Connect with us

top2

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

Published

on

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দল থেকে ৩৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন। এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজনও রয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়জিত অনুষ্ঠানে যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। 

যোগদান অনুষ্ঠান থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রার্থীর পক্ষে গণমিছিল করা হয়।

মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান মাহমুদ বান্নাহ প্রমুখ।

এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা দলে দলে ১১ দলীয় জোটে যোগ দিচ্ছেন। ভোটের দিনও শাপলা কলিতে ভোট দিয়ে হাজার হাজার বিএনপির লোক আমাদের সঙ্গে যোগ দেবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

বাংলাদেশে নির্বাচনের আগে অপতথ্যের ‘বন্যা’, বেশির ভাগের উৎস ভারত

Published

on

By

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে সামাজিক মাধ্যমে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে। বিশ্লেষক ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর মতে, এই অপপ্রচারের বড় অংশের উৎস প্রতিবেশী ভারত, যা ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

নির্বাচন সামনে রেখে ভুয়া ছবি ও ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়েছে। এআই দিয়ে তৈরি এসব কনটেন্ট সাধারণ মানুষের জন্য শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

অপপ্রচারের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে সংখ্যালঘু নির্যাতনের দাবি। ‘হিন্দু গণহত্যা’ হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিপুল পরিমাণ পোস্ট ছড়ানো হচ্ছে। তবে পুলিশের তথ্য অনুযায়ী, সংখ্যালঘুদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার একটি সীমিত অংশই সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত।

আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্যে দেখা গেছে, এ ধরনের অধিকাংশ পোস্ট ভারতভিত্তিক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে। ইউটিউব, ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে এআই-তৈরি ভিডিও ও কনটেন্ট ছড়িয়ে পড়লেও সেগুলোর খুব কম ক্ষেত্রেই সতর্কতামূলক লেবেল রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন ব্যবহারের হার বেশি হলেও তথ্য যাচাইয়ের সচেতনতা এখনও কম। ফলে প্রযুক্তিনির্ভর অপতথ্যের বিরুদ্ধে লড়াই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তারা আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে অপতথ্য মোকাবিলার চেষ্টা করছে, তবে প্রতিদিন বিপুল নতুন কনটেন্টের কারণে কাজটি কঠিন হয়ে পড়ছে।

Continue Reading

top2

৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ প্রার্থী

Published

on

By

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। ১২ হাজার ৩৮৫ জনকে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। বর্তমান কমিশনের লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ে ফলাফল প্রস্তুত করা, যাতে চাকরিপ্রার্থীদের দীর্ঘসূত্রতার কবলে পড়তে না হয়।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব নেওয়ার পর বিসিএসের পুরো প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী আধুনিক ওএমআর (OMR) প্রযুক্তির সহায়তায় নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন শেষ করে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। পিএসসি জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত সময়ের মধ্যে দেশ সেবায় যুক্ত করতেই কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম চলছে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীরা এখন ক্যাডার পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রাখা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সংবাদ

Continue Reading

top2

বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ

Published

on

By

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পারশুন গ্রামে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, সোমবার রাতে পারশুন গ্রামের আব্দুল আজিজের বাড়িতে কয়েকজনের সন্দেহজনক সমাগম দেখে তারা সেখানে যান। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলালসহ জামায়াতের কয়েকজন নেতাকর্মী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। পরে বিএনপির নেতাকর্মীরা বেলালসহ দুজনকে আটক করে বুড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই জামায়াতের প্রায় দুই শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ রানার বাড়িতে হামলা চালায়। হামলায় মাসুদ রানা ও তার ভাইকে বেধড়ক মারধর করা হয় এবং আটক থাকা দুজনকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

এ সময় মাসুদ রানার বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ হামলার অভিযোগ অস্বীকার বলেন, আমাদের পক্ষ থেকে কোনো হামলার ঘটনা ঘটেনি। বরং বিএনপির নেতাকর্মীরাই আমাদের কর্মী গালিবকে মারধর করে আহত করেছে। মিথ্যা অভিযোগ তুলে আমাদের দুই কর্মীকে আটক রেখে নির্যাতন করা হয়েছে।

বিএনপির প্রার্থী মোশারফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের উপস্থিতিতে কীভাবে এমন হামলার ঘটনা ঘটল, তা আমাদের বোধগম্য নয়। এভাবে পরিস্থিতি চলতে থাকলে ভোটের দিন পরিস্থিতির চরম অবনতি হবে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোনো পক্ষই মামলা করেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

Trending