Connect with us

top1

চালু হলো ই-পারিবারিক আদালত

Published

on

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে ই-পারিবারিক আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এ সেবা উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি অনুষ্ঠানে বলেন, “ই-পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি-দুর্নীতি কমবে, সময় বাঁচবে। প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ।

“তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। কাজেই আমাদেরও ডিজিটাইজেশনের দিকে এগোনো উচিত।”

ই-পারিবারিক আদালত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, “এটা এখনো শুরুর দিকে, কিন্তু আপনারা যত্ন না নিলে এটা থাকবে না। আমাদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, কেবল আপনারা এটা সন্তানের মতো দেখে রাখবেন।

“আইন মন্ত্রণালয় থেকে আমরা ২১টা রিফর্ম করেছি। আশা করি, আমাদের পরে যে পলিটিকাল পার্টি আসবে, তারা দেশকে ভালোবেসে এগুলো ধরে রাখবেন। আমরা যে ভালো কাজগুলো করছি, এর অ্যাপ্রিশিয়েট করেন।”

আসিফ নজরুল বলেন, “বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি বিচার পাবেন; পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা তা বাধ্যতামূলক করে দিয়েছি। এখন ২০টা জেলায় চালু করেছি, (সরকারের দায়িত্ব ছেড়ে) যাওয়ার আগে ৬৪টা জেলায় চালু করব।

“আশা করি, আগামীতে এক-তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান হবে। পাঁচ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে। পরবর্তী সরকারের প্রতি অনুরোধ, আমাদের উদ্যোগগুলো অব্যাহত রাখবেন।”

অনুষ্ঠানে জানানো হয়, ই-পারিবারিক আদালতের মাধ্যমে ডিজিটাল নথি ব্যবস্থাপনা, ঘরে বসে সেবা গ্রহণ, অনলাইন শিডিউলিংয়ের মতো নানা সুবিধা মিলবে।

সেখানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জনগণের সেবার জন্য এই ই-পারিবারিক আদালতের উদ্যোগ। আজকের এই উদ্যোগ টিকিয়ে রাখতে পারলে তা বিপ্লব হবে।

“এই উদ্যোগের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগোলাম; যে নারী ও শিশুরা নির্যাতনের শিকার তাদের ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা নিয়ে আসছে। আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে, এর মধ্যে এটি ভালো দৃষ্টান্ত রেখে যাবে।”

প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এ ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরও দ্রুত সেবা দিতে সহায়তা করবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, “প্রক্রিয়াটি বিচারব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে এগিয়ে নেবে।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

রাঙামাটিতে বিজয়ী হচ্ছেন বিএনপির দীপেন

Published

on

By

রাঙামাটিতে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

প্রাথমিক তথ্যমতে, ২০৮টি কেন্দ্রে বিএনপির এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫৮৭ ভোট। বাকি কেন্দ্রগুলোর সব ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেলেও বিজয়ী হতে পারবেন না।

এ আসনে ভোটকেন্দ্র ২১৩টি। অপর প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৭৭১ ভোট। খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক ২১ হাজার ৪৯১ ভোট

Continue Reading

top1

বেসরকারি ফলে ১৬ আসনে জয়ী জামায়াত!

Published

on

By

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন চলছে গণনা। তবে অনেক আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, রাত সাড়ে ৯টা পর্যন্ত আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী দলটির ১৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ফেসবুকের পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জয়ী হওয়াদের মধ্যে রয়েছে- মোঃ শফিকুল ইসলাম (পটুয়াখালী-২); মোঃ নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩); মোঃ আমির হামজা (কুষ্টিয়া-৩); সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১); শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫); মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬); মোঃ আবুল হাসনাত (কুমিল্লা-৪); মোঃ গোলাম রব্বানী (রংপুর-৫); মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১); এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২); শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২); মোঃ আবুল কালাম আজাদ (খুলনা-৬); মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১); মোঃ সাইফুল আলম (ঢাকা-১২); মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১) এবং মোঃ আব্দুল গফুর (কুষ্টিয়া-২)।

Continue Reading

top1

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপি নির্বাচিত

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার বিপরীতে
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫৫ হাজার ৫৭৭।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি।

এখানে মোট ভোটার সংখ্যা
৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী
ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।

Continue Reading

Trending