Connect with us

top2

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না : নেতানিয়াহু

Published

on

যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনী মোতায়েন হবে। যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি সংসদ নেসেটে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, ‘গাজা উপত্যকায়, আমরা ট্রাম্প পরিকল্পনার (যুদ্ধবিরতি) দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে : হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে।’

আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না।’

গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে সেটি এখনো স্পষ্ট নয়। যেসব দেশের সেনা আসবে তাদের নিয়ে গঠিত এ আন্তর্জাতিক বাহিনীর কাজ হবে গাজার সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং নতুন একটি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া। যারা হামাসের জায়গায় কাজ করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেফার্সকে গঠিত হতে যাওয়া এ বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন

Published

on

By

রংপুরের হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রংপুর-৪ আসনে বিজয়ী প্রার্থী ও দলটির সদস্যসচিব আখতার হোসেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর জুলাই স্মৃতি স্তম্ভের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আখতার বলেন, ‘বিকেল থেকে হারাগাছে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার-টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।’

আখতার অভিযোগ করে বলেন, ‘ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।’

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীরা ৬টি আসনে জয় পেয়েছেন। তাদের জোট মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে।

Continue Reading

top2

নির্বাচনে বিজয়ী যে ৭ নারী নেতৃত্ব

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন ১৮১টিতে।

এই ১৮১ বিজয়ীর মধ্যে বিএনপির ৬ নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন—

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,

ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,

সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,

ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,

নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

নির্বাচনে নারী প্রার্থীদের এ জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।

Continue Reading

top2

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা ২০মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, তার নির্বাচনী এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না।

অবিলম্বে এ নির্বাচন বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান অধ্যাপক রেজাউল করিম

Continue Reading

Trending