Connect with us

সর্বশেষ

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

Published

on

কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। আবু হাসনাত মো. মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। মারামারির বিষয়ে এমন একটি ভিডিও কালবেলা প্রতিবেদকের হাতে এসেছে।

এ বিষয়ে ডিলার আব্দুর রাজ্জাক জানান, লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তার পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দেবে শুনেছি। অভিযোগ দিলে থানা থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

১৩ দিনে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Published

on

By

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন।

গত ৪ জুন এই মামলার অভিযোগ পত্র জমা দিয়েছিল পুলিশ। এর ১৩ দিনের মাথায় বিচার শেষ করে রায় দিল আদালত।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ উল আলম চৌধুরী মারুফ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধের গুরুত্ব বিবেচনা করে মাত্র ৩ কার্যদিবসের মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়। গত ১৬ জুন (মঙ্গলবার) আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আজ এই রায় দেওয়া হলো।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২১ মে বিকেল ৪টার দিকে বাকলিয়া থানাধীন নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠের কাছের একটি গুদামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধার করা হলে তার শারীরিক অবস্থা দেখে স্বজন ও প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। বিকেল ৫টার দিকে অভিযুক্ত মনির হোসেনকে (পেশায় স্থানীয় ডেকোরেশন দোকানের কর্মচারী) একটি ভবনে আটকে রেখে পুলিশে খবর দেয় জনতা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আসামিকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে সেখানে উপস্থিত হাজার হাজার বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। তারা আসামিকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয়দের মধ্যে প্রায় ৬ ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। রাত ১০টার দিকে ওই এলাকায় বিদ্যুৎ চলে গেলে পুলিশ কৌশলে আসামিকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়। এই সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

ঘটনার পরদিন শিশুটির পরিবারের পক্ষ থেকে বাকলিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। ডিএনএ পরীক্ষার রিপোর্টসহ প্রয়োজনীয় সব প্রযুক্তিগত ও ফরেনসিক প্রমাণাদি দ্রুত সংগ্রহ করে মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে ৪ জুন একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

Continue Reading

top3

রোনালদোর চোখে চোখ রেখে জিততে চায় ডিআর কঙ্গো

Published

on

By

পাঁচ দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের মঞ্চে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। তবে শুরুতেই তাদের দিতে হচ্ছে এক কঠিন পরীক্ষা, যেখানে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি পর্তুগাল। তবে প্রতিপক্ষের শক্তির বিশালত্ব দেখে দমে না গিয়ে, বরং আত্মবিশ্বাসের সঙ্গে মাঠ লড়াইয়ের বার্তা দিয়েছেন কঙ্গোর অভিজ্ঞ ফরোয়ার্ড ইয়োয়ান উইসা।

৫২ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে আসা ডিআর কঙ্গো বাংলাদেশ সময় বুধবার রাত ১১টায় হিউস্টনে পর্তুগালের মুখোমুখি হবে। এর আগে কঙ্গো সর্বশেষ (এবং প্রথমবার) বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৯৭৪ সালের আসরে। তবে সে সময় দেশটির নাম ছিল ‘জায়ার’।

ফিফা র‍্যাঙ্কিং এবং মাঠের শক্তিমত্তা সব দিক থেকেই পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার পার্থক্যটা আকাশ-পাতাল। প্রতিপক্ষের এই শক্তিকে সমীহ করে ইয়োয়ান উইসা বলেন, ‘পর্তুগাল বিশ্বের সেরা দলগুলোর একটি এবং আমার মনে হয়, তারা বিশ্বকাপ জয়ের জন্য লড়ছে। তাই (তাদের বিপক্ষে লড়াইয়ে) আমাদের মানসিক ও শারীরিকভাবে দৃঢ় হতে হবে।’

এবারের পর্তুগাল দলটিতে তারকাদের মেলা। ফুটবল কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোর পাশাপাশি ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, ভিতিনিয়া, রাফায়েল লেয়াও ও জোয়াও ফেলিক্সদের মতো তারকাদের নিয়ে সব পজিশনেই তারা দারুণ শক্তিশালী।

পর্তুগিজ মহাতারকা রোনালদোকে নিয়ে আলাদাভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন উইসা। বর্তমানে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই উইঙ্গার ২০২১- ২০২৫ পর্যন্ত ব্রেন্টফোর্ডে কাটানোর সময় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে থাকা সিআর সেভেনের মুখোমুখি হয়েছিলেন। সেই স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের বিপক্ষে তিনি একটি পেনাল্টি গোল করেছিলেন, তাই হ্যাঁ, তার বিপক্ষে আমার তৃতীয়বারের মতো খেলা হবে। সব খেলোয়াড়ের কাছেই আদর্শ ফুটবলারদের একজন তিনি। তবে আগামীকাল আমরা তার চোখে চোখ রেখে লড়াই করব এবং আশা করি, তার বিপক্ষে আমরা জিতবও।

Continue Reading

top1

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

Published

on

By

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।

সরকার দলীয় এমপি মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ হতে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার। যদিও গ্রীষ্মে ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে হয়ে থাকে। ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার।’

তিনি বলেন, ‘পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি অ্যালাম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে পরিশোধন করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর দা নেটওয়ার্কে সরবরাহ করা হয়। ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান হতে প্রতিদিন ৪০-৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগতমান নিশ্চিত করে থাকে।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ী থেকে বর্জ্য সংগ্রহের কার্যক্রম বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যানে করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এ বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্ত সিটি করপোরেশনের সঙ্গে চুক্তির আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। চুক্তি প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন হলে পরবর্তীতে ছোট ছোট কাভার্ড ভ্যানে পরিবেশ সম্মতভাবে ময়লা অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার ভার্সন ২ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন সিস্টেমে অনলাইন পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা রাখা হবে। নতুন সিস্টেমে ব্লক চেইনের মাধ্যমে কোনো প্রকার তথ্য পরিবর্তন হলে তার লগ জানা যাবে। এ ছাড়া কোন স্তরে তথ্য পরিবর্তন হলো, তা উদঘাটন করা সহজ হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজীকরণ ও জনভোগান্তি দূরীকরণের লক্ষ্যে সারা দেশের নিবন্ধক ও নিবন্ধন সহকারীগণের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘দেশের যুব সমাজকে মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতন করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরেরর মাধ্যমে প্রতিটি জেলায় জনসচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়ে থাকে।’

তিনি বলেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত যুব সংগঠনের মাধ্যমে যুব ও যুব নারীদের মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির জন্য জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়ে থাকে।’

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরত রাখার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর হতে ‘যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরত রাখার লক্ষ্যে যুব সংগঠনের মাধ্যমে সীমান্তবর্তী জেলাসমূহে প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি প্রকল্প’র ডিপিপি প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শেষ করা হয়েছে।”

Continue Reading

Trending