Connect with us

ফিচার

জন্মনিয়ন্ত্রণে যে কুসংস্কার!

Published

on

ডাঃ মাহমুদা মিতু

স্থায়ী ভাবে জন্মনিয়ন্ত্রণ হারাম হলেও ইসলাম আপনাকে ১০ বছর মেয়াদি জন্মনিয়ন্ত্রণের ও অনুমতি দেয়। হাসপাতালে একদল মানুষকে কোনভাবেই জন্মনিয়ন্ত্রণে রাজী করানো যায় না। অথচ সিজারের সময় পেট খুলে দেখা যায় ভিতরের অবস্থা মারাত্মক খারাপ। অথবা পুরা প্রেগ্ন্যাসির টাইমে রক্তশূন্যতা অপুষ্টিতে ভুগে একটা আধামরা অপুষ্ট বাচ্চা জন্ম দিচ্ছে তাও তারা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে নানা কুসংস্কারে ডুবে থাকে। ইসলামের মতো এতো সুন্দর ধর্মের নিয়মকানুন পৃথিবীতে আছে কিনা জানিনা। যে হারে সিজার বাড়ছে এতে পরবর্তীতে আমার ধারণা উলামায়ে একরামরা ৪ /৫ সিজারের পরে লাইগেশনেও একমত হতেও পারে। জাস্ট ধারণা এবং প্রয়োজন থেকে বললাম।

হয়তো কোন ডাক্তার মায়েদের কন্ডিশন বোঝালে তারাও বুঝবেন। কারণ সময়ের সাথে পরিবেশের সাথে ইসলামের অনেক নিয়ম ও চেঞ্জ হয়েছে। না হলেও কোন দরকার নেই স্থায়ী পদ্ধতির, জাস্ট ১০,২০,৩০ বছর ও ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবেন। ইউটিউবে শায়েখ আহমদ উল্লাহ হুজুরের ভিডিও দেখে নিতে পারেন।

এত কথা বলার উদ্দেশ্য হলো- দেশে এমন একদল মানুষ বাচ্চা ধারণ করছেন যাদের শারিরীক অবস্থা এবং আর্থিক অবস্থা মারাত্মক শোচনীয়। এটা একটা দেশের জন্য দেশের মানুষের জন্য ক্ষতিকর। এরাই নানা রকম খারাপ কার্যকর্মে জড়িয়ে পড়ছে। দেশে অন্যায় বাড়ছে। আর যাদের বাচ্চা পালন কিংবা শিক্ষিত করার স্বামর্থ্য আছে তারা কম বাচ্চা নিচ্ছে। মায়েদের শারিরীক অবস্থা এতটাই খারাপ এসব শ্রেণির মায়েরা অনেকেই মারাত্মক রক্তশূন্যতা সহ নানা রকম রোগে ভুগছে।

আর প্রত্যেকের একই কথা- “নিতে চাইনি ভুলে হয়ে গেছে”। একটা বাচ্চা সিজারের এক বছরের মাথায় আর একটা বাচ্চা এসে যাওয়া সেই মা এবং বাচ্চার জন্য কতটা ঝুঁকিপূর্ণ। মা তো দাড়াঁনোরই সময় পেলোনা। সাথে যে বাচ্চা বুকের দুধ খাচ্ছে আর যে এসে খাবে সেও এটেনশন পেলো না। বাচ্চা নিয়ে প্লান জরুরি। একটা সুস্থ বাচ্চা সুস্থ সমাজ এবং সুস্থ পরিবার দেয়। পরিবারের শান্তির উৎস হয়। বাচ্চা আপনি ৫ টা নেন আপত্তি করার অধিকার আল্লাহ দেননি। কিন্তু আপনাকে মানুষের সাফারিংস দেখে সতর্ক না করলে , প্লানিং না শিখালে, তার জন্য আমি দায়ী থাকতেও পারি। দয়া করে নিজেকে প্রিপেয়ার করে সন্তান ধারণ করুন। ভুলে হয়ে গেছে এই চলমান প্রথা থেকে বেরিয়ে আসুন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফিচার

রমজান এলেই কুমড়ার বেগুনি, কাঁঠালের বার্গারের মতো রেসিপি দিতেন যিনি

Published

on

By

রমজান আসলেই যেখানে অন্যান্য দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা হয়, সেখানে বাংলাদেশে প্রতিবছর রমজান উপলক্ষে জিনিশপত্রের দাম কয়েকগুণ বৃদ্ধি পায়। প্রতিবছরের মতো এবারও বেড়েছে লেবুর দাম, বেগুণের দাম ও সাধ্যের বাইরে। 

