Connect with us

রাজনীতি

‘ক্ষমতাসীন’ দল বিএনপিকে কড়া বার্তা দিলেন ডাকসু ভিপি

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সেইসঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের প্রতি কড়া বার্তাও দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ডাকসু ভিপি।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে নৃশংস হামলা পরিচালনা করছে বিএনপির নেতাকর্মীরা। ক্যাম্পাসগুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের দেখে নিতে হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও লেখেন, আমরা আশা রাখতে চাই প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ করবেন এবং তাদের নির্বাচনি ক্ষেত্রসহ সকল স্থানে সকল ধরনের সংঘাতের রাজনীতি বন্ধ করে ভিন্নমতের সকলের জন্য নিরাপদ পরিবেশ উপহার দিবেন।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাদিক কায়েম। তিনি লেখেন, হামলা বন্ধে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে। এভাবে যদি একেরপর এক হামলা চলতে থাকে, নাগরিকদের রক্তাক্ত করতে থাকে, আমরা ছাত্রজনতাকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবো। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ৭৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টিতে

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

Published

on

By

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে। এই লক্ষ্যেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন চলছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে শুরু হয় এই কর্মশালা।

এ পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেন। কর্মশালায় অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরছেন।

জানা গেছে, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

Continue Reading

রাজনীতি

খামেনির শোক বইয়ে স্বাক্ষর করলেন গোলাম পরওয়ার

Published

on

By

ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি শুক্রবার (৬ মার্চ) সকালে শোক বইতে স্বাক্ষর করেন এবং ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বইতে স্বাক্ষর করার সময় তিনি বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি তাদের প্রতি অসীম রহমত নাযিল করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোন রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেখানোর আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।

তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।

Continue Reading

রাজনীতি

সমালোচনার মুখে নিজের করা ভিডিওর জন‍্য ক্ষমা চাইলেন হাসনাত  

Published

on

By

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখপ্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিএনপির নেতা মির্জা আব্বাসকে ‘চাঁদাবাজ’ বলছেন। আবার এক শিশুকে দিয়ে তা বলাচ্ছেন। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকে এরকম বিদ্বেষপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যকে ‘আপত্তিকর’ হিসেবে অভিহিত করেন এবং এর তীব্র প্রতিবাদ জানান। 

এর প্রেক্ষিতে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তাদের একটি ‘ক্লোজড গ্রুপে’ সীমাবদ্ধ ছিল। তবে বুধবার (৪ মার্চ) এটি প্রকাশ্যে আসে এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

তিনি বলেন, ভিডিওটির জন্য আমি নিঃশর্ত ও আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। 

তিনি আরও বলেন, “রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সংস্কৃতিকে কোনোভাবেই সমর্থন করা যায় না।” 

Continue Reading

Trending