Connect with us

top3

খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২৫ গ্রাম, পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

Published

on

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর তীররক্ষা বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে বাঁধের একাংশ ধসে পড়ার পর এখন পর্যন্ত অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। একই সঙ্গে ডুবে গেছে অসংখ্য বসতবাড়ি, কৃষিজমি, মাছের খামার ও গ্রামীণ সড়ক। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে এ খাতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, গত ৯ জুলাই রাত প্রায় ৯টার দিকে সদর উপজেলার চরহামুয়া-কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর ডান তীররক্ষা বাঁধের একটি বড় অংশ ভেঙে যায়। এরপর নদীর পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করে। প্রথম দিনেই প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়। পরবর্তী সময়ে পানি ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত গ্রামের সংখ্যা বেড়ে ২৫টিতে পৌঁছেছে। নতুন করে বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়ন এবং সদর উপজেলার পইল ইউনিয়নের কয়েকটি এলাকাও বন্যার পানিতে তলিয়ে গেছে।

চরহামুয়া, কালীগঞ্জ, লস্করপুর, পইল, তেঘরিয়া ও আলাপুরসহ বিস্তীর্ণ অঞ্চলে পানি প্রবেশ করায় হাজারো পরিবার চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ভবন কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এবং সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আলাপুর-কালীগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ ও তীররক্ষা বাঁধ দুর্বল হয়ে পড়ে। সম্প্রতি আরও কয়েকটি শক্তিশালী ড্রেজার যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। তাদের দাবি, পাহাড়ি ঢলের তীব্র চাপে সেই দুর্বল অংশ ভেঙেই এ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

লস্করপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল মিয়া বলেন, বছরের পর বছর অবৈধভাবে বালু উত্তোলনের ফলেই বাঁধের ভিত্তি দুর্বল হয়ে গেছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। তাদের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারির দুর্বলতার সুযোগ নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে এসেছে।

বাঁধ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ, জেলা প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। এ সময় জি কে গউছ অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

পরিদর্শন শেষে তিনি বন্যাকবলিত মানুষের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম জানান, বন্যায় একাধিক মাছের খামার ভেসে গেছে। পাশাপাশি সবজির ক্ষেত, ফলের বাগান ও বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে যাওয়ায় প্রাথমিকভাবে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, খোয়াই নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও কালনী-কুশিয়ারা ও সুতাং নদীর পানি এখনও বাড়ছে। চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি এখনো বিপদসীমার ওপরে রয়েছে। এছাড়া সদর উপজেলার কালীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার রাঘপুর এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

দুর্গত এলাকাবাসীর দাবি, শুধু বাঁধ সংস্কার নয়, খোয়াই নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে হবে। তাদের আশঙ্কা, কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা একই ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

সাইবার হামলার দাবি এএফএর, বিতর্কিত ই-মেইল পাঠানোর অভিযোগ অস্বীকার

Published

on

By

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ গোলের জয়ের পর তৈরি হওয়া বিতর্কের মধ্যেই সাইবার হামলার শিকার হওয়ার দাবি করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ই-মেইলকে ভুয়া উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, তাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ করে এসব বার্তা পাঠানো হয়েছে।

বিশ্বকাপের শেষ ষোলোতে গত মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের রেফারিং নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে।

এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে দাবি করে, ম্যাচ শেষে এএফএর অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু বার্তা পাঠানো হয়। ওই বার্তাগুলোতে দাবি করা হয়, আর্জেন্টিনা প্রকৃতপক্ষে ম্যাচ জেতেনি এবং ফলাফল এসেছে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের’ কারণে। একই সঙ্গে মিসরের ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, এএফএর অভ্যন্তরীণ একটি সূত্রের বরাত দিয়ে ধারণা করা হচ্ছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

ঘটনার পরপরই এক বিবৃতিতে এএফএ জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই-মেইল পাঠানোর বিষয়টি শনাক্ত করা হয়েছে। তবে সেগুলো সংস্থার কোনো কর্মকর্তা বা কর্মচারী পাঠাননি এবং এসব বার্তার কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।

এএফএ আরও জানায়, সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো সন্দেহজনক বার্তা, বিশেষ করে যেখানে কোনো লিংক, ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো উপেক্ষা করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

মিসরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে এগিয়ে যায় মিসর। তবে শেষ ১১ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসি সমতা ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠা আর্জেন্টিনা আগামী রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

এদিকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তার অভিযোগ, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে। এমনকি বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে ধরে রাখা এবং লিওনেল মেসিকে প্রতিযোগিতায় রাখার জন্য অদৃশ্য চাপ কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

