Connect with us

top1

জকসু নির্বাচন: ভিপিসহ ৩ শীর্ষ পদে শিবিরের জয়

Published

on

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ও এজিএসপ্রার্থী মাসুদ রানা। ছবি : আমার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিন শীর্ষ তিন পদেই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরাজয় হলো।

কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

৩৮ কেন্দ্রের প্রকাশিত ফলাফল অনুযায়ী, শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭৬ ভোটে হারিয়েছেন।

ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৫ হাজার ৫৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। অর্থাৎ কুবরাকে ৩ হাজার ২৬৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন আরিফ।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। প্রতিদ্বন্দ্বী তানজিলকে ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে হারিয়েছেন শিবির প্যানেলের প্রার্থী মাসুদ।

উল্লেখ, এর আগে কয়েক দফা পেছানো ও স্থগিতের পর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্ক্ষিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে নেওয়া হয় ভোট। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ, বাড়বে না গণপরিবহনের ভাড়া: রেলমন্ত্রী

Published

on

By

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে জ্বালানি তেলের দাম না বাড়ায় ঈদে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানি ও ভাড়া নিয়ে সুখবর

মন্ত্রী জানান, জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে নিশ্চিত হওয়া গেছে যে, বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ফলে পরিবহন মালিকদের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ থাকবে না। ১৫ মার্চ থেকে দেশজুড়ে গণপরিবহনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনলাইন টিকিটিং ও রেলের সক্ষমতা

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে শেখ রবিউল আলম বলেন, “৩ মার্চ থেকে ধারাবাহিকভাবে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে রেলের সীমাবদ্ধ সক্ষমতার কারণে আমরা প্রায় ৩৬ হাজার টিকিট দিতে পেরেছি।”

অনলাইনে টিকিট বুকিংয়ের জটিলতা নিয়ে তিনি ব্যাখ্যা করেন, একটি টিকিট বুক করার পর পেমেন্টের জন্য ৫ থেকে ১৫ মিনিট সময় দেওয়া হয়। ওই সময়ে টিকিটটি ‘হোল্ড’ অবস্থায় থাকে বলে অন্য যাত্রীরা সেটি দেখতে পান না বা কিনতে পারেন না। এ কারণেই অনেক সময় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে।

ঈদ স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ

যাত্রীচাপ সামলাতে রেলের বিশেষ প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান:

রেলে নতুন করে মোট ১২৪টি কোচ যুক্ত করা হয়েছে।

মিটারগেজ লাইনে আরও ১৪টি কোচ বাড়ানো হয়েছে।

ব্রডগেজ লাইনে চালু করা হয়েছে ৫ জোড়া বিশেষ ট্রেন।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের পাশাপাশি নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশ এবং বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। মন্ত্রী বলেন, “যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বদা প্রস্তুত। তবে যাত্রীদের প্রতি অনুরোধ, সংকটের সময় কিছুটা ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করবেন।”

Continue Reading

top1

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার

Published

on

By

জাতীয় সংসদে নিরপেক্ষ ‘আম্পায়ারিং’ করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শুক্রবার (১৩ মার্চ) সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সংসদে আমরা (স্পিকারে এবং ডেপুটি স্পিকার) নিরপেক্ষ থাকব। ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার থাকে আমরাও সেরকম নিরপেক্ষ আম্পায়ারিং করব।

তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পরে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি। তাই আশা করি জনগণের সেই স্বপ্নের দেশ আমরা উপহার দিতে সক্ষম হব। একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় আমাদের লক্ষ্য।

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউটের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেওয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে।

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিনের পদত্যাগ এবং ডেপুটি স্পিকার শামসুল হক হত্যা মামলায় কারাগারে থাকায় সংসদে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জামায়াতসহ সব সংসদ সদস্যদের সম্মতিতে খন্দকার মোশাররফ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।

এরপর অধিবেশনে নতুন স্পিকার হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। এতে সমর্থন করেন হুইপ রাকিবুল ইসলাম। পরে অন্য কোনো প্রার্থী না থাকায় কণ্ঠভোটে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন।

Continue Reading

top1

সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

Published

on

By

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মির্জা আব্বাসকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স বিকাল ৩টায় ঢাকায় অবতরণ করবে। সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে সন্ধ্যা ৬টায়।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

Continue Reading

Trending