আওয়ামী সরকারের আমলেও নিত্যপণ্যের এমন উচ্চমূল্য দেখা গেছে। তবে সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি সহানুভূতিশীল তো হন নি, বরং সবজির দাম বাড়লে দিতেন বিকল্প পরামর্শ। শেখ হাসিনার এমন উদ্ভট রেসিপি দেখে তখন নেটিজেনরা তাকে ডাকতেন “রেসিপি আপা” নামে।

২০২০ সালের রমজানে বেগুনের দাম বেশি থাকায় তিনি সংসদে বলেছিলেন, “বেগুন দিয়ে বেগুন না খেয়ে অন্যান্য কম দামী সবজি দিয়ে বেগুন খাওয়ার জন্য।” 

তিনি আরও বলেন, “মিষ্টি কুমড়া দিয়েও অনেক সুস্বাদু বেগুনী বানানো যায় এবং তারা নাকি এভাবেই খায়।” এদিকে মাংসের দাম বাড়ার সময় তিনি মাংসের পরিবর্তে কাঁঠাল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

২০১৯ সালে পেঁয়াজের দাম বেড়ে গেলে তিনি বলেছিলেন, “পেঁয়াজ ছাড়াও রান্না হয়।” তিনি আরও বলেন, “তিনি পেঁয়াজ ছাড়াই রান্না করেন।” বর্ষাকালে কাঁচামরিচের দাম বাড়লে তিনি বলেছিলেন, কাঁচা মরিচ সস্তায় পাওয়া গেলে শুকিয়ে রাখতে এবং পরে সেই শুকনা মরিচে পানি ছিটিয়ে ব্যবহার করতে। 

ডিমের দাম বাড়ার সময় তিনি বলেন, “ডিম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন ভালো থাকবে।”

এদিকে এবারের রমজানেও নিত্যপণ্যের দামে স্থিতি আসেনি। শীতের সবজি পুরোপুরি বাজার থেকে ওঠেনি, তবে দাম বেশি। ঢাকার কারওয়ান বাজারে ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০-৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারে তিন ধরনের লেবু বিক্রি হচ্ছে। ছোট আকারের এক হালি ৬০ টাকা, মাঝারি ৮০ টাকা এবং বড় সাইজের ৪টি ৯০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল এই তিন ধরনের লেবু ১০০ থেকে ১২০ টাকা দামে বিক্রি হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে এক হালি লেবুর দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে।

বেগুনের দাম কিছুটা কমলেও এখনও ১০০ টাকার বেশি। মোটা কালো লম্বা বেগুন ১০০ থেকে ১২০ টাকা কেজি এবং লম্বা কালো চিকন বেগুন ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনি তৈরিতে চিকন বেগুনের চাহিদা বেশি থাকায় এর দাম তুলনামূলক বেশি। রোজা শুরুর আগে চিকন বেগুনের তুলনায় মোটা বেগুনের দাম বেশি ছিল।

কাঁচামরিচের দামও দিনে ৬০ থেকে ৮০ টাকা কমে ১২০ থেকে ১৪০ টাকা কেজি হয়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচামরিচ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু, প্রতি কেজি ২০ টাকা। কোথাও কোথাও ভ্যানে ৬ কেজি আলু ১০০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৮০ টাকা এবং ধুন্দুল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০-৫০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, শিম ৭০-৮০ টাকা এবং শালগম ৪০-৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

Continue Reading

ফিচার

আজ প্রিয়জনকে মনের কথা জানানোর দিন

Published

on

By

ভালোবাসা কখনও হঠাৎ করে আসে না। ধীরে ধীরে অজান্তেই মানুষের হৃদয়ের ভেতরে জায়গা করে নেয়। একদিন দেখা হয়, আরেকদিন কথা হয়, তারপর অদ্ভুত এক টান তৈরি হয়, যার নামই ভালোবাসা। কিন্তু ভালোবাসা মনে জন্মালেই কি তা সম্পূর্ণ হয়?

