Connect with us

top3

জবি শিক্ষার্থীদের সঙ্গে ট্রাফিক সহায়তাকারীদের সংঘর্ষ, আহত ৭

Published

on

ডেস্ক নিউজ  

পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন নারী শিক্ষার্থীসহ সাতজন শিক্ষার্থী এবং ট্রাফিক পুলিশের সহকারী সার্জেন্ট ও ট্রাফিক সহায়তাকারীদের দ্বারা মারধরের ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— তালহা, আল–আমিন, সোহেল, চৈতি আলম, মোহন খন্দকার, সোহান প্রামাণিক এবং আল–আমিন। গতকাল রবিবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে মাগুরাগামী সাদ সুপার নামের একটি বাস জবির শিক্ষার্থীদের নিয়ে দয়াগঞ্জ মোড়ে সিগনালে থামে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার ফলে তারা সবাই বাড়িতে ফিরছিলেন। এসময় কিছু শিক্ষার্থী যানজট দূর করার জন্য বাস থেকে নামলে দায়িত্বে থাকা তিনজন ট্রাফিক সহায়তাকারী তাদের পরিচয় জানতে চান। শিক্ষার্থীরা জবির সদস্য হিসেবে পরিচয় দিলে, সহায়তাকারীরা তাদেরকে অশালীন ভাষায় তাঁদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে, তারা শিক্ষার্থীদের পুলিশ বক্সে নিয়ে গিয়ে লাঠিপেটা করেন বলে অভিযোগ করেন তারা। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা দয়াগঞ্জ ট্রাফিক পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে, পরে পুলিশ ও সেনা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শিক্ষার্থী তালহা আহমেদ বলেন, আমরা বাস ছেড়ে দেওয়ার জন্য ট্রাফিক সদস্যদের কাছে অনুরোধ করি। তারা ক্ষিপ্ত হয়ে আমাদের কয়েকজনকে মারধর করে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান প্রামাণিক বলেন, জুনিয়রদের মারধরের খবর পেয়ে বক্সে গেলে আমাকে ভিতরে নিয়ে লাঠিপেটা করা হয়। আমার কপাল ফেটে যায়।

এ বিষয়ে গ্যান্ডেরিয়া থানার ওসি গোলাম মর্তুজা জানান, শুরুতে আটক করা ট্রাফিক সহায়তাকারীদের পরে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তার কারণে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়নি।

ওয়ারী বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথাকাটাকাটির পর হাতাহাতি হয়, পরে শিক্ষার্থীরা পুলিশ বক্স ঘেরাও করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং চারজনকে আটক করি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

পরীক্ষার হলে এআই ব্যবহার, পরীক্ষার্থী বহিষ্কার

Published

on

By

বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর মেলানোর সময় এক পরীক্ষার্থীকে আটক করে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. হিজবুল্লাহ ইসলাম অভি।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওই শিক্ষার্থীর আচরণে সন্দেহ করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাইয়ে দেখা যায়, তিনি মোবাইলের মাধ্যমে গুগল জেমিনি ব্যবহার করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিলেন। পরে তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বরদাস্ত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হয়েছে।

এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৮০১ জন। উপস্থিতির হার ছিল ৭২ দশমিক ২৫ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Continue Reading

top3

পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে

Published

on

By

সবার চোখ এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। যুদ্বিবিরতি চুক্তির স্থায়ী সমাধানে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধিদল। আসন্ন এই বৈঠকের ওপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যে শান্তি।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। গতকাল শুক্রবারই তিনি ও তার দল পাকিস্তানে পৌঁছেছে। তবে গালিবাফের পাকিস্তান যাত্রার একটি ছবি এখন আলোচনার কেন্দ্রে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিমানের ফাঁকা বিভিন্ন আসনে সাজিয়ে রাখা হয়েছে দেশটিতে মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।

তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইরানের পার্লামেন্ট স্পিকারের এমন পোস্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Continue Reading

top3

ইসরায়েলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত

Published

on

By

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এ তথ্য জানায়।

প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর বিবিসি।

এর আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। শুক্রবার (১০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানান তিনি।

এদিকে বৈঠকের দিন ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে।

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন।

ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইরান এটাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও ইসরায়েল বলছে, লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়।

Continue Reading

Trending