Continue Reading

top3

কর্ণফুলীর ঝোপ থেকে উদ্ধার ব্রাজিলে তৈরি ৯ এমএম পিস্তল

Published

on

By


চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে একটি ঝোপ থেকে ব্রাজিলে তৈরি একটি ৯ এমএম (9 MM) পিস্তল উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া অস্ত্রটি সম্প্রতি থানা থেকে লুট হওয়া সরকারি পিস্তল কি না, তা নিশ্চিত হতে ব্যালিস্টিক পরীক্ষা ও প্রযুক্তিগত তদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুলসংলগ্ন চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রটির বডি লোহার এবং বাঁট প্লাস্টিকের তৈরি। পিস্তলের এক পাশে ইংরেজিতে ‘TAURUS’ এবং অন্য পাশে ‘MADE IN BRAZIL’ লেখা খোদাই করা রয়েছে। তবে অস্ত্রটির ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত থাকলেও এর সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য, উদ্ধার হওয়া অস্ত্রটি ব্রাজিলের সুপরিচিত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান টরাস (TAURUS)-এর তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি সেমি-অটোমেটিক পিস্তল। প্রাথমিকভাবে এটিকে প্রতিষ্ঠানটির জি-৩ (G3) সিরিজের মডেল বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের পিস্তল ব্যবহার করে থাকে। ফলে এটি কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত অস্ত্র ছিল কি না কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত কি না, তা ব্যালিস্টিক পরীক্ষা ও প্রযুক্তিগত তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, “উদ্ধার হওয়া পিস্তলটির উৎস শনাক্তে কাজ চলছে। ব্যালিস্টিক পরীক্ষাসহ সব দিক গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Continue Reading

top3

‘হাল না ছাড়া’ মানসিকতার জন্যই আর্জেন্টিনাকে মনে রাখুক মানুষ: স্কালোনি

Published

on

By

বিশ্বকাপ জয়ের স্বপ্নের পাশাপাশি নিজের দলকে অন্য এক পরিচয়ে প্রতিষ্ঠিত করতে চান আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার প্রত্যাশা, ভবিষ্যতে মানুষ আর্জেন্টিনাকে এমন একটি দল হিসেবে মনে রাখবে, যারা কোনো পরিস্থিতিতেই লড়াই ছেড়ে দেয় না।

২০২২ সালে তার অধীনেই ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এবার টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগও সামনে। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে পরপর দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ট্রফির চেয়ে তার কাছে আরও গুরুত্বপূর্ণ দলের মানসিকতা ও লড়াইয়ের স্পৃহা।

কানসাস সিটিতে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
কানসাস সিটিতে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

সম্প্রতি আর্জেন্টিনার এক ১০ বছর বয়সী সমর্থকের আবেগঘন একটি ভিডিও দেখার অভিজ্ঞতা তুলে ধরে স্কালোনি বলেন, ‘আমি চাই এই জাতীয় দলটাকে সবাই এমন একটা দল হিসেবে মনে রাখুক, যারা কখনো হাল ছাড়ে না। আমরা কোচিং স্টাফ, খেলোয়াড়েরা—সবাই এই ভালোবাসার জন্যই ফুটবল খেলি। আমরা শুধু একটা জয়ের জন্য খেলি না। যখন হৃদয় থেকে আসা এমন আবেগ দেখি, সেটা সত্যিই অসাধারণ।’

স্কালোনির মতে, শিরোপার চেয়েও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতাই একটি দলের সবচেয়ে বড় অর্জন।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব সহজেই পার করলেও নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনাকে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজরা এখন বিশ্বকাপে টানা ১১ ম্যাচ অপরাজিত রয়েছে।

তবে সুইজারল্যান্ডকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকার নেতৃত্বে সুইসরা শক্ত প্রতিপক্ষ বলেই মনে করছেন তিনি।

আর্জেন্টাইন কোচ বলেন, ‘বিশ্বকাপে ওদের দীর্ঘ ইতিহাস আছে। শারীরিকভাবে শক্তিশালী ও দারুণ অভিজ্ঞ সব খেলোয়াড় আছে ওদের দলে। তাই ম্যাচটা যে ভীষণ কঠিন হবে, তাতে কোনো সন্দেহ নেই। ওরা কলম্বিয়াকে হারিয়ে এসেছে, যারা এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছিল।’

কোয়ার্টার ফাইনালের এই বাধা পেরোতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে।

Continue Reading

Trending