Connect with us

top2

ডায়াবেটিসে বেশি আক্রান্ত শহরের কর্মজীবীরা

Published

on

বছরখানেক ধরে ডায়াবেটিসে ভুগছেন বেসরকারি একটি ব্যাংকের কর্মী জুয়েল রানা। তবে আক্রান্ত হলেও শুরুতে বুঝতে পারেননি ৩৬ বছর বয়সী এই যুবক। কোনো কারণ ছাড়াই শুকিয়ে যাচ্ছিলেন, সব সময় অবসাদে ভোগেন। গত ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা করালে জুয়েলের ডায়াবেটিস শনাক্ত হয়।

বেসরকারি এই চাকরিজীবী জানান, অফিসে প্রায়ই সময় বসে থাকা হয়। ডেস্কে সব কাজ করায় তেমন হাঁটাচলা করা হয় না। প্রায় এক বছর ধরে শরীর খুবই খারাপ লাগছিল। মেডিসিনের ডাক্তারও দেখিয়েছি। হঠাৎ হার্ট অ্যাটাক (হৃদরোগ) করলে হাসপাতালে নিলে চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিসের পরীক্ষাও করা হয়। সেখানেই ডায়াবেটিস শনাক্ত হয়।

শুধু জুয়েল নন; দেশে কর্মজীবীদের মাঝে উদ্বেগজনক হারে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু বেশি জটিলতা দেখা না দিলে এবং পরীক্ষা না করানোর ফলে শরীরে সংক্রমণ অজানাই থেকে যাচ্ছে আক্রান্তদের।

গবেষণা বলছে, দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছেন। কিন্তু প্রকৃত সংখ্যা দ্বিগুণের বেশি হতে পারে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হলেও ৫০ ভাগই জানেন না। অন্য কোনো রোগের চিকিৎসা করাতে গিয়ে ডায়াবেটিস শনাক্ত হচ্ছে। এসব আক্রান্তের মাঝে প্রায় ২৫ শতাংশই কর্মজীবী।

ডায়াবেটিস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক পাঠান বলেন, ২০৩০ সালের মধ্যে সরকার ৮০ ভাগ রোগীকে নির্ণয়ের আওতায় আনতে চায়। একই সঙ্গে ৮০ ভাগ ডায়াবেটিস রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং টাইপ-১ ডায়াবেটিসের শতভাগ রোগীর কাছে ইনসুলিন ও অন্যান্য সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। কিন্তু এজন্য যে পদক্ষেপ দরকার, তাতে ব্যাপক ঘাটতি রয়েছে।

ডা. ফারুক বলেন, এখন শহরের প্রতিটি কর্মস্থলে হাঁটাচলা করার মতো অবস্থা নেই। সবসময় কাজের চাপে থাকতে হয়। বড় কোনো সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেই দেখা যায় তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

এমন বাস্তবতায় আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছরের প্রতিপাদ্য— ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুনু।’

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়ে সাম্প্রতিক মাঠপর্যায়ে কোনো গবেষণা নেই। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে, বাংলাদেশে ২০১৯ সালে ডায়াবেটিস রোগী ছিল ৮৪ লাখ। বর্তমানে এই সংখ্যা ১ কোটি ৩৮ লাখের মতো বলে ধারণা করা হয়। যাকে মহামারিরূপে দেখছেন চিকিৎসকরা।

দেশে ডায়াবেটিস শনাক্ত ও চিকিৎসায় জাতীয় পর্যায়ে কাজ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)। গত বছর সারা দেশে ৬৫ লাখ রোগী চিকিৎসা নিয়েছেন বাডাসের পরিচালিত চিকিৎসাকেন্দ্রগুলোতে, যা দশ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। বাডাস বলছে, শহরের কর্মজীবীদের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ ডায়াবেটিসে ভুগছেন। প্রতিনিয়ত এই হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের গবেষণা বলছে, প্রাপ্ত বয়স্কদের প্রতি ১০ জনে একজন টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন। শিশুদের মধ্যে এই হার ১৫ জনে একজন।

প্রাথমিকভাবে উপসর্গ না থাকায়, জটিলতা শুরু হলেই কেবল চিকিৎসা শুরু করছেন বেশিরভাগ রোগী। আর অর্ধেকই জানেন না তারা ডায়াবেটিসে ভুগছেন। আক্রান্তের এমন ভয়াবহ চিত্রের পেছনে রয়েছে অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাবারের নিয়ম না থাকা, আচরণগত পরিবর্তন, কায়িক পরিশ্রম না করা এবং ডিভাইসের মাত্রাতিরিক্ত ব্যবহার।

সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের প্রকল্প পরিচালক চিকিৎসক বিশ্বজিৎ ভৌমিক বলেন, ‘বিশ্বজুড়েই ডায়াবেটিসের রোগী বাড়ছে। তবে তা বাংলাদেশের মতো এতটা দ্রুত নয়। আমাদের কাজের পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়। আট ঘণ্টা অফিসে থাকলেও নড়াচড়া করার মতো অবস্থা নেই। আবার যেসব খাবার আমরা খাই তা একদিকে অস্বাস্থ্যকর, অন্যদিকে সঠিক সময়ে খাওয়া হয় না। সবচেয়ে বড় ব্যাপার হলো কর্মক্ষেত্রে মানসিক চাপ, বিষণ্ণতা, অবসাদ। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত এসবের মধ্য দিয়ে যেতে হয়। ফলে উচ্চ রক্তচাপ বাড়ে ও দ্রুত ডায়াবেটিস দেখা দেয়।’