ভালোবাসা পূর্ণতা পায় তখনই, যখন মনের গভীর অনুভূতিগুলো প্রিয় মানুষটির কাছে পৌঁছে যায়। আর সেই অনুভূতিগুলো প্রকাশ করার জন্যই যেন ভালোবাসা সপ্তাহের সবচেয়ে সাহসী দিনটি প্রপোজ ডে।

আজ ৮ ফেব্রুয়ারি, প্রপোজ ডে। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত প্রতিটি দিনের আলাদা আলাদা অর্থ রয়েছে। ধারণা করা হয়, ভালোবাসা প্রকাশের একটি নির্দিষ্ট দিন রাখার ভাবনাটি আধুনিক যুগের তরুণ সমাজের মধ্য থেকেই জনপ্রিয়তা পায়। যদিও ভালোবাসা জানানোর ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন, তবে প্রপোজ ডে নামক নির্দিষ্ট দিনের প্রচলন মূলত বিংশ শতাব্দীর শেষভাগে পশ্চিমা বিশ্বে শুরু হয়। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যম, সিনেমা ও জনপ্রিয় সংস্কৃতির মাধ্যমে এটি বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। আজ বাংলাদেশসহ উপমহাদেশের তরুণদের মধ্যেও দিনটি আবেগ আর রোমান্টিকতায় উদযাপিত হচ্ছে।

প্রপোজ ডে মানে শুধু হাঁটু গেড়ে বসে গোলাপ হাতে প্রস্তাব দেওয়া নয়। প্রপোজ ডে মানে নিজের বুকের ভেতরে জমে থাকা অনুচ্চারিত অনুভূতিগুলোকে সাহস করে শব্দে রূপ দেওয়া।

“আমি তোমাকে ভালোবাসি” এই তিনটি শব্দ উচ্চারণ করতে অনেকের বুক কেঁপে ওঠে। ভয় হয়, যদি প্রত্যাখ্যাত হই? যদি সম্পর্ক বদলে যায়? যদি প্রিয় মানুষটি দূরে সরে যায়? অথচ না বলা অনুভূতিগুলোই অনেক সময় সারাজীবনের আফসোস হয়ে থেকে যায়।

ভালোবাসা প্রকাশের জন্য কোনো নিখুঁত সময় আসে না। সময়কে নিখুঁত বানাতে হয় আমাদেরই। প্রপোজ ডে সেই সুযোগ এনে দেয়, যেদিন নিজের মনের কথা বলা যেন সামাজিকভাবেই স্বীকৃত। যারা অনেক দিন ধরে কাউকে ভালোবাসছেন, অথচ সাহস করে বলতে পারছেন না, তাদের জন্য আজকের দিনটি হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। হয়তো একটুখানি সাহসেই বদলে যেতে পারে দুটি মানুষের ভবিষ্যৎ।

প্রপোজের জন্য দামি উপহার, বড় রেস্টুরেন্ট বা আলোক-ঝলমলে আয়োজনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল অনুভূতির সত্যতা। কখনও নিরিবিলি কোনো বিকেলে, কখনও আকাশভরা তারার নিচে, কখনও আবার খুব সাধারণ একটি মুহূর্তেই বলা যায় মনের কথা। একটা চিঠি, একটা ছোট্ট নোট, কিংবা ফোনের পর্দায় লেখা কয়েকটি আন্তরিক লাইন, এসবই হতে পারে ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম। শব্দ যদি হৃদয় থেকে আসে, তাহলে তা প্রিয়জনের হৃদয় স্পর্শ করবেই।

যারা ইতোমধ্যেই সম্পর্কে আছেন, তাদের জন্যও প্রপোজ ডে নতুন করে ভালোবাসা প্রকাশের সুযোগ। সম্পর্কের ভিড়ে অনেক সময় অনুভূতিগুলো বলা হয়ে ওঠে না। অভিমান, ব্যস্ততা আর দৈনন্দিন জীবনের ক্লান্তিতে ভালোবাসার কথাগুলো চাপা পড়ে যায়। আজকের দিনে আবারও প্রিয় মানুষটির চোখের দিকে তাকিয়ে বলা যায়, “তোমাকে পেয়ে আমার জীবনটা সুন্দর।” এমন ছোট্ট স্বীকারোক্তিই সম্পর্কে নতুন উষ্ণতা এনে দেয়।

