এদিকে বৈঠকের দিন ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে।

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন।

ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইরান এটাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও ইসরায়েল বলছে, লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়।

Continue Reading

খেলাধুলা

বার্নাব্যুতে পয়েন্ট হারাল রিয়াল, শিরোপার দৌড়ে আরও এগিয়ে বার্সা

Published

on

By


মাঠের পারফরম্যান্সে সেই চেনা দাপট উধাও, পরিবর্তে যোগ হয়েছে একরাশ হতাশা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লা লিগার শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে মায়োর্কার কাছে হার এবং চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে পরাজয়ের পর জিরোনার বিপক্ষে এই ড্র কোচ আলভারো আরবেলোয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দিল।

মায়োর্কার বিপক্ষে পরীক্ষার ফল হাতেনাতে পাওয়ার পর জিরোনার বিপক্ষে পূর্ণ শক্তির দলই নামিয়েছিলেন আরবেলোয়া। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামদের মতো মহাতারকারা মাঠে থাকলেও প্রথমার্ধে কোনো যাদু দেখাতে পারেননি তাঁরা। পুরো ম্যাচে রিয়াল ২২টি শট নিলেও তার মধ্যে কেবল ৯টি ছিল লক্ষ্যে, যার মধ্যে মাত্র একটি জালের দেখা পেয়েছে।

বিরতির পর ম্যাচে কিছুটা গতি ফিরলেও জিরোনার গোলটি রিয়াল শিবিরের আত্মবিশ্বাস টলিয়ে দেয়। সমতায় ফেরার পর স্বাগতিকরা গোল পেতে মরিয়া হয়ে লড়লেও জিরোনার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। ম্যাচ শেষে বার্নাব্যুর গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনেই মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পে-বেলিংহামদের।

লা লিগায় এখন হাতে আছে মাত্র সাতটি ম্যাচ। বর্তমানে যে পয়েন্ট ব্যবধান আর রিয়ালের যে ছন্নছাড়া ফর্ম, তাতে শিরোপা ধরে রাখার দৌড়ে বার্সেলোনা এখন চালকের আসনে। ডাগআউটে জাভি হার্নান্দেজের দল যখন উড়ছে, তখন গত জানুয়ারিতে জাভি আলোনসোর স্থলাভিষিক্ত হওয়া আরবেলোয়ার ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। তাঁর অধীনে তিনটি বড় হার এবং ইউরোপীয় মঞ্চে নড়বড়ে পারফরম্যান্স সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

এখন রিয়ালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বুধবারের চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগ। বায়ার্ন মিউনিখের মাঠে ঘুরে দাঁড়াতে না পারলে মৌসুমের অন্যতম বড় স্বপ্নভঙ্গ হতে পারে লস ব্লাঙ্কোসদের। ঘরোয়া আর মহাদেশীয়—দুই ফ্রন্টেই এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আরবেলোয়ার দল

Continue Reading

top2

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

Published

on

By

ইরানের সঙ্গে চলমান আলোচনায় পারমাণবিক কর্মসূচিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, এই আলোচনায় কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই এবং মূল লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে রওনা হওয়ার আগে উড়োজাহাজে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কী বার্তা দিয়েছেন- এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি।’

পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলে যারা রয়েছেন

ইরানের সঙ্গে আলোচনা এক দফাতেই শেষ হবে নাকি আরও দীর্ঘমেয়াদি হবে- এ বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি। বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আপনাদের কোনো ব্যাকআপ পরিকল্পনার প্রয়োজন নেই।’

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘একটি ভালো চুক্তি মানে-ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’ একই সঙ্গে তিনি দাবি করেন, তার মতে ইরানে ইতোমধ্যে এক ধরনের ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে।

এ সময় ট্রাম্প আরও বলেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায়ের পরিকল্পনা করছে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এমনটা হতে দেব না।’

সূত্র : বিবিসি

Continue Reading

Trending