Connect with us

top3

চবিতে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার বিরুদ্ধে

Published

on

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থীকে মারধর, ছাত্রত্ব বাতিল, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুসাদ্দিকুজ্জামান আল-মামুনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. রায়হান।

লিখিত অভিযোগে ভুক্তভোগী বলেন, কয়েক দিন আগে শহীদ মিনার প্রাঙ্গণে খেলা দেখাকে কেন্দ্র করে একটি পাল্টাপাল্টি ঝামেলা সৃষ্টি হয়। অনেক দিন পার হয়ে গেলেও সে ঘটনার জেরে বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে ছাত্রদল নেতা মামুন দলবল নিয়ে আমাকে ব্রিক ফিল্ড এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে ফোন কেড়ে নিয়ে মারধর, ছাত্রত্ব বাতিল, বহিষ্কার ও মাটিতে পুঁতে ফেলার হুমকি দেয়। এ নিয়ে জোরপূর্বক একটি ভিডিও বক্তব্য ধারণ করে।

ভুক্তভোগী মো. রায়হান বলেন, সেখানে তারা বেআইনিভাবে আমার মুঠোফোনটি ছিনিয়ে নেয় এবং আমাকে আঘাত করে। শুধু তাই নয়, তারা আমাকে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিল ও বহিষ্কারের ভয় দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা আমাকে বাধ্য করে জোরপূর্বক একটি ভিডিও বক্তব্য রেকর্ড করে নেয়। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুসাদ্দিকুজ্জামান আল-মামুন বলেন, কয়েক দিন আগে জিরো পয়েন্টে আমার সঙ্গে একধরনের মারামারির ঘটনা ঘটেছিল। আজকে আমরা কয়েকজন বন্ধু স্লুইস গেটের দিকে ঘুরতে গিয়েছিলাম। সেখানে রায়হানের সঙ্গে দেখা হয়। তাকে শুধু জিজ্ঞেস করেছি, কেন ওই ঘটনায় জড়িয়েছিল এবং সে তো জানত আমি তার সিনিয়র। তখন তার সঙ্গে একজন মেয়ে ছিল। বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত সময় কথা বলার পর আমরা তাকে চলে যেতে বলি।

হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাকে কোনো ধরনের হুমকি বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি, মারধরও করা হয়নি। আমি একাই তার সঙ্গে কথা বলেছি। আমার সঙ্গে থাকা অন্যরা উপস্থিত ছিল না তখন।

ভিডিও বক্তব্য নেওয়ার অভিযোগও নাকচ করে ছাত্রদল নেতা বলেন, তার কাছ থেকে কোনো ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়নি। ছোট একটি ঘটনাকে বড় করে উপস্থাপন করা হচ্ছে। তাকে ব্রিক ফিল্ড এলাকায়ও নেওয়া হয়নি।

মুসাদ্দিকুজ্জামান আল-মামুন বলেন, আমার নামে যেহেতু অভিযোগ তুলে একটি বক্তব্য প্রকাশ করা হয়েছে, তাই আমার পক্ষ থেকেও বক্তব্য দেওয়া প্রয়োজন বলে মনে করেছি।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আমিও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ঘটনায় এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। তখনও আমরা বলেছিলাম, ছাত্রদল কখনো অন্যায় সহ্য করে না। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠনের কথাও ছিল। আসলে যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। আর ভুক্তভোগী যদি আমাদের কাছে অভিযোগ দেয়, তাহলে আমরাও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন বলেন, আমি বিকেল পর্যন্ত অফিসে ছিলাম। তখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ দিয়ে থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বাদী ও বিবাদী উভয় পক্ষকে ডেকে বিষয়টি তদন্ত করা হবে।

উল্লেখ্য, এর আগে ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচ দেখা নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুসাদ্দিকুজ্জামান আল-মামুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Published

on

By

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান নবী করিম (সা.) এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান ও সিরাত পাঠের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘রাসুলের জীবনের প্রতিটা অধ্যায় আমাদের জন্য শিক্ষা, অনুকরণীয় ও অনুসরণীয়। আমার-আপনার দ্বারা যদি একজন রুমমেট বা সহপাঠী, একই ক্লাসের সঙ্গী যদি নামাজি হয়, দ্বীনদার হয়; এটার উসিলায় আল্লাহ আপনার জন্য নাজাতের ব্যবস্থা করতে পারেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব রাসুল (সা:) এর সিরাত অধ্যায়ন করা।’

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

Continue Reading

top3

বেরোবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

Published

on

By

আনাস মাহমুদ; বেরোবি প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, রাসুলের (সা.) শানে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহার শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্র্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Continue Reading

top3

নতুন শিক্ষকদের তিন-চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেছেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে তিনটি বিষয়ের সমন্বয় প্রয়োজন, পাঠদানকারী শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের লজিস্টিক সাপোর্ট এবং শিক্ষার পরিবেশ। এ তিনটির সঠিক সমন্বয় ঘটলেই মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি করা সম্ভব। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য তিন থেকে চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যায়ের শিক্ষকদের এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপাচার্য কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান আরও বলেন, বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকরা প্রশিক্ষিত না হলে শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই শিক্ষকদের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের জন্য ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করা হয়েছে।

ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে অধ্যাপক মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য ‘EDU ID’ চালুর বিষয়টি সামনে এসেছে। এর মাধ্যমে একজন শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট অর্জন পর্যন্ত সম্পূর্ণ তথ্য ও ডিজিটাল সেবা একটি ইউনিক আইডির মাধ্যমে এক জায়গায় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীদের সেবা ডিজিটাল করার অংশ হিসেবে কুয়েটের একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্যতা যাচাই করেছে। বিশেষ করে ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে বর্তমানে কিছু কাজ ডিজিটাল এবং কিছু কাজ ম্যানুয়াল হওয়ায় একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Continue Reading

Trending