যদি কাউকে ভালোবাসেন, তবে নিজের অনুভূতিগুলো আর আটকে রাখবেন না। হয়তো প্রিয় মানুষটিও অপেক্ষা করছে আপনার কথার। আজকের প্রপোজ ডে হোক আপনার জীবনের সেই দিন যেদিন সাহস করে মনের কথা বলে ফেলা যায়।

Continue Reading

জাতীয়

ভিন্ন আবহে শুরু ভাষা আন্দোলনের মাস, নেই বইমেলার আমেজ

Published

on

By

শুরু হয়েছে বাঙালির ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। তবে এবার ফেব্রুয়ারি মাসের শুরুটা ব্যতিক্রম। দীর্ঘদিনের ধারাবাহিকতা ভেঙে ভাষার মাসের প্রথম দিনে শুরু হচ্ছে না “অমর একুশে বইমেলা”। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বইমেলা।

প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই ভাষা আন্দোলনের স্মরণে নানা কর্মসূচির পাশাপাশি বইমেলার আয়োজন বাঙালির সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর বইমেলার মিলিত আবহেই সাধারণত শুরু হয় ভাষার মাস। এবার সেই পরিচিত চিত্র অনুপস্থিত।

ফেব্রুয়ারি বাঙালির কাছে শুধুই একটি মাস নয়। এটি আত্মত্যাগ, প্রতিবাদ ও ভাষাভিত্তিক পরিচয় অর্জনের মাস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গের মধ্য দিয়ে বাঙালির জাতীয় জীবনে প্রতিষ্ঠিত হয় মাতৃভাষার অধিকার। যারা সেদিন শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই পুরো মাসজুড়ে নানা কর্মসূচি পালিত হয়।

ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালে। ওই বছর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।

ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই। ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল, গণপরিষদের সভাপতি ও মুসলিম লিগের সভাপতি মোহাম্মদ আলি জিন্নাহ ঘোষণা দেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনও ভাষা নয়।’ একই বক্তব্য তিনি কার্জন হলেও দেন। সেখানে উপস্থিত কয়েকজন ছাত্র ‘না’ ‘না’ বলে প্রতিবাদ জানান। পরে একদল ছাত্র জিন্নাহর কাছে স্মারকলিপি দিয়ে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানান। এর মধ্য দিয়েই রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা ঘটে।

এর আগে ১৯৪৭ সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও অধ্যাপক গড়ে তোলেন তমদ্দুন মজলিস। রাষ্ট্রভাষা প্রশ্নে সভা-সমাবেশ ও আলোচনার মাধ্যমে সংগঠনটি আন্দোলনকে সংগঠিত করে তোলে। পাশাপাশি গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যা আন্দোলনকে আরও বিস্তৃত করে।

১৯৪৮ সালের ২ মার্চ তমদ্দুন মজলিস, গণআজাদী লীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফজলুল হক হলে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ওই দিনই ১১ মার্চ সারা পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মঘট চলাকালে শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদসহ ৬৯ জনকে গ্রেফতার করা হলে ঢাকায় ১৩ থেকে ১৫ মার্চ ধর্মঘট পালিত হয়।

ভাষা আন্দোলনের ধারায় নতুন উত্তেজনা তৈরি হয় ১৯৪৮ সালের শেষ দিকে। করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে তৎকালীন শিক্ষামন্ত্রী ফজলুর রহমান বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দেন। পরের বছর ১২ ফেব্রুয়ারি পেশোয়ারে অনুষ্ঠিত শিক্ষা উপদেষ্টা বোর্ডের সভায় তিনি বাংলা হরফ বাতিল করে আরবি হরফ প্রবর্তনের ঘোষণা দেন। এর প্রতিবাদে ১৯৪৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা প্রতিবাদ সভা করেন এবং বাংলা হরফ রক্ষার আন্দোলন জোরদার করেন।

ক্রমেই বাংলাভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দানা বাঁধে। আন্দোলন দমনে সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকা মেডিক্যাল কলেজ এলাকায় পুলিশের গুলিতে সালাম, জব্বার, রফিক, বরকত, শফিকসহ আরও অনেকে শহীদ হন।

রক্তের বিনিময়ে অর্জিত ভাষার অধিকার বাঙালিকে আর্থ-সামাজিক ও রাজনৈতিকভাবে নতুন পথ দেখায়। সেই পথ ধরেই এগিয়ে যায় স্বাধিকার আন্দোলন, যার পরিণতিতে ১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

i

Continue Reading

Trending