Connect with us

আন্তর্জাতিক

ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয়মাসের মধ্যে নির্বাচন দিবো -নেপালের নতুন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

Published

on

ডেস্ক নিউজ 

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি ঘোষণা করেছেন, তিনি ক্ষমতার স্বাদ নিতে আসেননি, ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) কাটমান্ডু পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা কার্কি বলেন, “আমার দল এবং আমি এখানে ক্ষমতার স্বাদ নিতে আসিনি। আমরা ছয় মাসের বেশি থাকব না। নতুন সংসদের কাছেই দায়িত্ব হস্তান্তর করব।”

৭৩ বছর বয়সী সুশীলা কার্কি সাম্প্রতিক ‘জেন-জি আন্দোলনের’ প্রশংসা করে জানান, আন্দোলনে নিহতদের শহীদ স্বীকৃতি দেওয়া হবে এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসা ব্যয়ও বহন করবে সরকার।

তিনি বলেন, “মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে এমন রূপান্তর আমি আগে দেখিনি। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে, যা ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।”

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার অগ্রাধিকার হবে পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতিশীলতা। সুশীলা কার্কি বলেন, নেপাল বর্তমানে একটি বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সংকট থেকে উত্তরণেই সরকার কাজ করবে।

দ্যা হিমালয়ান টাইমস জানায়, সাম্প্রতিক বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২-এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন কারাবন্দি ও তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

এদিকে, নেপালের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাটমান্ডুতে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, শান্তি ও শৃঙ্খলা পুনর্বহাল এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধানের প্রচেষ্টাকে তারা অভিনন্দন জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল ও তরুণ নেতাদের উদ্যোগ প্রশংসনীয়। সহিংসতায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করেছে। একইসঙ্গে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং ক্ষমতা হস্তান্তরে নেপালি সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের ভূমিকারও প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির আশায় কমলো তেলের দাম

Published

on

By

ইরান ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তির দিকে এগোচ্ছে, এমন আশাবাদের জেরে সোমবার (২৫ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যদিও হরমুজ প্রণালিতে অবরোধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো দুই পক্ষের মতবিরোধ রয়ে গেছে, যা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে প্রভাব ফেলছে।

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭১ ডলার বা ৪ দশমিক ৫৫ শতাংশ কমে ৯৮ দশমিক ৮৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪ দশমিক ৫৭ ডলার বা ৪ দশমিক ৭৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৩ ডলারে দাঁড়ায়।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তি নিয়ে সমঝোতা স্মারকের বেশিরভাগ আলোচনা সম্পন্ন করেছে। সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও রয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে যাতায়াত করতো।

তবে এখনো বেশ কয়েকটি জটিল বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। রোববার ট্রাম্প জানান, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এমএসটি মার্কির সল কেভোনিক বলেন, শান্তি চুক্তি ও হরমুজ প্রণালিকে ঘিরে এখনো নানা শর্ত ও ঝুঁকি রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় এখন সুড়ঙ্গের শেষ প্রান্তে কিছুটা আলো দেখা যাচ্ছে, যা স্বল্পমেয়াদে তেলের বাজারে স্বস্তি আনতে পারে।

তবে বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে এবং যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তেল ও গ্যাস স্থাপনাগুলো মেরামত করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

সূত্র : রয়টার্স

Continue Reading

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় ৫ পুলিশ সদস্য ও এক শিশু নিহত

Published

on

By

গাজার উত্তরাঞ্চলে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি বিমান হামলায় ৫ পুলিশ সদস্য ও ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

গাজার পুলিশ জানিয়েছে, আত-তওয়াম এলাকায় একটি পুলিশ পোস্টে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার সময় ঘটনাস্থলেই পুলিশ সদস্যরা নিহত হন। কাছাকাছি থাকা এক শিশুও মারা যায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চললেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে। স্থানীয়রা বলছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, ফলে এলাকায় বিশৃঙ্খলা বাড়ছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, খাদ্য ও ওষুধের সংকটে গাজার শিশুদের মধ্যে চর্মরোগসহ নানা রোগ বাড়ছে। প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

Continue Reading

আন্তর্জাতিক

এবার আত্মপ্রকাশ করল ‘ককরোচ আওয়ামী পার্টি’

Published

on

By

ভারতে শুরু হওয়া ব্যঙ্গাত্মক ভাইরাল আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি এবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে।পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় এখন ‘ককরোচ জনতা পার্টি’র অনুপ্রেরণায় তৈরি একাধিক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ‘ককরোচ আওয়ামী পার্টি’, ‘ককরোচ আওয়ামী লীগ’ এবং ‘মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট’। খবর: এনডিটিভি

‘ককরোচ আওয়ামী পার্টি’র বায়োতে লেখা রয়েছে, ‘যুবদের দ্বারা, যুবদের জন্য পাকিস্তানের একটি রাজনৈতিক ফ্রন্ট’।

একই ধরনের আরেকটি অ্যাকাউন্টের বায়োতে বলা হয়েছে, ‘যাদের সিস্টেম ককরোচ ভেবেছে, আমরা সেই জনগণের কণ্ঠস্বর’।

এই পেজগুলোর লোগো ভারতের মূল আন্দোলনের সঙ্গে অনেকটাই মিল থাকলেও পাকিস্তানে এটি সবুজ-সাদা রঙে তৈরি করা হয়েছে, যা দেশটির প্রধান রাজনৈতিক দল যেমন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) এবং পাকিস্তান পিপলস পার্টির থেকে আলাদা পরিচয় তৈরি করছে।

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা হচ্ছেন ৩০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র অভিজিৎ দিপকে। তিনি আগে আম আদমি পার্টির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ হিসেবে কাজ করেছেন। এই আন্দোলনের একটি ইশতেহার এবং অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে।

তবে পাকিস্তানের সংস্করণগুলো অনেক বেশি বিচ্ছিন্ন ও স্বতন্ত্রভাবে পরিচালিত হচ্ছে, যেখানে বিভিন্ন নির্মাতা আলাদাভাবে তাদের নিজস্ব সংস্করণ তৈরি করছেন।

ভারতের এই ব্যঙ্গাত্মক আন্দোলনটি শুরু হয় ভারতের প্রধান বিচারপতি সুর্য কান্ত একটি শুনানিতে বেকার যুবক ও কিছু পেশাজীবীকে ‘ককরোচ’ এবং ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর। পরে তিনি অবশ্য ব্যাখ্যা দেন, তিনি মূলত ভুয়া ডিগ্রি ব্যবহারকারীদের কথা বোঝাতে চেয়েছিলেন।

যদিও এটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, তবুও ‘ককরোচ জনতা পার্টি’ অল্প সময়েই ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি অনুসারী অর্জন করেছে।

Continue Reading

Trending