তিনি আরো বলেন, ‘ক্রমেই শহর ও গ্রামের রোগীর মধ্যে পার্থক্য কমে আসছে। কিন্তু শহরের কর্মজীবীদের মাঝে প্রকোপ খুবই উদ্বেজনক। এজন্য অফিসে কিছু সময় বিরতি দেওয়া, স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা এবং বছরের একটা সময় বিনোদন ছুটি নিশ্চিত করা গেলে অবস্থার উন্নতি সম্ভব। ইতোমধ্যে আমরা এটি নিয়ে কাজ করছি।’

ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাডাস। এতে জানানো হয়, শহরের খেলার মাঠ এখন নেই বললেই চলে। ফুটপাতে হাঁটার মতো জায়গা নেই, অলিগলিতে শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কোনো খেলার মাঠ নেই। রাষ্ট্র তা দেখেও ব্যবস্থা নেয় না। আবার অফিসগুলোতেও টানা কাজ করতে হয়। আর এতে করেই উদ্বেজনকহারে বিস্তার ঘটছে ডায়াবেটিসের।

বাডাসের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ‘ডায়াবেটিস সবসময়ই প্রতিরোধযোগ্য ব্যাধি। কিন্তু আমরা নেতিবাচক কাজকে যতটা দ্রুত প্রচার করি, ততটা গুরুত্ব দেই না ভালো কাজকে। তরুণরাও এখন হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। যার বড় কারণ ডায়াবেটিস। কর্মপরিবেশের কারণে শহরের কর্মজীবীদের মাঝে এর প্রকোপ ক্রমাগত বাড়ছে। কাজেই এখনই সচেতন হওয়া জরুরি।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের

Published

on

By

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও মূল কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকায় দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে পারেনি।

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকে তেহরানের পক্ষ থেকে মোট ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের নিজস্ব কিছু প্রস্তাব দেয়। কিছু বিষয়ে অগ্রগতি হলেও তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ থেকেই যায়, যার কারণে চূড়ান্ত চুক্তি সম্ভব হয়নি। তবে ঠিক কোন তিনটি ইস্যু—তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অন্যতম বড় মতবিরোধের বিষয় ছিল হরমুজ প্রণালি। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের শর্ত না মানে, তাহলে এই গুরুত্বপূর্ণ জলপথের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।

আরেকটি বড় ইস্যু ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত। যুক্তরাষ্ট্র চায় ইরান এই মজুত ত্যাগ করুক, কিন্তু তেহরান এতে রাজি নয়। ফলে এই বিষয়টিও আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়ায়।

এছাড়া পারমাণবিক অস্ত্র ইস্যুতেও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের প্রতিশ্রুতি দিতে রাজি না হওয়ায় আলোচনা ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি, ইউরেনিয়াম মজুত ও পারমাণবিক কর্মসূচি এই তিনটি ইস্যু দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু। তাই এসব বিষয়ে সমঝোতা না হলে ভবিষ্যতেও আলোচনায় অগ্রগতি কঠিন হবে।

দীর্ঘ আলোচনা সত্ত্বেও বড় ধরনের অচলাবস্থা থেকেই গেছে। ফলে যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা নিয়ে যে আশা তৈরি হয়েছিল, তা আপাতত অনিশ্চয়তায় রয়ে গেল।

Continue Reading

top2

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

Published

on

By

ইরানের সঙ্গে চলমান আলোচনায় পারমাণবিক কর্মসূচিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, এই আলোচনায় কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই এবং মূল লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে রওনা হওয়ার আগে উড়োজাহাজে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কী বার্তা দিয়েছেন- এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি।’

পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলে যারা রয়েছেন

ইরানের সঙ্গে আলোচনা এক দফাতেই শেষ হবে নাকি আরও দীর্ঘমেয়াদি হবে- এ বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি। বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আপনাদের কোনো ব্যাকআপ পরিকল্পনার প্রয়োজন নেই।’

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘একটি ভালো চুক্তি মানে-ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’ একই সঙ্গে তিনি দাবি করেন, তার মতে ইরানে ইতোমধ্যে এক ধরনের ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে।

এ সময় ট্রাম্প আরও বলেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায়ের পরিকল্পনা করছে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এমনটা হতে দেব না।’

সূত্র : বিবিসি

Continue Reading

top2

বিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Published

on

By

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস এবং ইউরোপের দেশ আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এতে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ইউরোপিয়ান কোনো দলের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড এ দুটি ম্যাচে খেলাবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে ৩০ মে পর্যন্ত সময়সীমা পাচ্ছেন আর্জেন্টাইন কোচ।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত এই একবারই মুখোমুখি হয়েছে দুই দল। এবার দুটি দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আলাবামার জর্ডান-হের স্টেডিয়ামে। আমেরিকান ফুটবলের এ ভেন্যুর ৮৭ বছরের ইতিহাসে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

অন্যদিকে, এর আগে তিনবার হন্ডুরাসের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে ৭ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র ১ গোল

Continue Reading

Trending