Connect with us

আন্তর্জাতিক

জান্তাশাসিত মিয়ানমারে পাঁচ বছর পর নির্বাচন, চলছে ভোটগ্রহণ

Published

on

দীর্ঘ ৫ বছর পর জান্তাশাসিত মিয়ানমারে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে।

মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনের বরাতে এএফপি জানিয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রবিবার স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিট) থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা- উভয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

মিয়ানমারে এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। সেই নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছিল গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

কিন্তু ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি

Published

on

By

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির রাজধানীতে নেই। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানে নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে ইরানের ওই কর্মকর্তা এই তথ্য জানালেন। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এই হামলাকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে।

ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অন্যেদিকে আজ সকালে এক বিবৃতিতে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলজুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

Continue Reading

top3

ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা ঘোষণা

Published

on

By

ইসরায়েলজুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।

এর আগে ইরানের রাজধানী তেহরানে শনিবার সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইরানি মিডিয়া জানিয়েছে, তেহরানে তিনটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।

Continue Reading

top2

দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

Published

on

By

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্লাত এবং ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিকবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। যদিও প্রতিদিনের চলমান এই হামলায় বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে।

আল জাজিরার বরাতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কারণ বেশিরভাগ হামলা বন ও পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গায় চালানো হয়েছে। তবে দক্ষিণ লেবাননের আকাশে এখনও ইসরায়েলি সামরিক বিমান উড়তে দেখা যাচ্ছে।

লেবাননের আল-মায়েদিন চ্যানেল নিশ্চিত করেছে যে, ইসরায়েলি যুদ্ধবিমান ইকলিম আল-তুফাহর উচ্চভূমি লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালিয়েছে। এদিকে, হিজবুল্লাহর আল-মানার টিভি জানিয়েছে, মারকাবা শহরে ইসরায়েলি ‘কোয়াডকপ্টার’ ড্রোন থেকে তৃতীয়বারের মতো বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করা হয়েছে।

গত বৃহস্পতিবারের (২৬ ফেব্রুয়ারি) এই হামলায় লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি একজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নিহত ব্যক্তি ১৬ বছর বয়সী এক সিরীয় কিশোর, যার নাম হোসেন মহসিন আল-খালাফ। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২৭ জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল লেবাননে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং প্রায় ১৭ হাজারের মানুষ আহত হয়েছে। গত সপ্তাহেও বেকা উপত্যকা এবং সিডন শহরের কাছে আইন আল-হিলওয়াহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। ইসরায়েল এখনও লেবাননের কিছু অংশ দখল করে রেখেছে, যা সীমান্ত এলাকার গ্রাম পুনর্গঠন এবং বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরাকে বাধাগ্রস্ত করছে।

লেবানন সরকার জানিয়েছে, তারা লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি প্রায় সম্পন্ন করেছে এবং দ্বিতীয় ধাপের জন্য আরও চার মাস সময় প্রয়োজন। তবে হিজবুল্লাহ এটি প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির নিরস্ত্রীকরণ শর্ত কেবল নদীর দক্ষিণ অঞ্চলের জন্য প্রযোজ্য। গোষ্ঠীটি আরও স্পষ্ট করেছে যে, ইসরায়েল যতক্ষণ লেবানন আক্রমণ ও দখল করে রাখবে ততক্ষণ তারা অস্ত্র সমর্পণ করবে না।

এদিকে আজ সকালে ইরানেও আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল জাজিরা

Continue Reading

Trending